Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিনামূল্যের দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করলো আল-মু’মিন ব্লাড ব্যাংক

সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পেইন করেছে আল-মু’মিন ব্লাড ব্যাংক। রবিবার (১৫ই মে) সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর পশ্চিম পাড়ায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে কামালনগর পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংকের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংক।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মে) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে : স্বপন ভট্টাচার্য্য

মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর যোগ্য নেতৃৃত্বে ও আত্মত্যাগের বিনিময়ে এদেশের শোষিত-বঞ্চিত, অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে একটি স্বাধীন সার্বোভৌম গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। তাই আমরা গর্বিত জাতি হিসেবে একটি সুখি সমৃদ্ধ ও উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচয় দিতে পারছি। বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃৃত্বে দেশের প্রতিটি সেক্টরেবিস্তারিত পড়ুন
এক দু’কেজি বাদাম বিক্রি করেই জীবনটা চলে রাজগঞ্জের মুক্তার আলীর!

মুক্তার আলী (৫০)। জীবনটাই চলেগেলো বাদাম বিক্রি করে। রাজগঞ্জ হাইস্কুল, রাজগঞ্জ প্রাইমারী স্কুল, বালিকা বিদ্যালয়, কেজিস্কুল গেটে, আবার বিকেলে রাজগঞ্জ বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে বাদামের ঝুঁড়ি কাঁধে ঝুঁলিয়ে বাদাম বিক্রি করেন মুক্তার আলী। মুক্তার আলী রাজগঞ্জের এক পরিচিত মুখ। চরম অসহায় দুর্দিনগ্রস্থ তিনি। অভাব তাকে ছাড়ে না। অভাবের সাথেই মুক্তার আলীর জীবন। বাদাম বিক্রি করে সংসার চলে না। তারপরেও বাদাম বিক্রি ছাড়েনি মুক্তার। কারণ একটু প্রতিবন্ধীও আছেন তিনি। তাই অন্য কোনোবিস্তারিত পড়ুন
সাংবাদিক মহিদার রহমানের বোনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এসএম মহিদার রহমানের মেঝ বোন মোছা: মনোয়ারা বেগম (৬২) ক্যান্সর জনিত কারনে শনিবার দিবাগত রাত দেড়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-রাজেউন)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মরহুম শেখ মোক্তাদের রহমানের কন্যা। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার অপরিপক্ব আমে সয়লাব সারাদেশের বাজার

বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়েছে সাতক্ষীরার আমের ফলনে। ঘূর্ণিঝড় আসছে, এমন খবরে আতঙ্কিত হয়ে আগেভাগেই গাছ থেকে আম নামিয়েছেন চাষিরা। ফলে অপুষ্ট ও অপরিপক্ব আমে সয়লাব সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার। প্রশাসনিক তৎপরতা থাকার পরও গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বে, গোলাপখাস, ক্ষীরসরাই, বৈশাখিসহ নানা জাতের অপরিপক্ব আমে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে। তারপর এসব আম পাঠানো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। জ্যৈষ্ঠ আসার অগেই সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বেসহবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তরমুজের কেজি ১০ টাকা, তবুও ক্রেতা নেই

সাতক্ষীরায় পাইকারি বাজারে প্রতি মণ তরমুজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানে প্রতি কেজি তরমুজ ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ১০ দিন আগেও প্রতি কেজি তরমুজ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের পাইকারি সবজি বিক্রেতা মেসার্স ফাহিমা সবজি ভান্ডারের মালিক ওমর ফারুক। তিনি তরমুজ নিয়ে এখন বিপাকে পড়েছেন। দাম কম থাকলেও ক্রেতা পাচ্ছেন না এই ব্যবসায়ী। পাইকারি সবজি ব্যবসায়ী ওমর ফারুক বলেন, এখন প্রতি মণ তরমুজ বিক্রি করছি ২০০-৩৫০ টাকায়।বিস্তারিত পড়ুন
রাজগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছে মরিয়ম খাতুন (১৫) নামের দশম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থী। শনিবার (১৪ মে-২০২২) দুপুরে রাজগঞ্জ এলাকার হানুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম খাতুন হানুয়ার গ্রামের আনিছুর রহমানের মেয়ে এবং রাজগঞ্জ মডেল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে- এদিন দুপুরে বাড়ির সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলো। এসময় আকস্মিকভাবে বাড়ির বারান্দার আড়ার সাথে নিজের ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। পরেবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দরে অনিদিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা

বেনাপোল শার্শা দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোলে পর্যাপ্ত ক্রেন ও ফরক্লিপ না থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে পর্যাপ্ত ক্রেন ও ফরক্লিপের দাবিতে আগামী ১৭ মে থেকে অনিদিষ্ট কালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। শুক্রবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সাধারন সম্পাদক আজিম উদ্দিন গাজী। এসময় তিনি জানান, বেনাপোল বন্দর দেশের মধ্যে সর্ব বৃহত্তর হওয়া সত্ত্বেও এখানে ভারি পণ্যবিস্তারিত পড়ুন
নড়াইলে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের অকাল মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নড়াইলে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের মো. ইকরাম মোল্যার ছেলে। শুক্রবার (১৩ মে) রাতে উপজেলার চাচই ধানাইড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রহিম শুক্রবার রাতে নিজের ঘরে বিদ্যুৎ লাইনে কাজ করছিলো। এসময় অসাবধান বসত রহিম বিদ্যুৎ এর লাইন স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুবিস্তারিত পড়ুন

