মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ার কেঁড়াগাছিতে জাঁকজমকপূর্ণ ভাবে অ্যাডভোকেট কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৩-০ গোলে আটুলিয়া জয়লাভ করেছে।

খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, সাতক্ষীরা ১ তালা কলারোয়ার মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল‍্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন, কলারোয়া নির্বাহী অফিসার রুলি বিশ্বাস,কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা,মুক্তিযোদ্ধা ও স্হানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। খেলায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টলাল গাইন।

রবিবার(১৩ ই নভেম্বর) বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় কলারোয়ার আটুলিয়া অন্যদিকে সাতক্ষীরার কুশখালি স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে, খেলায় উভয় দল শুন্য নিয়ে ড্র করে টাইব্রেকারে ৩-০ গোলে কুশখালীকে হারিয়ে আটুলিয়া ফুটবল একাদশ জয়লাভ করে।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মাসুদ পারভেজ মিলন তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও কামরুজ্জামান বাবু ধারাভাষ্য প্রদান করেন মাস্টার শাহাজান আলী শাহিন ও তৌহিদুজ্জামান। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু