Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে মাছের ঘেরে গাঁজা চাষ, আটক ২

নড়াইলে ঘেরে মাছ চাষের পাশাপাশি গাঁজা ও চাষ করছিলেন দুই যুবক কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশের জালে আটকা পড়ল দুই গাঁজা চাষী। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বিলের একটি মাছের ঘেরে। ঘেরের পাড়ে গাঁজা চাষের অপরাধে দুই শ্রমিককে আটক করেছে কালিয়া থানা পুলিশ। সোমবার (২৩ মে) দুপুরে কালিয়া থানা পুলিশ গাঁজা গাছসহ দুই যুবক আটক করে। আটককৃতরা হলো যশোর সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম রোডের সৌরভ হোসেনের ছেলে ইয়াসিন হোসেন (২৭)বিস্তারিত পড়ুন
কলারোয়ায় জনসুমারি ও গৃহগননার অবহিতকরণ সভা

কলারোয়ায় জনসুমারি ও গৃহগননার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে কলারোয়া উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। “জনসুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫-২১ জুন দেশব্যাপী চলবে এই জনসুমারি ও গৃহগননা। সেই উপলক্ষে এই অবহিতকরণ সভার আয়োজন করেছে কলারোয়া উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস’র সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো.বিস্তারিত পড়ুন
কেশবপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে রবিবার সকালে উপজেলা ভূমি অফিসে “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, অফিস সহকারী নেছার আহম্মেদ, হায়দারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সড়কের ওপর ঝুঁকে পড়েছে গাছ, প্রায়ই ঘটছে দূর্ঘটনা

কলারোয়ার পৌরসদরের যশোর-সাতক্ষীরা মহসড়কের পৌরসভার ও আলীয়া মাদ্রসার সামনের সড়কের ওপর ২টি রেইনট্রি গাছ বিপজ্জনকভাবে রাস্তার উপর ঝুঁকে পড়েছে। ফলে উচু পন্যবাহী যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে গাছটি এ রকম ঝুঁকিপূর্ণভাবে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকার মহাসড়কের পাশের এ গাছগুলো সওজের। পৌরসভা এলাকার গাছটি নিচের দিকে ঝুঁকে পড়েছে। সড়কের এ জায়গায় পাশাপাশি দুইটি বড় গাড়ি চলতে পারেবিস্তারিত পড়ুন
এনইউবিটি খুলনাতে সামার ২০২২ এ্যাডমিশন ফেয়ার শুরু

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে সামার ২০২২ সেমিষ্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রবিবার ২২মে, দুপুর ১২ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ৩১ মে মঙ্গলবার পর্যন্ত। সরকারী ছুটিরদিন সহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ^বিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে। ভর্তি মেলা উদ্ধোধন করেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এটিএম জহির উদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড.মো:শাহ আলম ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. আনোয়ারবিস্তারিত পড়ুন
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত তৈয়ব হাসানকে সংবর্ধনা দিলেন সাতক্ষীরা তরুন সহকর্মীরা

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের রেফারি পরিবারে গর্ব ও সাতক্ষীরা জেলা কৃতি সন্তান সাবেক ফিফা রেফারি এবং এএফসি ‘রেফারিজ মোমেন্টো অ্যাওয়ার্ডপ্রাপ্ত রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামানকে সংবর্ধনা প্রধান করেন সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব ২৫ রেফারিরা। জেলা অনূর্ধ্ব ২৫ রেফারিদের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ (অনুর্দ্ধ ১৭) এবং আসন্ন পাইওনিয়ার লীগ উপলক্ষে তরুন উদীয়মান রেফারীসহ সাতক্ষীরা জেলার রেফারীদের নিয়ে সাপ্তাহিক অনুশীলন, ল’জ অফ দ্যা গেম এবং নানা দিকবিস্তারিত পড়ুন
দক্ষিণ-পশ্চিম উপকূলের দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী

শুক্রবার (২০ মে ২০২২) সকাল ১০:৩০ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে লিডার্স এর আয়োজনে মিট দ্যা প্রেসে দক্ষিণ-পশ্চিম উপকূলের দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী করেছে সাংবাদিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। মিট দ্যা প্রেসে মূল বক্তব্য তুলে ধরেন বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। সুন্দরবন ও উপকূল সুরক্ষার সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় বক্তব্য তুলে ধরেন বাংলদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুলবিস্তারিত পড়ুন
নড়াইলের মহাজন-বড়দিয়া ফেরীঘাটের উদ্বোধনের আগেই ডুবে গেল ফেরী

নড়াইলের কালিয়া উপজেলার মহাজন-বড়দিয়ার নবনির্মিত ফেরীঘাটের কাজ শেষ হলে যানবাহন পারাপারের জন্য দুইটা ফেরী আনা হয়েছে। আজ থেকে আনুমানিক প্রায় (মার্চ-২০২২ইংসাল) দুই মাস আগে।কিন্তু দুরভাগ্যজনক বিষয় হচ্ছে কতৃপক্ষের অবহেলায় ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে একটা ফেরী নদীর তীরে পানির নিচে তলিয়ে যায় অপরটি এখনো চালু হয়নি। কিন্তু বিগত দুই মাস যাবত কতৃপক্ষের অবহেলার কারনে যথাযথ পদক্ষেপে গ্রহন না করায় এখনও ফেরীটি পানির তলায় নির্মজ্জিত অবস্থায় রয়েছে। এদিকে দিন দিন ফেরীটি অবকাঠামোগত ভাবেবিস্তারিত পড়ুন
বিচারপতি পরিচয়ে প্রটোকল নিয়ে ঢাকা থেকে চাঁদপুরে শ্রমিক, আতঃপর…

নিজেকে উচ্চ আদালতের বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে চাঁদপুরে গিয়ে আটক হয়েছেন মো. বিপ্লব প্রধান (৪০) নামের এক ব্যক্তি। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর দিঘলদী গ্রামে এ ঘটনা ঘটেছে। আটক বিপ্লব প্রধান উত্তর দিঘলদী গ্রামের মৃত মাহাবুব প্রধানের ছেলে। বিপ্লব উপজেলা সদরের কলেজ গেট এলাকায় একটি গ্রিল ও আলমারি তৈরির কারখানায় শ্রমিকের কাজ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। তিনি বলেন, আজ সকালবিস্তারিত পড়ুন
ভোটার তালিকা হালনাগাদ শুরু

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী শুক্রবার (২০ মে) থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম আজ থেকে পরবর্তী ৩ সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী ৩ সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ইসি সূত্র জানায়, প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হবে। এরপর পর্যায়ক্রমে ছবি তোলা ও ভোটার নিবন্ধনের কার্যক্রম চলবে। অবশিষ্ট উপজেলাসমূহের সিনিয়রবিস্তারিত পড়ুন

