সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মধ্যে চেক বিতরণ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মধ্যে ২০২১-২০২২ অর্থবছরের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভল সার্জনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখেন জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভল সার্জন ডা. মো. সবিজুর রহমান,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ার কেঁড়াগাছিতে জাঁকজমকপূর্ণ ভাবে অ্যাডভোকেট কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৩-০ গোলে আটুলিয়া জয়লাভ করেছে। খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, সাতক্ষীরা ১ তালা কলারোয়ার মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল‍্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন, কলারোয়া নির্বাহী অফিসার রুলি বিশ্বাস,কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা,মুক্তিযোদ্ধা ও স্হানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।বিস্তারিত পড়ুন

পাকিস্তানকে কাঁদিয়ে শিরোপা ইংল্যান্ডের

দিন-রাতের ম্যাচে বৃষ্টির শঙ্কা উড়িয়ে টস ভাগ্যটা জস বাটলারের পক্ষেই ছিল। ইংল্যান্ড অধিনায়ক আবহাওয়া আর এমসিজির উইকেটের কথা ভেবে শুরুতে বল তুলে দেন নিজ বোলারদের হাতে। তার সিদ্ধান্তটা যৌক্তিক হতে সময় লাগেনি। ২০ ওভারে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে তুলে মাত্র ১৩৭ রান। জবাবে নেমে পুরো টুর্নামেন্টে ফ্লপ বেন স্টোকস দেখান যোগ্যতার পরিধিটা। তার ব্যাটেই ইংল্যান্ড ফাইনালটা নিজেদের করে নেয়। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড বনে যায় বিশ্বকাপ চ্যাম্পিয়ন! পাকিস্তানের পেসবিস্তারিত পড়ুন

দেবহাটার ইউএনওর বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলী প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাধারণ মানুষের মানববন্ধন। রবিবার উপজেলা মোড়ে সকাল ১১ টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলি, মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মোফাজ্জল হোসেন মোফা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

নড়াইলে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি ভাংচুর ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইলে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি ভাংচুর চাঁদাদাবী ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। যশোর ডিবি পুলিশের এস আই আরিফের বিরুদ্ধে নড়াইলের চাচড়াঁর বীর মুক্তিযোদ্ধা কুবাদ আলীর বাড়ি ঘর ভাংচুর চাঁদাদাবী ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। এঘটনায় ভূক্তভোগী ঐ পরিবার। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল জানান, সকাল ১০টায় নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের চাচঁড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে আ.লীগ অফিসে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

কালিগঞ্জে আওয়ামী লীগ অফিসের সন্ত্রাসী হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর খেয়াঘাট সংলগ্ন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে। ঘটনার খবর জানতে পেরে রাত ১২টার সময় থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থলে গেলেও কোন সন্ত্রাসীকে সেখানে পায়নি বলে সাংবাদিকদের জানান। উক্ত ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী বাদী হয়ে গত বুধবারবিস্তারিত পড়ুন

নড়াইলের বিখ্যাত প্যারা ও নলেন গুড়ের সন্দেশ, দেশে পেরিয়ে যাচ্ছে এখন বিদেশেও

নড়াইলের বিখ্যাত প্যারা ও নলেন গুড়ের সন্দেশ, দেশে পেরিয়ে যাচ্ছে এখন বিদেশেও ঐতিহ্য ধরে রেখেছে নড়াইলের কার্তিক কুন্ডু মিষ্টান্ন ভান্ডারের প্যারা সন্দেশ ও নলেন গুড়ের সন্দেশ। অতুলনীয় স্বাদ ও গুণগত মানের কারণে এই মিষ্টি ধরে রেখেছে তার ঐতিহ্য। দীর্ঘ ৫০ বছরের বেশি সময়কালে একটওু ভাটা পড়েনি চাহিদায়। এখন এলাকার চাহিদা মিটিয়ে এই মিষ্টি যাচ্ছে বিদেশেও। জানা গেছে, নড়াইল সদরের কার্তিক কুন্ডু মিষ্টান্ন ভান্ডার ও পরিতোষ মিষ্টান্ন ভান্ডার এবং লোহাগড়া বাজারের সুরেন্দ্রবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেন্ডার সমতা, সামাজিক অন্তভুক্তি বিষয়ে দিনব্যাপী কর্মশালা

কলারোয়ায় জেন্ডার সমতা এবং সামাজিক অন্তভুক্তি বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০নভেম্বর) সকাল থেকে ওই প্রশিক্ষণ কর্মশালা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উত্তরণের হিসাব রক্ষক কামরুন্ননেছা, প্রোগ্রাম অফিসার মৃত্যুঞ্জয় সাহা, শামীম, কলারোয়াবিস্তারিত পড়ুন

গ্যাস সংকটের মুহুর্তে সিলেটের পরিত্যক্ত গ্যাসকুপে সুখবর

জাতীয় পর্যায়ে গ্যস সংকটের মুহুর্তে সুখবর দিলো সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপ। কূপটিতে আবারও গ্যাসের মজুদ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বাপেক্স জানায়- বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপে আবারও গ্যাসের মজুদ পাওয়া গেছে। এ গ্যাস ক্ষেত্র থেকে খনন করে প্রতিদিন ১০ মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিয়ানীবাজারের এই কুপে খনন শুরু করে বাপেক্স। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন