Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে পাউবোর খাল খনন, উপকারের বদলে বেড়েছে দুর্ভোগ!

নড়াইলে পাউবোর খাল খনন উপকারের বদলে দুর্ভোগ বেড়েছে বেশি। নড়াইলে খাল খনন নড়াইল সদর উপজেলার গারোচোরা থেকে চানপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনর্খনন করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। উপকারের বদলে তা এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খাল খননের পর দুই পাড়সহ পাকা রাস্তা ভেঙে পড়ায় এলাকার মানুষ এখন দুর্ভোগ পোহাচ্ছেন। আট মাস পার হলেও ভেঙে যাওয়া পাড় ও রাস্তা সংস্কার করা হয়নি। আমাদের নড়াইলে জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, পাউবো সূত্রেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী-জুনিয়া রাস্তার নতুন বাজার এলাকা থেকে ফাহাত হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ী ৫০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ফাহাত ধানিসাফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উদয়তারা বুড়িরচর গ্রামের মাহাবুব হাওলাদারের পুত্র। এ ঘটনায় পিরোজপুর দক্ষিণ ডিবি পুলিশের এসআই জোতির্ময় বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মঠবাড়িয়া থানারবিস্তারিত পড়ুন
ফুটবলার সাবিনার পরিবারকে মিষ্টিমুখ করালেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি

সাফ বিজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক ও স্ট্রাইকার সাবিনা খাতুনের পরিবারেরকে মিষ্টিমুখ করালেন সাতক্ষীরা জেলা নদী বন ঙও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ। রোববার বিকেলে নারী ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুনের সাতক্ষীরা শহরে সবুজবাগ এলাকার বাড়িতে যান সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ সভাপতি সাংবাদিক সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ সভাপতি শেখ শওকত আলী, মানবাধিকার কর্মী শেখবিস্তারিত পড়ুন
অ্যাফিডেভিট ছাড়াই সংশোধন করা যাবে পাসপোর্টের নাম-বয়স

কোনো ধরনের অ্যাফিডেভিট ছাড়াই সংশোধন করা যাবে পাসপোর্টের নামের বানান ও বয়সের ভুলসহ বেশ কয়েকটি তথ্য। সম্প্রতি বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীলরা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। অধিদপ্তর জানায়, আগে পাসপোর্টে নামের একাংশের ভুল বা বানান ভুলের জন্য হলফনামার (অ্যাফিডেভিট) প্রয়োজন হতো। তবে বর্তমানে শিক্ষাগত সনদের কপি দিলেই এই পরিবর্তন করা সম্ভব। অধিদপ্তরের জারি করা আদেশ অনুযায়ী, কোনোবিস্তারিত পড়ুন
জি কে শামীম ও ৭ দেহরক্ষীর যাবজ্জীবন

অস্ত্র আইনে করা মামলায় কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজধানীর গুলশান থানায় করা অস্ত্র আইনের মামলায় এই দণ্ড দেওয়া হয়। রোববার (২৫ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় জি কে শামীমকে। যাবজ্জীবন পাওয়া অন্যবিস্তারিত পড়ুন
অবশেষে মুখ খুললেন মরিয়মের মা

বহুল আলোচিত নিখোঁজ থাকা রহিমা বেগম অবশেষে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, নিজ বাসার নিচ থেকে ৪/৫ জন দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে তাকে অপহরণ করেছিল। উদ্ধার হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সন্তানের মুখোমুখি করার পর তিনি মুখ খোলেন। পুলিশ ইনভেস্টিগেশন অব বাংলাদেশ (পিবিআই) খুলনার পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, শনিবার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুরবিস্তারিত পড়ুন
ইডেন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল, মারধরসহ ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ফের উত্তপ্ত হয়ে ওঠেছে ইডেন মহিলা কলেজ। সম্প্রতি বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিশেষ করে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল, মারধর করে হল থেকে বের করে দেওয়া, দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এমন অবস্থায় রিভা ও রাজিয়াকেবিস্তারিত পড়ুন
পঞ্চগড়ে নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে নারী ও শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন অন্তত ৩০ জন। উদ্ধার কাজ চলছে। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউপির আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বোদা থানার ওসি অজয় কুমার নৌকা ডুবে ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের ডিসি মো. জহুরুল ইসলাম।
কলারোয়া প্রাইমারী স্কুলে শিবিল স্মরণে সৃজন অন্বেষণ

সৃজন অন্বেষণ শিবিল স্মরণে চিত্রাঙ্কন, হামদ, নাথ ও রচনা প্রতিযোগিতায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮২৯ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল সেরা পুরস্কার পেয়েছে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী বর্ষা মনি প্রিয়া৷ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রয়াত শিক্ষার্থী শিবিল স্মরণে শিবিল স্মৃতি বুক কর্ণারের আয়োজনে শিবিল মেমোরিয়াল ফান্ডের অর্থায়নে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে হামদ নাথ কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বিস্তারিত পড়ুন
৪০০ বছরের প্রাচীন ঐতিহ্য
বন্ধ হয়ে গেলো সোনাবাড়ীয়া মঠবাড়ির সব প্রবেশ দ্বার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪০০ বছরের প্রাচীন ঐতিহ্য সোনাবাড়ীয়া মঠবাড়ির (শ্যাম সুন্দর মন্দির) সব প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। এনিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মঠবাড়ির সব ক’টি প্রবেশ পথ ইট দিয়ে গেথে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, আগত দর্শনার্থীদের অনৈতিক কর্মকাণ্ড, ছিনতাই আর নিরাপত্তাহীনতার কারণে মঠবাড়ির ভিতরে প্রবেশের পথ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন সোনাবাড়ীয়া শ্যাম সুন্দর মন্দির কর্তৃপক্ষ। তবে, এ বিষয়টিবিস্তারিত পড়ুন

