Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং ও বাল্যবিবাহ সচেতনতা বিষয়ক সেমিনার

তালায় শহীদ কামেল মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, প্রতিরোধে সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সকালে কম্প্যাশন ইন্টারন্যাশনাল আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাইস্কুলে প্রতিষ্ঠাতা এম এ কাশেম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতফা রাহা টুম্পা। এসময় বক্তব্য রাখেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে প্রধানবিস্তারিত পড়ুন
মনিরামপুরে পরিত্যক্ত স্কুলব্যাগে মিললো সাড়ে ১৯ লাখ টাকা

যশোরের মনিরামপুরে স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনে একটি পরিত্যক্ত স্কুলব্যাগ থেকে ১৯ লাখ ৬১ হাজার টাকা পাওয়া গেছে। রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে স্কুলব্যাগ ভর্তি টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- স্মরণপুর গ্রামের গ্রামপুলিশ রমজান আলীর ছেলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিক্রয়কর্মী সোবহান আলী (২৮), একই গ্রামের ইউনুছ আলীর ছেলে অপর বিক্রয়কর্মী জুবায়ের হোসেন ও ফুরকান আলীর ছেলেবিস্তারিত পড়ুন
আমরা কোনো চাপ অনুভব করছি না : সিইসি

‘আগামী সব নির্বাচনেই ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। আমরা চাই ভোটাররা যেন তাদের ভোটটা দিতে পারেন। সে লক্ষ্যেই আমরা সিসি টিভি ব্যবহার করছি’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (১৬ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিসি ক্যামেরায় মাঠের ভোট পর্যবেক্ষণ নিয়ে ক্ষমতাসীন দলের সমালোচনা নিয়ে কোনো চাপ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন,বিস্তারিত পড়ুন
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে জিতল নেদারল্যান্ডস

টি -টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ইনিংসের ১৫ ওভার পর্যন্ত মাত্র দুটিই উইকেট ফেলতে পেরেছিল নেদারল্যান্ডস। উইকেট হাতে রেখে সাবধানী ব্যাটিং করা আমিরাতের ব্যাটাররা শেষ কয়েক ওভারে রানবন্যায় ভাসাবেন এমনটাই যেন ছিল অনুমিত। কিন্তু ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানবন্যা তো দূরের কথা, বলের সমান রানটাও নিতে পারেনি সিপি রিজওয়ানের দল। আর তাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ১১২ রানের বেশি লক্ষ্য দিতে পারল না সংযুক্ত আরব আমিরাত। রোববার (১৬বিস্তারিত পড়ুন
ব্রুনাইয়ের সঙ্গে এক চুক্তি-তিন সমঝোতা সই

ব্রুনাইয়ের সঙ্গে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এগুলো হলো-ব্রুনাই দারুসসালামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। ব্রুনাইয়ের অর্থমন্ত্রী ড. আমিন আবদুল্লাহ ও বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সইবিস্তারিত পড়ুন
৫৫ টাকায় চিনি ও ১১০ টাকায় মিলবে সয়াবিন তেল!

সোমবার (১৭ অক্টোবর) থেকে ১১০ টাকা লিটারে বোতলজাত সায়াবিন তেল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি মসুর ডাল, চিনি ও পেঁয়াজ পাওয়া যাবে। মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করবে সংস্থাটি। রোববার (১৬ অক্টোবর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। টিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল,বিস্তারিত পড়ুন
হাইকোর্টে বরগুনার সেই মিন্নির জামিন আবেদন

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। রোববার (১৬ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি উপস্থাপন করা হয়েছে। মিন্নির অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ জানুয়ারি বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের মতবিনিময় সভা

আসন্ন ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মত বিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল হতে বিকাল পর্যন্ত তিনি পর্যায়ক্রমে কলারোয়া পৌরসভা, হেলাতলা, কেরালকাতা, চন্দনপুর, সোনাবাড়িয়া, লাঙ্গল ঝাড়া ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদে এই মতবিনিময় সভা করেন। আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ হবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হিজড়া জনগোষ্ঠিদের নকশীকাঁথা ও বিউটিশিয়ান প্রশিক্ষণের উদ্বোধন

সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলে মূল স্রোতে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবাহিত হচ্ছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়েেন বিউটিশিয়ান ও নকশিকাঁথা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ আয়োজিত এবং স্বদেশ-সাতক্ষীরার কোর্স পরিচালনায় ১০ অক্টোবর ২০২২ সোমবার দুপুরে শহরেরবিস্তারিত পড়ুন
শালতা নদী পরিদর্শনে নেদারল্যান্ডের উইম পিল্স

সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়ার উপজেলার মধ্য দিয়ে বহমান শালতা নদী পরিদর্শন করেন আন্তর্জাতিক প্রজেক্ট ইভালুয়েটার নেদারল্যান্ডের উইম পিল্স। সোমবার (১০ অক্টোবর) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি, কাঠবুনিয়া,ডুমুরিয়া উপজেলার আধারমানিক গ্রামে ১৬ নম্বার পোল্ডার পরিদর্শনকালে তিনি এলাবাসীর সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি বিশেষজ্ঞ মাহমুদা মুতহারা, সালতা রিভার বেসিন কমিটির সভাপতি সরদার ইমান আলী, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখবিস্তারিত পড়ুন

