Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুরে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেলেন ৫ পরিবার

জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে রবিবার সকাল ১১ টায় সারাদেশে ভিডিও কনফারেন্স ও টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ৩ হাজার ৩ শত ৪০ টি পরিবারকে প্রধান অতিথি হিসাবে জমি-সহ গৃহপ্রদান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিযিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কেশবপুর উপজেলায় ভুমিহীন-গৃহহীনবিস্তারিত পড়ুন
তালায় গৃহবধূর শ্লীলতাহানী চেষ্টার অভিযোগে আটক ১

সাতক্ষীরা তালায় এক গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগে প্রদীপ মন্ডলকে (৩৬) আটক করেছে পুলিশ। রবিবার (২০জুন) সকালে শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। প্রদীপ মন্ডল খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে সন্তোষ মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানাযায়, শাহাপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল (৩৬) গত ১৮ জুন দুপুরে বাড়ীতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী এক গৃহবধুকে শ্লীলতাহানির চেষ্টা করে । এ সময় গৃহবধুর চিৎকারে পাশর্^বতী লোকজন এগিয়ে আসলে প্রদীপ পালিয়ে যায়। গৃহবধুরবিস্তারিত পড়ুন
শ্যামনগরে বাঁধ সংস্কারে বন কেটে উজাড় করছে পাওবো’র ঠিকাদার

ভাঙ্গন কবলিত উপকূল রক্ষা বাঁধ সংস্কার করতে যেয়ে দু’পাশের বাঁধ বাগানসহ চরে গড়ে তোলা বনভূমি ধ্বংস করা হচ্ছে। দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরকে ঘিরে থাকা ৭/২ নম্বর পোল্ডারের আওতাভুক্ত ঐ বাঁধ রক্ষায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বহু বছরের চেষ্টায় পাশের চরে ঐ কৃত্রিম বনভূমি গড়ে তোলা উঠেছিল। তবে সম্প্রতি ঘটে যাওয়া ইয়াস তান্ডবের পর শুরু হওয়া সংস্কার কাজ করতে যেয়ে বাঁধ সুরক্ষায় ভূমিকা রাখা সেই বনভূমিকে ধ্বংস করা হচ্ছে। ঘটনাটি শ্যামনগর উপজেলার পদ্মপুকুরেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৫ পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান

মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের শুভ উদ্বোধন শেষে কলারোয়ায় ১৫ ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দ্বিতীয় দফায় করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু

সাতক্ষীরাতে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের টিকা প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল কলেজের ৩২ জন শিক্ষার্থীর শরীরে টিকা প্রদানের মাধ্যমে দ্বিতীয় দফায় এই টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরাতে চীনের প্রস্তুতকৃত ১০ হাজার ৮০০ ডোজ সিনো ফার্মার টিকা এসেছে। আজ (শনিবার ) সকালে সাতক্ষীরা মেডিলেক কলেজের ৩২ জন শিক্ষার্থীদের মধ্যে ৩১ জন শিক্ষার্থীকে এই টিকাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্তের হার ৫০ শতাংশ

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরো ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ২৮ জনের। শনাক্তের হার ৫০ শতাংশ। শনিবার সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পজিটিভ ১জন। বাকি ৮জন করোনা উপসর্গে মারা গেছে।
ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরার ২৭টি ঘর জবরদখল!

মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহ গ্রামে নির্মিত ২৭টি ঘর রাতের আঁধারে দখল করা হয়েছে। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বদলী হয়ে চলে যাচ্ছেন এমন খবরের ভিত্তিতে স্থানীয় একটি দালাল চক্র আর্থিক সুবিধা নিয়ে বৃহষ্পতিবার রাতে এ জবর দখলে সহযোগতিা করেন বলে অভিযোগ। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদরেরবিস্তারিত পড়ুন
বেনাপোল স্থলবন্দরের সকল শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনার দাবি

করোনাকালীন সময়ে স্বাভাবিক আছে বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য। জীবনের ঝুঁকি নিয়ে বেনাপোল বন্দরে কাজ করছে হাজার হাজার শ্রমিক। শ্রমিক নেতা ও ব্যবসায়ীদের বেনাপোল বন্দরের সকল শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনার দাবি। বেনাপোল বন্দর থেকে বছরে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে সরকার। সরকারের বিধিনিষেধ ঘোষণার মধ্যেও বেনাপোল স্থল বন্দর খোলা রাখা বিষয়ে নির্দেশনা ছিল, কিন্তু শ্রমিকদের বেশিরভাগ সময় ভারতীয় ট্রাক ড্রাইভারদের পাশে থেকে কাজ করতে হয়।বিস্তারিত পড়ুন
তালায় পাওনা টাকা চাওয়ায় নারীর কান কেটে দিল মেম্বরের ছেলে

পাওনা টাকা চাওয়ায় তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে বিধবা এক নারীকে মারপিট করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোকাম আলী সরদারের ছেলে পলাশ সরদার পিটিয়ে অসহায় নারী ছায়রা বেগমকে গুরুতর আহত করে। ঘটনার প্রতিকার পেতে ইউপি সদস্য পিতার নিকট অভিযোগ দায়ের করলে উল্টো নানান হুমকি দেয়া হয় বলে ভুক্তভোগী ছায়রা বেগম অভিযোগ করেছেন। এঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মৃত. এরমান সরদারের বিধবা মেয়ে ছায়রা বেগম জানান- স্বামী, পুত্র সন্তান ওবিস্তারিত পড়ুন
যবিপ্রবিতে দুই শিক্ষকসহ ৮ জন করোনায় আক্রান্ত, বিশ্ববিদ্যালয় লকডাউন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন (পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতর) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে । এছাড়াও যবিপ্রবির কর্মকর্তা-কর্মচারী দিয়ে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। করোনা সংক্রমণ রোধে এরইমধ্যে বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা আক্রান্ত ছয় কর্মকর্তা-কর্মচারী হলেন, যবিপ্রবির সাইন্টিফিক অফিসার জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারীবিস্তারিত পড়ুন

