Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে ছেলে ও বউমার অত্যাচারে গোয়ালে থাকা ৯২ বছর বয়সী বৃদ্ধা নিজগৃহে

পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নিজ গৃহে ঠাঁই পেলেন ৯২ বছরের এক বৃদ্ধ মা। নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ছেলে ও বউমার অত্যাচারে গোয়াল ঘরে থাকা ৯২ বছর বয়সী শাহাজাদী বেগমকে নিজ ঘরে তুলে দিলেন উপজেলা প্রশাসন। বুধবার(১৯জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়ার হস্তক্ষেপে তাকে নিজ ঘরে তুলে দেওয়া হয়।বিস্তারিত পড়ুন
‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই

পাঠকনন্দিত মাসুদ রানা খ্যাত কাজী আনোয়ার হোসেন (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার পরিবারের পক্ষে বোন সনজীদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মাইমুর এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নিভে গেছে দীপ জনমের তরে, জ্বলিবে না সে তো আর। দূর আকাশের তারা হয়ে গেছে আমার ছেলেটা। আমার ছোট্ট ছেলেটা।বিস্তারিত পড়ুন
ভয়াবহ অগ্ন্যুৎপাত-সুনামিতে লণ্ডভণ্ড টোঙ্গা

টোঙ্গায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত ও তা থেকে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয়ে গেছে এর কিছু দ্বীপ। ধ্বংস হয়ে গেছে ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি। ঘটনার প্রায় তিনদিন পর এ নিয়ে প্রথমবার মুখ খুলেছে টোঙ্গা সরকার। এটিকে ‘অভূতপূর্ব বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন তারা। এক বিবৃতিতে অগ্ন্যুৎপাত-সুনামিতে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে টোঙ্গা সরকার। এদের মধ্যে দুজন স্থানীয় ও একজন ব্রিটিশ নাগরিক। বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হা’পাই আগ্নেয়গিরিরবিস্তারিত পড়ুন
ওমিক্রন আরও বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ওমিক্রন ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইন ক্লাস করবে। তার সঙ্গে নিয়মিত অ্যাসাইনমেন্ট কাজ দেওয়া হবে। এর আগ পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ করে দেওয়ার কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না। করোনাভাইরাস ইস্যুতে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ভাবছে না শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন
করোনা ঠেকাতে চতুর্থ ডোজও সফল হবে না : গবেষণা

করোনার অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় ফাইজার ও মডার্নার টিকার চতুর্থ ডোজও পুরোপুরি সক্ষম নয়। অবশ্য পুরোপুরি সফল না হলেও ইসরায়েলের একটি গবেষণায় ভাইরাস প্রতিরোধে টিকার চতুর্থ ডোজকে আংশিক কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এরই মধ্যে করোনা প্রতিরোধে বিদ্যমান টিকাগুলোর দু’টি ডোজ নেওয়ার পরে বহু দেশেই সাধারণ মানুষ টিকার বুস্টার ডোজ নিতে শুরু করেছেন। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের সরকার বুস্টারবিস্তারিত পড়ুন
দেশে একদিনে করোনায় আরও ১০ মৃত্যু, শনাক্ত ৮৪০৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৪০৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪বিস্তারিত পড়ুন
কলারোয়া হাসপাতাল পরিদর্শন শেষে বুস্টার ডোজ নিলেন লুৎফুল্লাহ এমপি

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। সোমবার(১৭ জানুয়ারী) সকাল ১১ টায় সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে এ্যাড: মুস্তফা লুৎফুলালাহ এমপি বুস্টার ডোজ টিকা গ্রহন করেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পর্যন্ত শিক্ষার্থী সহ দেড় লক্ষাধিক মানুষের করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহন ও ৭ শতাধিক ব্যক্তির বুস্টার ডোজ টিকা প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন। নতুন করে হাসপাতালে উন্নতমানের আর্থোপেডিক(অস্থির বিকলাঙ্গতারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৭ শিক্ষক ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা

কলারোয়ায় অবসর জনিত কারণে ৭শিক্ষক ও বদলি জনিত কারনে প্রাথমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৭জানুয়ারী) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিদায়ী সংবর্ধনা অতিথিরা হলেন-সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার। অবসর জনিত কারনে সংবর্ধনা দেয়া হয় উপজেলার খোরদো স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,বিস্তারিত পড়ুন
কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান মিলন

সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২০২১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস ও এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দিয়ে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের প্রশংসায় ভাসছেন ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন। উল্লেখ্য যে, গত ১৫ই জানুয়ারি সকাল ১০ টায় এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলারোয়ায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার উদ্যোগে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৭জানুয়ারী) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কেক কেটে ওই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার সভাপতি শেখ হারুন-অর-রশিদ, সিনিয়র সহ.সভাপতি জহুরুল ইসলাম, সহ.সভাপতি মর্জিনা খাতুন, সহ.সভাপতি আমিরুল ইসলাম, সহ.সভাপতি আলী হোসেন, সহ.সভাপতি হারুন-অর-রশিদ, সহ.সভাপতি খাদিজা খাতুন, সহ.সভাপতি আসমা খাতুন, সাধারণ সম্পাদক এস কে আসাদুল ইসলাম, সিনিয়রবিস্তারিত পড়ুন

