শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইছামতিতে এবারও দু’দেশের সীমানায় প্রতিমা বিসর্জন

শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে আর্ন্তজাতিক সীমানা নির্ধারণী ইছামতি নদীতে একসাথে প্রতিমা বিসর্জন করেন বাংলাদেশ-ভারতের সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনকে ঘিরে গত কয়েক বছর আগেও ইছামতির দুপাড়ে বাংলাদেশ ও ভারতের লাখো মানুষের উপস্থিতিতে বসতো শত বছরের ঐতিহ্যবাহী মিলন মেলা। সেসময়ে বছরে ওই একটি দিনে সীমানার গন্ডি এবং জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সৌহাদ্য ও সম্প্রীতির মেলবন্ধনেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে গলায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

শ্যামনগরে পরিবারের প্রতি অভিমান করে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল ১১টার দিকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানান তার পরিবার। আত্মহত্যাকারি মুনিরা খাতুন (১৩) ঈশ্বারীপুর ইউনিয়নের ধমঘাট গ্রামের জি এম আবু মুসার মেয়ে। মনিরা খাতুন হেতেলখালির নাসিরবাদ মাধ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার পিতাও মাদ্রাসার শিক্ষক। মনিরার পিতা আবু মুসা জানান, বাড়িতে থেকে আমি মাদ্রসায় যাওয়ার সময় মেয়েকে মাদ্রাসায় যেতে বলি। কিন্তু সে যেতে না চাওয়ার কারণে তাকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর হাসপাতালে পলেস্তারা খসে মাথায় পড়ে নারী আহত

নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে এসে পলেস্তারা খসে মাথায় পড়ে দাদী আয়সা খাতুন মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছেন। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনের কর্ণিশের পলেস্তারা খসে তার মাথায় পড়লে তাৎক্ষণিক ভর্তি করে ২৮টি সেলাই দেয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানায়। আয়েসা খাতুন সদর উপজেলার মাছখোলা গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী। শনিবার দুপুরে এঘটনার পর অনেকটাই গোপনে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। তবেবিস্তারিত পড়ুন

শার্শার রুদ্রপুরে ২০০ মৎস্যজীবী পরিবার বেকার, দিন কাটছে খেয়ে না খেয়ে

সরকারি নির্দেশে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর খালে মাছ ধরতে না দেয়ায় গ্রামের প্রায় দু’শো পরিবার বেকার জীবন যাপন করছেন। ফলে অর্ধাহারে অনাহারে দিন কাটছে পরিবার গুলির। রুদ্রপুর গ্রামের আব্দুল মালেক জানান তার সংসারে ৮ জন সদস্য। মাছ ধরে ও বিক্রী করে তাদের সংসার চলে। এক সপ্তাহ্ হলো তাদের জাল তুলে দেয়া হয়েছে বিল ও খাল থেকে। তারা এখন সম্পুর্ন বেকার জীবন যাপন করছেন। সংসার চলছে না তার। একই গ্রামের আকবর হোসেনেরবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরে রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাকের ভেতরে চালকের লাশ

বেনাপোল বন্দর এলাকার রপ্তানি মুখী পন‍্যবাহী ট্রাক সিরিয়ালে দাঁড়িয়ে থাকাবস্থায় গাড়ির ভিতরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন গাড়ি চালক কাজল হোসেন (৫২)। রোববার (৩ অক্টোবর) সকালে বেনাপোল দিঘীরপাড় শাহাজালাল তেল পাম্পের সামনে রপ্তানি পণ্য বোঝায় ট্রাকের ভিতর স্ট্রোক করে তিনি মারা যায়। ট্রাকচালক কাজল হোসেন বরিশালের ঝালকাটি এলাকার মৃত হোসেন আলীর ছেলে। ট্রাকচালকরা বলেন, ভারতীয় পণ্য নিয়ে আমরা ঢাকা থেকে বেনাপোলে এসেছি। সে নিজে পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রেখে রাতে ঘুমায়।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশি অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় পৃথক পুলিশি অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ফেনসিডিল ব্যবসায়ী পলাশ মোল্লা (২৭)। থানা সূত্রে জানা যায়, শনিবার(২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চন্দনপুর কলেজ সংলগ্ন এলাকায় অভিযানকালে বড়ালী(উত্তরপাড়া) গ্রামের রফিকুল মোল্লার ছেলে পলাশ মোল্লাকে আটক করা হয় । আটকের পর তার দেহ তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছেবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

শার্শার বাগআঁচড়ায় পারিবারিক কলহের জের ধরে ঝর্ণা খাতুন(৩০) নামে দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । শুক্রবার (১ অক্টোবর) উপজেলার কায়বা ইউনিয়নের বাগআঁচড়ার পার্শ্ববর্তী রাড়িপুকুর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা গেছে,গত ১০/১২ বছর আগে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো গ্রামের রবিউল ইসলামের মেয়ে ঝর্ণা খাতুনের বিয়ে হয় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে ফারুক হোসেনের সাথে।তাদের সংসার জীবনে দুইটি ছেলে সন্তান রয়েছে। যাদের বয়স ৭/৮ বছর।ফারুকবিস্তারিত পড়ুন

কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে কাজিরহাটকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ৪-১ গোলে কাজিরহাটকে হারিয়েছে স্বাগতিকরা। শুক্রবার বিকেলে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া কাজিরহাট বনাম স্বাগতিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ৭ মিনিটে কেড়াগাছি ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার সাহারুল একটি গোল করে। ১২ মিনিটে কাজীরহাট একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে বিরতিতে যায়। দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলার ১৮ মিনিটে ও ২৭ মিনিটে কেড়াগাছির ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার সাহারুল আরো দুটি গোল করে দলেরবিস্তারিত পড়ুন

উচ্ছেদের নামে দোকানপাট ভেঙ্গে কাউকে বেকার ও গৃহহারা করা যাবেনা : এমপি রবি

বিনেরপোতা মাছ বাজারস্থ দোকানপাট ও ঘরবাড়ি অবৈধ উচ্ছেদ করতে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ সময় বেঁধে নিজ খরচে ভেঙ্গে নিতে মাইকিং করায় এবং এই উচ্ছেদ অভিযান বন্ধ করতে ব্যবসায়ীদের আহাজারী ও অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে বিনেরপোতা মাছ বাজার পরিদর্শণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, “অবৈধ উচ্ছেদের নামে ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙ্গে কাউকে বেকার করে পথে বসানোবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

“সকল বয়সের জন্য ডিজিটাল সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন