Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার মুরারীকাটীর অসহায় ‘তারা’র পাশে আজ কেউ নেই! সাহায্যের আকুতি (ভিডিও)

বাঁশঝাড়ের মাঝে ছোট্ট একটা কুঁড়েঘর, ঘরের চারপাশে নেই কোন বেড়া। ঘরে ছোট্ট একটা ভাঙ্গা বেঞ্চ, কেউ একজন দিয়েছিল, সেই বেঞ্চের উপর সারাদিন শুয়েই এখন কাটে তার জীবন। মাথার বালিশ নেই বলে শক্ত কাঠের পিঁড়ি মাথার নীচে। মাস দেড়েক হতে চললো একা এক নির্জন কুঁড়েঘরে তার ঠাঁই। সাতক্ষীরায় ভারতীয় ভ্যারিয়েন্টের করোনার বিস্তার ঘটতে শুরু করলে করোনার সকল প্রকার লক্ষণ তার ভিতর দেখা দেয়। গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করে। ঘরে কোনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কবরস্থানের প্রবেশ পথে পুকুর খননে বাধা দেয়ায় ইউপি সদস্য লাঞ্ছিত!

কলারোয়ায় কবরস্থানের প্রবেশ পথ আটকিয়ে পুকুর খননের প্রতিবাদ করায় এক ইউপি সদস্য লাঞ্চিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে। ঘটনার বিবরণে ও ইউপি সদস্য শাফিজুল ইসলাম শাফি বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে অভিযোগ করে বলেন, ‘তার ওই গ্রামে ২ দাগে সাড়ে ১১শতক জমি আছে। এরমধ্যে এক দাগে সাড়ে ৩ শতক ও আরেক দাগে ৮ শতক জমি রয়েছে। ওই জমির মধ্যে তার পারিবারিক কবরস্থান ও পুকুরের কিছু অংশ রয়েছে। ওই পুকুরটি পড়ে থাকায়বিস্তারিত পড়ুন
মণিরামপুরে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু, মোট আক্রান্ত ২২৫

থামছেনা মণিরামপুরে করোনার উর্ধ্বগতি। দিন যত অতিবাহিত হচ্ছে ততই রোগী এবং মৃত্যু সংখ্যা বৃদ্ধি হতেই চলেছে। বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে দুই নারী-পুরুষের মৃত্যু হয়েছে মণিরামপুরে। অপর দিকে এদিন নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা পজেটিভ মিলেছে বলে জানিয়েছেন হাসপাতালের টিএইচএ শুভ্রা রানী দেবনাথ। এদিয়ে তাদের তত্ত্বাবধায়নে এখন পর্যন্ত মোট ২২৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম বলেন, বৃহস্পতিবার সকালে শ্যামকুড় ইউনিয়নের নাগোরঘোপ গ্রামে আছর আলী (৬৮)বিস্তারিত পড়ুন
লকডাউন: কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা

কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহ কার্যকরী করতে যশোরের কেশবপুরে করোনার ভয়াবহ পরিস্থতি সামাল দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন প্রশাসন । যশোরের কেশবপুরে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহ কার্যকর করতে বৃহস্পতিবার প্রথম দিনে উপজেলার বিভিন্ন হাটবাজারে ও গ্রামাঞ্চলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৬ ব্যক্তিকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতবিস্তারিত পড়ুন
লকডাউন ও আমজনতা

লকডাউন চলছে, সাথে হঠাৎ করে চালু হলো শাটডাউন। বাঁশি বাজিয়ে, হর্ন বাজিয়ে, দেশের সামরিক, আধা-সামরিক, বেসামরিক বাহিনী আম জনতাকে জানান দিয়ে রাস্তায় নামল। মানুষ দেখলো, কেউ পেটের দায়ে কেউবা শাটডাউন দেখতে এসে লাঠির পেদানি খেলো। আবার কেউ জরিমানা গুনলো। লকডাউন আর শাটডাউন সীমিত পরিসরে আর সীমাহীন পরিসরে যাই বলি না কেন, কোভিড-১৯ সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। আর না রাখলে যা হবার তাই হচ্ছে। কিন্তু আমাদের এই অতি ঘনবসতিপূর্ণ ছোটবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় লকডাউনেও কমছে না করোনা সংক্রমন

একটানা চার সপ্তাহের বিধি নিষেধের পরও সাতক্ষীরা জেলার করোনা পরিস্থিতির উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ঐ দিন সনাক্তের গড়ও ছিল ৫০ শতাংশের কাছাকাছি।আজ শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ। দেশের ৬২তম জেলা হিসেবেবিস্তারিত পড়ুন
বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী তালগাছ

কথায় আছে “তালগাছ মানেই গ্রামের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য।” আকাশ ছুঁই ছুঁই সারি সারি তালগাছ সেই আদিকাল থেকেই গ্রাম-বাংলার শোভা বৃদ্ধিতে অকৃত্রিমভাবে ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার ৬নং ভজনপুর ইউপি’র ভুতিপুকুর গ্রামে দেখা মিলে প্রায় ৩যুগ বয়সী দুটি তাল গাছের। সরেজমিনে গিয়ে জানাযায়, ওই গ্রামের মৃত সাকাতুল্লার ছেলে মফিল উদ্দিনের বাড়ির পিছনে একটি ও আরেকটি মনটু নামের ব্যক্তির বাড়ির পাশে এই তালগাছ দুটিবিস্তারিত পড়ুন
করোনায় ৪ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে চার ঘণ্টার ব্যবধানে বাবা ইয়াকুব আলী (৭০) ও ছেলে আজগর আলী (৫৫)’র মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে মারা যায় ইয়াকুব আলী। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় ছেলে আজগর আলী। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলার চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। তিনি নিহত আজগর আলীর খালাতো ভাই। আজগর আলী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁওয়ের গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর উপজেলা বিএনপির সভাপতিবিস্তারিত পড়ুন
হিন্দু হয়েও বিনা টাকায় মসজিদের দেয়ালে আয়াত লেখেন অনীল

কে কোন ধর্মের অনুসারী তা দিয়ে মানুষকে বিচার করা যায় না। এক ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্মের মানুষের জন্য কিছু করার প্রবণতা অনেক মানুষের মধ্যেই বিদ্যমান। ভারতের হায়দরাবাদের অনীল কুমার চৌহান কাজেকর্মে সেটিই প্রমাণ করেছেন। হিন্দু ধর্মাবলম্বী হয়েও ৩০ বছরে কমপক্ষে ২০০ মসজিদের মেহরাব ও দেয়ালে পবিত্র কোরআনের আয়াত ও হাদিস লিখেছেন বিনা পারিশ্রমিকে। মসজিদ কর্তৃপক্ষ পারিশ্রমিক নেয়ার জন্য জোরাজুরি করলেও চৌহান তা ফিরিয়ে দেন। এ বিষয়ে অনীল কুমার চৌহান বলেন,বিস্তারিত পড়ুন
লকডাউন লকডাউনের মতোই
সাতক্ষীরায় সেনা, পুলিশ ও বিজিবি’র টহল

সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিষ্ট্রেট ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহর মহড়া দেয় সেনাবাহিনীসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলায় সেনাবাহিনীর ১০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাত উপজেলায় সাতটি প্রেট্রোল টিম ও রিজার্ভ রাখা হয়েছে আরো তিনটি পেট্রোল টিম। এছাড়া জেলায় তিন প্লাটুন বিজিবিবিস্তারিত পড়ুন

