সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপন

সাতক্ষীরায় তালা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বুধবার (২১ জুলাই) সকালে তালা উপজেলায় মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল,৭টা,৮টা এবং ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান তালা রহিমাবাদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন । মহামারি করোনার কারণে এ বছরের ঈদুল আজহায় অনেক মানুষের মধ্যে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। তবে সামর্থ্য অনুযায়ী আল্লাহরবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনুর রশিদ লাল্টু (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই- ২০২১) পবিত্র ঈদুল আযহার দিন সকাল সাড়ে ৭টার দিকে রাজগঞ্জের খালিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও যশোর জেলা মানবাধিকার কমিটির সভাপতি মামুনুর রশিদ লাল্টু, খালিয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে। স্থানীয়রা জানান, এদিন পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে যাবে বলে সকালে নিজবাড়ির টিউবওয়েলে গোসল করতে যাচ্ছিলো লাল্টু। টিউবওয়েলের সাথে লাগানোবিস্তারিত পড়ুন

ঈদ জামাতে করোনা মহামারি থেকে মুক্তির প্রার্থনা

করোনাভাইরাস মহামারি থেকে গোটা বিশ্বকে যেন আল্লাহ হেফাজত করেন সেই মোনাজাত হয়েছে দেশের প্রধান ঈদ জামাতে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার (২১ জুলাই) সকাল ৭টায় ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন মো. আতাউর রহমান। ঈদের দুই রাকাত নামাজের পর অনুষ্ঠিত হয় বিশেষ খুতবা। খুতবা শেষে মোনাজাতের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে মুসল্লিরা মাস্ক পরে অংশ নেন। বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মো. আতাউর রহমান। জামাতের আগে বয়ানে কোরবানির তাৎপর্য তুলে ধরা হয়। নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন ইমাম। জাতীয় মসজিদ বায়তুলবিস্তারিত পড়ুন

কী কুরবানি দিচ্ছেন খালেদা জিয়া?

করোনায় আক্রান্ত হওয়ার পর এখনো পুরোপুরি সুস্থ হননি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরমধ্যে চলে এসেছে ঈদুল আজহা। তাই অন্যান্য বছরের ন্যায় এবারও গুলশানের বাসায় কোরবানি দিচ্ছেন খালেদা জিয়া। বুধবার খালেদা জিয়া একটি গরু ও একটি খাসি কোরবানি দেবেন। সাবেক এই প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ফিরোজায় পশু দুটি কোরবানি হবে। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া খালেদা জিয়ার নামে তার গুলশানের রাজনৈতিকবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের ধলবাড়িয়ায় শতভাগ মাস্ক বিতরণ অনুষ্ঠান

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শতভাগ মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) বিকাল ৫ ঘটিকায় গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির কর্তৃক পরিচালিত ” মানুষ মানুষের জন্য” কল্যাণ তহবিলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আহবায়ক গাজী মিজানূর রহমান ও সদস্য সচিব ইয়াছিন আারফাত শাওনের সার্বিক ব্যবস্থাপনায় এবং সমিতির উপদেষ্টা ও ১০ নং ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

আজ পবিত্র ঈদুল আজহা

ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ (২১ জুলাই)। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন‌্যান‌্য মুসলিম দেশের মতো বাংলাদেশও গত তিনটি ঈদে আনন্দ-উৎসব হয়নি। পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আজ ঈদ উদযাপন করবে মুসলিম সম্প্রদায়। দেশে গত মার্চ থেকে শুরু হওয়া করোনা মহামারি আঠারো হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে। লাখ লাখ মানুষ জীবিকা হারিয়ে শহর থেকে গ্রামমুখী হয়েছে। সঞ্চয় ভেঙেছে, ধার দেনায় চলছে যাদের জীবন, তাদের কাছেবিস্তারিত পড়ুন

জিম্বাবুয়েকে প্রথমবার হোয়াইটওয়াশ বাংলাদেশের

হারারে ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আর এর মধ্যদিয়ে দীর্ঘ ১২ বছর পর বিদেশের মাটিতে বাংলাওয়াশের কীর্তি গড়লেন টাইগাররা। বিদেশের মাটিতে সর্বশেষ ২০০৯ সালে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিন ম্যাচের প্রতিটি জিতে নেয় টাইগাররা। এর আগে ২০০৬ সালে কেনিয়ার মাঠে তাদেরকে বাংলাওয়াশ করেছিল লাল-সবুজের পতাকাধারীরা। আর এবার তৃতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না প্রিয়ার

কলারোয়া থেকে নতুন মোটরসাইকেল কিনে স্বামীর সাথে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রী প্রিয়া। মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ১২টার সময় বাড়ি ফেরার পথে বাগআঁচড়ায় পৌঁছালে পিছন থেকে আসা ট্রাকের ধাক্কায় স্বামী ইসরাফিল ছিটকে পাশে পড়ে যান ও প্রিয়া ট্রাকের নিচে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাগআঁচড়া জোহরা ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রিয়াকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যায়। প্রিয়া শার্শাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বহিস্কৃত ছাত্রলীগ নেতা সাদিকের পর্ণগ্রাফির নায়িকা শিমুর আত্মহত্যা

সাতক্ষীরার বহুল আলোচিত ছাত্রলীগ নেতা সাদিকের মক্ষীরানী সুমাইয়া আক্তার শিমু আত্মহত্যা করেছে। রোববার ঢাকার উত্তরার দক্ষিণ খান থানাধীন একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের মামা মোখলেছুর রহমান চঞ্চল বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সাদেক, শহরের ফুড অফিস মোড়ের আসিফ জামানসহ কয়েকজনকে আসামী করা হয়েছে। ঢাকা উত্তরার দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মো: শামীম জানান, সাতক্ষীরা শহরের কাছারিপাড়াবিস্তারিত পড়ুন