শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় এসএসসি’র ফলাফলে আবারও শীর্ষ বাগআঁচড়া হাইস্কুল

এসএসসি পরীক্ষার ফলাফলে এবারো শীর্ষ স্থান ধরে রেখেছে শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানটি এ বছর শার্শা উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএসহ সর্বোচ্চ সফলতা অর্জন করেছে।

এ বছর প্রতিষ্ঠানটির ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৫৬ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫০ জন। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ৩২ জন ছেলে ও ১৮ জন মেয়ে রয়েছে।

সোমবার (২৮শে নভেম্বর) বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় মোট ১৬০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে বিজ্ঞান শাখার ৪৪ জন, মানবিক শাখার ৫৮ জন ও বাণিজ্য শাখার ১৮ জন।

এদিকে পরীক্ষার্থীরা সর্বোচ্চ উত্তীর্ণ হওয়ায় ও ৫০ জন পরীক্ষার্থী জিপিএ ৫ অর্জন করায় প্রধান শিক্ষক খান হাসান আরিফ শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সার্বিক প্রচেষ্টার ফলে আমরা এবারো সফলতা ধরে রাখতে পেরেছি।

দক্ষ শিক্ষক ও সুযোগ্য শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি।ফলে গতবারও প্রথম স্থান অধিকার করেছিল। শার্শা উপজেলায় এবারও প্রথম স্থান অধিকার করেছে।

তিনি আরো বলেন,শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে আমাদের শিক্ষক ও শিক্ষিকাদের অবদান রয়েছে। এ ফলাফল অর্জনে অভিবাবকগনও কৃতিত্ত্বের অধিকারী।

সর্বোপরি এই ফলাফলের জন্য আমরা মহান আল্লাহর শোকরিয়া আদায় করি। ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে সকলের পূর্ন সহযোগিতা ও দোয়া কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ