সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি, সহিংসতার আশঙ্কা বাড়ছে

কলারোয়া উপজেলায় আগামী ২০ সেপ্টেম্বর ১০টি ইউনিয়নের নির্বাচন। ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় আছে আর মাত্র পাঁচ দিন। প্রচার প্রচারণা তুঙ্গে। এই নির্বাচনে দলীয়ভাবে কোন প্রার্থী দেয়নি বিএনপি। চেয়ারম্যান পদে প্রতিটি ইউনিয়নেই রয়েছে একাধিক শক্তিশালী প্রার্থী। এ নির্বাচনকে ঘিরে সহিংসতা বাড়ছে। যে কোন উপায়ে জনপ্রতিনিধি হতে মরিয়া সবাই। হামলা-পাল্টা হামলার ঘটনায় এ পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন। সহিংসতার অভিযোগে ২জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিস্কার করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। যেসববিস্তারিত পড়ুন

তালায় ইউপি নির্বাচনের প্রচারণায় মুখরিত অলিগলি, ৩ ইউনিয়নে ইভিএমে ভোট

আগামী ২০ সেপ্টেম্বর, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে তালা উপজেলার ১১টি ইউনিয়ন জুড়ে। এগিয়ে চলেছে সকল প্রার্থীদের সমর্থনে প্রচার প্রচারণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। চায়ের দোকানসহ সকল জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা। মাইকিং ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও চালাচ্ছে অনেক প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারনা। প্রার্থীরা স্থানীয় ভোটারদের সাথে গণসংযোগ এবং হ্যান্ডবিল বিলি ছাড়াও এলাকার রাস্তা-ঘাট, ড্রেনসহ যাবতীয় উন্নয়ন ছাড়াও ইউনিয়নে ভোটারদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফোর মার্ডার মামলার মৃত্যুদণ্ড রায়ে এলাকায় আনন্দ-উল্লাস

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ভাই-ভাবি, ভাতিজা ও ভাইপো-কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামী রায়হানুরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় দেওয়ায় এলাকায় আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমানের দেওয়া এ রায় শুনে এলাকার সাধারণ মানুষ মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। এলাকার সূধীজন, গুনিজন ও সচেতন মহলসহ সবার মুখে একই কথা এ রকম একটি চাঞ্জল্যকর হত্যা মামলার সস্তোষজনক রায় এতো শীঘ্রেই হবেবিস্তারিত পড়ুন

৭ দিনের মধ্যে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট দেশের অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন। তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আদেশের কপি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে, আদালতে তা প্রতিবেদন আকারে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত এক রিটে সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জারিন রহমানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১’ উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়োজিত ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার(১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় নির্বাচন অফিসার ইউনুছ আলী, সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খাঁন, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা উপসর্গে নারীসহ আরও ২ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা মারা যান। এর মধ্যে একজন নারী ও এক জন পুরুষ। মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের মর্জিনা খাতুন (৬০) ও তালা উপজেলার মাগুরডাঙ্গা গ্রামের আব্দুর রহমান (৬৫)। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেলবিস্তারিত পড়ুন

তালার জালালপুরে আনারস প্রতীকের কর্মী সমাবেশ

তালা উপজেলার জালালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর আনারস প্রতীকের বিজয় করার লক্ষ্যে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জালালপুর ইউনিয়নের আটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাষ্টার গাউস হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এম মফিদুল হক লিটু। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসার আবু বক্কার মোড়ল,আব্দুল হামিদ গাজী, মাহামুদুর রহমান মান্না,সাবেক ইউপি সদস্য ইসলাম মোড়ল,আমিনুর মোড়ল,আমান উল্লাহ মোড়ল,সরদার আলিম,আবুল কালাম আজাদ,মাছুদ রানা,অলিদ মোড়ল প্রমুখ।বিস্তারিত পড়ুন

তালার সদর ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরণ

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নে ২৫৯ জনের মধ্যে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে সদর ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করা হয়। প্রত্যেকের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,ইউপি সদস্য রেহানা খাতুন,আছাদুল ইসলাম, শেখ আব্দুল রাজ্জাক, মীর শামসুদ্দোহা আকবার কল্লোল প্রমূখ।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী’র সঞ্চালনায় কর্মী সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ ডিগ্রী কলেজে লুৎফর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এসএম লুৎফর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর-২০২১) বেলা সাড়ে ১১টায় রাজগঞ্জ ডিগ্রী কলেজের আয়োজনে কলেজের হলরুমে এ অনুষ্ঠান হয়। রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ড. আবু আব্দুল্লাহ, মরহুম এসএম লুৎফর রহমানের ছোট ভাই অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ওবিস্তারিত পড়ুন