Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া ও বাশঘাটায় র্যাবের অভিযানে ১০ চোরাই মোবাইলসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়া ও সদরের বাশঘাটায় র্যাবের পৃথক অভিযানে ১০টি চোরাই মোবাইল ফোনসহ ২ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামীরা হলো কলারোয়ার উত্তর ভাদিয়ালী গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে মোঃ শাহিন হোসেন(২১) ও সদরের বাঁশঘাটা মির্জাপুর গ্রামের গফ্ফার চৌধুরীর ছেলে মোঃ কবিরুল ইসলাম(৩৩)। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে র্যাব সদস্যরা কলারোয়া থানার দক্ষিণ সোনাবাড়ীয়া-মঠবাড়ীয়া রাস্তায় জনৈক গোপাল বেনির বাড়ির উত্তর পাশে পাঁকা রাস্তার উপর অভিযানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সদ্য বিদায়ী জেলা প্রশাসকের দেয়া ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও ৫০টি অক্সিমিটার বিতরণ

বর্তমান করোনা মহামারি মোকাবেলায় সাতক্ষীরার সদ্য বিদায়ী সাবেক জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দেয়া উপহার হিসেবে ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও ৫০টি অক্সিমিটার বিতারণ করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে সরকারি সম্মেলন কক্ষে এসব স্বাস্থ্য সামগ্রী বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবি সংগঠনের মধ্যে বিতরণ করা হয়। একই সঙ্গে রেশিও হিসেবে অক্সিমিটারও দেয়া হয়। যা করোনা ও করোনা উপসর্গে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে থাকা সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌছবিস্তারিত পড়ুন
বিধিনিষেধ ভঙ্গ: সাতক্ষীরায় ২৪ ঘন্টায় ৪৫ মামলায় ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায়

সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের আইনশৃখংলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন তৎপরতা না থাকায় প্রতিদিনই বাড়ছে শহরের সড়কগুলোতে মানুষের জনসমাগম। হাট বাজার গুলোতেও প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি অসংখ্য ছোট ছোট যান চলাচল করেেত দেখা গেছে। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। এদিকে, ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেওবিস্তারিত পড়ুন
অক্সিজেনসহ ছেলেকে আটক রাখায় বাবা মারা যাওয়ার ঘটনায় এএসআই ক্লোজড

করোনাভাইরাসে আক্রান্ত বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার কিনে মোটরসাইকেলযোগে আসার পথে ছেলেকে আটক করে পুলিশ। আটকে রাখা হয় দীর্ঘ দুই ঘণ্টা। পরে ২০০ টাকা দিলে ছেলে ওলিউল ইসলামকে ছেড়ে দেয় পুলিশ। ততক্ষণে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মারা যান বাবা রজব আলী। এ ঘটনায় শুরু হয় তোলপাড়। প্রাথমিক তদন্তে মেলে ঘটনার সত্যতা। আজ শুক্রবার সকালে অভিযুক্ত এএসআই সুভাস বিশ্বাসকে ক্লোজ করে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খানবিস্তারিত পড়ুন
শার্শায় গাঁজা ও মোটর সাইকেলসহ দু’জন আটক

যশোরের শার্শা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ দু’জনকে আটক করেছে। শুক্রবার সকালে জিন্নাত আলী(৫২) এবং এসকেন্দার আলী(৪৫) নামে দুই মাদক ব্যবসাায়ীকে গোড়পাড়া পুলিশ শার্শার ফুলসরা গ্রাম থেকে তাদের আটক করে। গোড়পাড়া পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সামনুর মোল্যা সোহান জানান, ৪ কেজি গাঁজাসহ বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা (মাঠপাড়া) গ্রামের মৃত আঃ সামাদ মীরের ছেলে জিন্নাত আলী (৫২) ও যশোর কোতয়ালী থানার মৃত নুর মোহাম্মদের ছেলে এসকেন্দার আলী (৪৫)বিস্তারিত পড়ুন
কেশবপুরের মঙ্গলকোটে করোনায় আক্রান্তের বাড়ি লকডাউন

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট গ্রামের সাদ্দাম শেখের স্ত্রী রুমা বেগম করোনায় পজেটিভ হয়েছেন। আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোকলেছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ। ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, ‘মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট গ্রামের সাদ্দাম শেখের স্ত্রী রুমা বেগম করোনায় পজেটিভ হয়েছেন। অত্র ইউনিয়নে বৃহস্পতিবার একজন নমুনা পরিক্ষায় একজন পজিটিভ হয়েছেন। উপজেলা প্রশাসনের নির্দেশে শুক্রবার সকালে ঐ বড়ীতে লকডাউন করা হয়েছে। আক্রান্তেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা অসহায় পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট’র রান্না করা খাবার বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় শুক্রবার (০৯ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে পলাশপোল তেঁতুলতলা এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতারবিস্তারিত পড়ুন
ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেয়ায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে সিলেট্টা বাজার এলাকার একটি বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন (৩৫), মেয়ে মাইশা (৯), আয়শা (৫) ও ইয়াসমিনের ভাগ্নে রায়হান (২৫)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইয়াসমিনের ভাগ্নি জামাই তৌহিদ জানাযন, রাতে বাসার নিচতলায় ইজিবাইক চার্জ দেয়াবিস্তারিত পড়ুন
ঈদে গণপরিবহন চালুর পরামর্শ ব্যবসায়ী ও পুলিশের

এবারের ঈদুল আজহায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালু রাখার দাবি জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামও বলেছেন একই কথা। স্বাস্থ্যবিধি মেনে বাস ও রেল যোগাযোগ সচল থাকলে সংক্রমণের হার কম হতে পারে বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার। পবিত্র ঈদুল আজহায় (কোরবানির ঈদে) শিল্পাঞ্চলসহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্তবিস্তারিত পড়ুন
আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম : মাঠে নামছে প্রধানমন্ত্রী কার্যালয়ের টিম

সারাদেশে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শনে নামছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক টিম।শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলাকে ভাগ করে পরিদর্শন শুরু করবে পাঁচটি টিম। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, পরিদর্শনকারী টিমগুলোকে বিভিন্ন জেলা-উপজেলায় নির্মিত এবং নির্মাণাধীন বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান ,অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের পাঁচটি টিমের একটিতে নেতৃত্ব দেবেন আশ্রায়ন-২ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেন নিজেই। ঢাকা,বিস্তারিত পড়ুন

