বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে কাভার্ডভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫

যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর বেগারীতলা নামক বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ ৫ জন নিহত হয়েছে।

শুক্রবার (০২ ডিসেম্বর-২০২২) সকাল ৭টার দিকে ওই বাজারে আবু তালেবের খাবারের হোটেলে নাস্তা খাওয়ার সময় তাদের মৃত্যু হয়। এ সময় হোটেল মালিক আবু তালেব গুরুতর আহত হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় ৩ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়- ঘটনার দিন সকাল ৭টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী ঢাকা মেট্রো- ট-২০-১৭৫১ নম্বরধারী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই খাবারের হোটেলের ভেতরে ঢুকে যায়। এ সময় হোটেলের ভিতরে থাকা ও খাবার খাওয়া অবস্থায় স্থানীয় টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান পঁচা (৫৫) তার ছেলে তৌহিদুর রহমান (৮), শামসুর রহমান (৬২) ও তার পুতাছেলে তহিদুল ইসলাম (২৫) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়।

মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার প্রনব বিশ্বাস জানান- খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হওয়া দুইজন ও হোটেলের ভিতর পড়ে থাকা তিনজন মোট পাঁচ জনের মরাদেহ উদ্ধার করা হয়। এ সময় হোটেল মালিক আবু তালেবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন পলাশ, সহকারী ভূমি কমিশনার আলী হাসান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান- পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর এলাকার জনগণের চাপে যশোর-সাতক্ষীরা সড়কে প্রায় ৩ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরে প্রশাসনের লোকজন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে যান চলাচলা স্বাভাবিক করে।

চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন- ঘাতক কাভার্ড ভ্যানটা ৫ জনের জীবন কেড়ে নিয়েছে। ভ্যানের ধাক্কায় ৬ থেকে ৮টা দোকান ভেঙে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এলাকাবাসি চালকের উপযুক্ত শাস্তি চাই।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশগুলো উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় এলাকায় পিতা-পুত্রসহ পাঁচজনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আহাজারিতে এলাকার আকাশ বাতাশ ভারি হয়ে উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি