Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় টিসিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সুন্দরবন ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান

কলারোয়ায় টি,সি,সি কাপ টি-২০’ ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান হয়েছে। কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব রানার্স আপ হয়। রবিবার (২০ ফেব্রæয়ারী) সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে ও মিয়া ফাউন্ডেশনের অর্থায়ানে টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ১১৩ রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করে জয়েরবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে মাদক ও চোরাচালান রোধে ওসির বৈঠক

কলারোয়ার চন্দনপুরে মাদক ও চোরাচালান রোধে ওসির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২টায় চন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত চিলেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, চেয়ারম্যান ডালিম হোসন, ইউপি সদস্য হেলাল আনছারী, ফারুক আনছারী, নাজিমুদ্দিন মন্টু, আবদুল্লা আল মামুন, লতিফ উসমান, আবু জাফর সিদ্দিকী, শাহানুর ইসলাম,ডাবলু রহমান, গফুরুন নেছা,সেলিনা খাতুন, ও মমতাজ বেগম খুশি।
কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা

কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের ৩৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডের নিজস্ব কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কলারোয়া পৌর কাউন্সিলর ও জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবাগত কমিটির আহবায়ক আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মারুফ হোসেন জনি ও মামুন হোসেন প্রমুখ। নতুনবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বয়ারডাঙ্গা, বিক্রমপুর, ও দাঁড়কী গ্রামে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বয়ারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসন। এসময় আরও উপস্থিত ছিলেন- অবঃ শিক্ষক মমতাজ উদ্দীন, শিক্ষক আবু সিদ্দিক, অবঃ প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, প্রাক্তন মেম্বার ইউছুপ আলী,বদিরুজ্জামান, অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য ফারুক আনছারী।
কলারোয়ায় করোনার প্রথম ডোজের টিকা গ্রহনের আহবান ইউএনও’র

করোনা ভাইরাসের টিকা নিন, নিজে সুস্থ ধাকুন, অপরকে সুস্থ রাখতে সহযোগীতা করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম ডোজ টিকা গ্রহনের শর্ত আরোপ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চ্যেধুরী জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ ফেব্রæয়ারী-২২’ সকল ব্যক্তিকে প্রথম ডোজের টিকা গ্রহন করতে হবে। এর পরে আর প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে না বলে জানান। তিনি যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত ১ম ডোজের টিকা গ্রহন করেন নিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস শ্রমজীবি মানুষদের

সারাদেশের ন্যায় কলারোয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস শ্রমজীবি ও খেঁটে খাওয়া মানুষদের। শ্রম বিক্রির টাকায় সংসার চালানো দুরুহ ব্যাপার হয়ে উঠেছে। শ্রম বিক্রির ৩/৫শত টাকা দিয়ে ১লিটার তেল কিনে বাকি টাকা দিয়ে কাঁচা বাজার ও মাছ কিনে হাত শুন্য। অপরদিকে সংসারের অন্যান্য খরচ তো পড়েই রইলো। দ্রব্যমূল্যের উর্ধোগতি বাজারে কিভাবে দিনমজুরীর সিমিত আয়ে সংসারের ঘানি টানবেন সেই চিন্তায় ধ্যানমগ্ন থাকেন খেঁটেখাওয়া দিন মজুর পরিবারের কর্তারা। সরকারি চাকরিজীবী ও ব্যাবসায়ীরা ছাড়া ভালো নেইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সরদার মুজিবের স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন

কলারোয়ায় কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদস্য সরদার মুজিবের স্ত্রী নাসরীন জাহানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে মরহুমার গ্রামের বাড়ি উপজেলার নাকিলায় সকাল হতে স্থানীয় বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩ শতাধিক কোরানের হাফেজ কোরান পাঠ করেন। এর পর জুম্মা নামাজে মসজিদে দোয়া অনুষ্ঠান মাজার জিয়ারত ও তাবারক বিতরণ করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর (অব) হাফিজ, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিকবিস্তারিত পড়ুন
আশাশুনির বড়দলে ‘সোনার বাংলা স্বপ্নপল্লী’ পরিদর্শন করলেন ইউএনও

আশাশুনির বড়দলে মুজিববর্ষ উপলক্ষে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প ‘সোনার বাংলা স্বপ্নপল্লী’ পরিদর্শন করেছেন ইউএনও মু. ইয়ানুর রহমান। শুক্রবার বিকালে ‘জমি নাই, ঘর নাই’ প্রকল্পের আওতায় নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি সোনার বাংলা স্বপ্নপল্লীতে বসবাস করা ৬৬ অসহায় পরিবারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় তিনি যে কোন সমস্যা উপজেলা প্রশাসনকে অবহিত করার আহবান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)বিস্তারিত পড়ুন
তালায় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

সাতক্ষীরায় জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল জব্বার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি.এম শফিউর রহমান ডানলাপের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মো. আব্দুল জব্বারকে আহবায়ক, মো. আব্দুস সেলিমকে যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন
তালায় গাঁজাসহ আটক ১

তালায় ২০০ গ্রাম গাঁজা সহ শেখ হাফিজুর রহমান (৪৮) কে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে মাগুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। হাফিজুর মাগুরা গ্রামের শেখ শফিয়ার রহমানের ছেলে। তালা থানা সূত্রে জানা যায়, হাফিজুর রহমানকে ২০০ গ্রাম গাঁজা সহ মাগুরা এলাকা থেকে বৃহষ্পতিবার রাতে আটক করা হয়। শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিস্তারিত পড়ুন

