বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় সিংগা হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার-২১’ ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১১ ডিসম্বের) সকাল ১১ টায় বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনার চত্বরে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। স্কুলের সিনিয়রবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কলারোয়ার চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রাক্তন শিক্ষক মমতাজ উদ্দীন, চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ফজের আলী, সাবেক পরিবার পরিকল্পনা কর্মী আব্দুস ছালাম, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম.এ মাসুদ রানা। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল্লা আল মামুন, অভিভাবক মহসিন আলী,বিস্তারিত পড়ুন

আশাশুনির বড়দলে চেয়ারম্যান প্রার্থী জগদীশের নির্বাচনী পথসভা

আশাশুনির বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানার নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিত্তরঞ্জন মন্ডলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি বড়দল ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে দিনরাত নিরলসভাবে কাজ করেছি। নদী ভাঙ্গনের সময় আমি ওয়াপদা বেড়িবাঁধ বাঁধা থেকে শুরু করেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় নিহত রাজগঞ্জের যুবকের দাফন সম্পন্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজগঞ্জের ঝাঁপা গ্রামের যুবক শরিফুল ইসলামের (২৫) লাশ দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর-২০২১) সকালে স্থানীয়ভাবে জানাযা শেষে ঝাঁপা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে নিহতের লাশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে নিহতের স্বজনেরা লাশটি গ্রহণ করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। জানাযায়- শরিফুল ইসলাম রাজগঞ্জের ঝাঁপা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। গত ১৯ নভেম্বর-২০২১, সন্ধ্যায় মালয়েশিয়ার পেনাং শহরে একটি রাস্তা পার হওয়ার সময়বিস্তারিত পড়ুন

আশাশুনির খাজরায় চেয়ারম্যান ডালিমের নির্বাচনী মতবিনিময় সভা

আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকালে ইউনিয়নের গদাইপুর গ্রামে চেয়ারম্যানের বাসভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ৭ ও ৮ নং ওয়ার্ডের কর্মী সমর্থক ও গন্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহনে সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য খোকন খাঁ। প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ ডালিম বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা গণমানুষের প্রতীক। আমাকেবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় সাবেক এমপি হাবিবের মুক্তির দাবিতে সভা

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কারাবন্দী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহব্বায়ক মেহেদি হাসান রাজু। এসময় উপিস্থত ছিলেন- ছাত্রনেতা মাসুদ রানা, শামিম, রাকিব, মামুন, ,আল আমিন, ইলিয়াস, ,হাবিবুল্লাহ,, নাসিরউদ্দিন প্রমূখ।

কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আ. গফুরের জানাযা সম্পন্ন

কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর (৭০) আর নেই। শুক্রবার ভোর ৫.৪৫ মিঃ খুলনা সিটি মেডিকেল কলেজ ব্রেন স্টোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আব্দুল গফুর গত সোমবার নিজ বাড়ি চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামে হঠাৎ অসুস্থ হলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজে নেওয়া হয়। চারদিন পর আজ (শুক্রবার) ভোরেবিস্তারিত পড়ুন

খুলনায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি প্রদান করলেন এমপি রবি

খুলনাতে অনুষ্ঠিতব্য অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের জার্সি প্রদান করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদান করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে খুলনাতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের কবর পরিষ্কার-পরিচ্ছনতা ক্যাম্পেইন

শ্যামনগর উপজেলায় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে বিজয়ের মাসে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধায় জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে তাদের সমাধি স্থল পরিষ্কার পরিচ্ছনতা করণ ক্যাম্পেইন করা হয়। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলায় সদর ইউনিয়নের গোপালপুর গ্রামে ১৯৭১ সালে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা দের সমাধি স্থল পরিষ্কার পরিচ্ছনতা ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পেইনে প্রায় ১০ জন শহীদের কবরের উপর টাইলস ধৌত ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে বাঁশদহা’র ড্র

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র করেছে বাঁশদহা ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে কেঁড়াগাছি যুব সংঘের আয়োজনে বাঁশদহা ও স্বাগতিকদের মধ্যে খেলা শুরুর ১৫মিনিটে বাঁশদহা ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাঈদ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতির পরে খেলা শুরুর ২১ মিনিটে কেঁড়াগাছির ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ একটি গোল করে খেলায় সমতা ফেরান। রেফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোলবিস্তারিত পড়ুন