বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার জাগরণী হাইস্কুলে দ্রুত ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

তালা উপজেলার জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিতের ঘটনায় প্রতিবাদসহ দ্রুত ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে তালা ডাকবাংলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করেন তালা সরকারী কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ও জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এস কে কামরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস কে কামরুল ইসলাম বলেন, তালার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত। আমার পিতা মৃত শেখ আব্দুল মালেক প্রতিষ্ঠাতা হিসাবে একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেন। আমিও একাধীকবার সভাপতির দায়িত্ব পালন করেছি। গত ২৮ ফেব্রæয়ারী বিকাল ৪ টায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষ্যে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ২ জন সভাপতি প্রার্থী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ভোটারবৃন্দ, সাংবাদিকসহ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপস্থিত সকলের সামনে প্রধান শিক্ষক হাফিজুল ইসলামকে আক্রমণাত্মক ও নোংরা ভাষায় গালিগালাজ করে। আমি কেন ঘন ঘন স্কুলে যাই তার কৈফিয়ত চেয়ে হুমকিও দেন অপর সভাপতি প্রার্থী ইন্দ্রজিৎ দাশ বাপী। এ ব্যাপারে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমানের নিরব ভ‚মিকা এবং নির্বাচন স্থগিত করার বিষয়টি রহস্যজনক বলে দাবী করেন তিনি।

তিনি আরও বলেন, মাত্র ৯টি ভোটারের ভোট অল্প সময়ের মধ্যে গ্রহণ করা সম্ভব হলেও শিক্ষা কর্মকর্তার রহস্যজনক ভূমিকার কারণে হতাশ অভিভাবক ও এলাকাবাসী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে দ্রæত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন করার দাবি করেন।
এদিকে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ আতিয়ার রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

এদিকে সভাপতি প্রার্থী ইন্দ্রজিৎ দাশ বাপী বলেন, তিনি প্রধান শিক্ষককে লাঙ্গিত করেননি। তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক