Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এগিয়ে আসেনি স্বজনরা, শ্যামনগরে হিন্দু ব্যক্তির সৎকার করলো মুসলিমরা

বিশ্বব্যাপী করোনাভাইরাসে কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের প্রাণ। করোনাভাইরসে পুরো পৃথিবীর মানুষকে করেছে ঘরবন্দি আর স্বার্থপর। মানুষ মারা গেলেও এগিয়ে আসছে না স্বজনরা। ঠিক সেই সময়ে দেশে ও দেশের বিভিন্ন স্থানে মানুষের শেষ কাজ সম্পন্ন করতে দেখা যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে। কোথাও কোথাও হিন্দুদের শেষ কাজ সম্পন্ন করতে দেখা যাচ্ছে অনেক মুসলিম যুবকদের। ঠিক তেমনই ঘটনা ঘটেছে শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরার শ্যামনগরে। গত বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের বিধান চন্দ্র মন্ডলবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলঝুড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।মঠবাড়িয়া থানার মামলা নং- ১৮ তারিখঃ ০৮/০৬/২০২১ ধারা – ৩৯৫/৩৯৭ পেনাল কোড। গ্রেপ্তারকৃত আসামী আক্তারুজ্জামান (মিরন) (৪৫) ফুলঝুড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং মোঃ মনিরুজ্জামান (ডালিম তালুকদার) (৪৮) ওই একই এলাকার মোঃ আব্দুল হক তালুকদারের ছেলে । মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই সজলবিস্তারিত পড়ুন
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরও ১১১ জনের করোনা শনাক্ত, ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে করোনায় ২জন ও করোনা ওয়ার্ডে ২জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টার পিসিআর টেস্টে ২১১ জনের পরিক্ষায় ১১১ জন করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৫২ দশমিক ৬১ শতাংশ। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে জেলাজুড়ে ছয় শতাধিক করোনা রোগি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক ও বেসরকারী হাসপাতালসহ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এদিকেবিস্তারিত পড়ুন
ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হওয়ায় প্রাথী কর্মী সামর্থকদের মধ্যে হতাশা!

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় তালা উপজেলার সকল এলাকায় শুরু হয়েছিল নির্বাচনী প্রচার প্রচারণা। দ্বিতীয় দফায় আবারও নির্বাচন স্থগিত হওয়ায় ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নির্বাচন কমিশন প্রথম দফায় সারাদেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রথম দফায় নির্বাচননের তারিখ পিছিয়ে ২১ জুন ঘোষণা করে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ঘোষিত তারিখ অনুযায়ীবিস্তারিত পড়ুন
আশাশুনিতে লকডাউন বাস্তবায়নে ওসির চেকপোষ্ট বসিয়ে তল্লাশী

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার না কমায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। জেলাব্যাপী লকডাউন ঘোষনার ফলে আশাশুনিতে লকডাউনের সপ্তম দিনে অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে পুলিশী তল্লাশী অব্যহত রয়েছে। শুক্রবার (১১ জুন) সকাল থেকে উপজেলার বুধহাটা বাজার, কুল্যার মোড়,বড়দল ব্রীজ, কালীবাড়ী বাজার,বাঁকা বাজারসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আশাশুনি উপজেলায় প্রবেশ পথে চেকপোষ্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহনও মানুষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেলে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় সাতক্ষীরার করোনা ডেডিকেটেড হাসপাতালে দেখা দিয়েছে চিকিৎসা সংকট। সীমিত লোকবল নিয়ে রোগীর চাপ সামলানো গেলেও ভবিষ্যতে জনবল না বাড়ালে বড় বিপর্যায়ে পড়বে চিকিৎসা ব্যবস্থা। সাতক্ষীরা সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল বানানোর দাবী নাগরিক সমাজের। সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪জনের মৃত্যু হয়েছে। মৃতদের দু’জন মহিলা ও দু’জন পুরুষ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সরকারী বেসরকারীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তের ঘরে ঘরে করোনাভাইরাসের উপসর্গ, মৃত্যুও বাড়ছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ফেসবুকে এক স্টাটাস দিয়ে লিখেছেন ‘প্রায়ই বাড়িতে বা এক পরিবারের সবার জ্বর। প্রতিদিন পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে, আক্রান্তের হার প্রায় ৬০%। আমার ধারণা সাধারণ মানুষ লজ্জা, ভয় ও লকডাউনের যাঁতাকলে কেউ পড়তে চায় না। যে কারনে কেউ করোনা টেস্ট করতে আগ্রহ দেখাচ্ছে না। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা বলেন, তার ওয়ার্ডভুক্ত সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন এবং দেবহাটা উপজেলার সীমান্তবর্তী প্রায় প্রতিটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

সাতক্ষীরার কলারোয়ায় মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ গত ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের জুন মাসের ১০ তারিখ পযন্ত উপজেলায় এ পর্যন্ত মোট ২৩৩ জন করোনা আক্রান্ত হয়৷ এর মধ্যে প্রথম ধাপে ১১৬ জন এবং দ্বিতীয় ধাপের নতুন করোনা আক্রান্ত হয়েছে ১১৭ জন৷ গত ১০ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এ সময় তিনি বলেন নিয়ম মেনে উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
‘সবার কমপক্ষে তিনটি করে গাছ লাগানো উচিত’

দেশে ক্রমবর্ধমান বনায়ন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সবার তিনটি করে গাছ লাগানো উচিৎ বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ টায় ধারাবাহিক বৃক্ষ রোপনের অংশ হিসেবে মোহাম্মদপুর মোড় থেকে ছুটিপুর-যশোর প্রধান সড়কের দুই পাশে কয়েকটি তালের চারা রোপনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ইয়াসের রেশ কাটতে না কাটতেই সাগরে ফের লঘুচাপের শঙ্কা

অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারো লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্ততর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। গত ২৬ মে দুপর ১২টা থেকে ৩টার মধ্যে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ইয়াস। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হওয়া বয়ে যায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় দেখা দেয় জলোচ্ছ্বাসও। আবহাওয়াবিদ আব্দুর রহমান খানবিস্তারিত পড়ুন

