Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪

সাতক্ষীরায় আরো ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে উক্ত ৪৪ জনের পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। শনাক্তের হার ৪৭ দশমিক ৪১ শতাংশ। এদিকে সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুইজনের করোনা পজিটিভ এবং দুইজনের করোনা উপসর্গ ছিলো। মৃত্যুবরণকারীরা হলেন- সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের মৃত নারালীর ছেলে নজরুল ইসলাম (৭০),বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেলে চলছে করোনার ইনজেকশন বাণিজ্য!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কতিপয় ডাক্তার করোনা আক্রান্ত রোগির চিকিৎসা নিয়ে রিতিমতো বানিজ্য শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। করোনা আক্রান্ত রোগি পেলেই কতিপয় অসাধু ওই চিকিৎসক Advixa-40 নামের ইনজেকশন দেয়ার পরামর্শ দিচ্ছেন, যার প্রতিটার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। ভুক্তভোগীরাই এসব অভিযোগ তুলেছেন। এটি শুধু সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নয়, খোঁজনিয়ে জানাগেছে সাতক্ষীরার অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালের পতিপয় অসাধু চিকিৎসক প্রয়োজন ছাড়াই উচ্চমূল্যের এসব ওষুধ করোনা রোগির জন্য পরামর্শ দিচ্ছেন।বিস্তারিত পড়ুন
নির্ধারিত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বসবে কোরবানির পশুর হাট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আসন্ন ঈদুল আযহায় স্বাস্থ্য বিধি মেনে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর বাহিরে পশুর হাট বসতে দেয়া হবে না। রোববার (১৩ জুন) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনলাইনে আয়োজিত ঈদু-উল আযহা-২০২১ উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু জবাইকরণ এবং কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
সশরীরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু

করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ রোববার থেকে এ পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী। তিনি জানান, বিভিন্ন ব্যাচের দুটি করে সেমিস্টারের ক্লাস অনলাইনে হলেও ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও স্বাভাবিকভাবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানান তিনি। ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকবিস্তারিত পড়ুন
ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে লিবিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস রোববার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার পৃথক দুটি উদ্ধার অভিযান চালায় দেশটির কোস্টগার্ড। এ অভিযানে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হন। তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফেরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার জন্মসনদ-শিক্ষার সব নথি হাইকোর্টে তলব

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের বিভিন্ন তারিখ বিষয়ে যাবতীয় তথ্য আগামী ৬০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবসহ বিবাদীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে খালেদা জিয়ার বিভিন্ন জন্মতারিখ ব্যবহারের বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিতবিস্তারিত পড়ুন
‘এসএসসি, এইচএসসি পরীক্ষা না হলে বিকল্প চিন্তা’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেয়ার প্রস্তুতি চলছে। পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প চিন্তা করা হচ্ছে। রোববার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না, ভুল পথে যাবেন না। নিজেরা নিজেদের বাড়িতে সুস্থ থাকার চেষ্টা করুন, মানসিকভাবে সুস্থ থাকার জন্য কাজ করুন, কোনো খারাপ কিছুতে নিজেদের জড়িয়ে ফেলবেন না। ভয়েরবিস্তারিত পড়ুন
তৃণমূলে ফিরেই খেলা শুরু, মুকুলের ফোন গেল বিজেপির ১০ বিধায়কের কাছে

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েই ‘কাজ’ শুরু করে দিলেন। ফোন করলেন একাধিক বিজেপি বিধায়ককে। তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন তাদের। প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ওই বিধায়কদের অনেকেই তাদের ঘনিষ্ঠ মহলে ওই ফোনের কথা জানিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার। বিজেপি নেতারাও মুকুলের এই ফোনের কথা জানতে পেরেছেন। বিজেপি নেতা সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, মুকুলের ফোন সম্পর্কে তারা জানতে পেরেছেন। এ ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা করারবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটায় সড়ক সংস্কারে থানা পুলিশ

প্রতিবছর বর্ষা আসে, আর শুরু হয় জন দুর্ভোগ। জনপ্রতিনিধিরা বলতে শুরু করেন, বাজেট দিয়েছি, কটা দিন অপেক্ষা করেন, বর্ষার পরই কাজ শুরু হবে। তারপর সব ঠিক হয়ে যাবে। এভাবে এক বর্ষা যায়, আর এক বর্ষা আসে কিন্তু পাটকেলঘাটা বাজারের রাস্তা আর ঠিক হয়না। কাদা ঠেলে, কাদা মেখে চলতে হয় পথচারীদের। Khaled Imran Ripon তার ফেসবুক পেজে পাটকেলঘাটা বানিজ্য কেন্দ্রের রাস্তার কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, “বর্তমানে নির্বাচিত সংসদ সদস্য ২ বার, উপজেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সংক্রমণের হার ৬৪ শতাংশ ছাড়ালো, বাড়ছে আতঙ্ক

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করেনায় আক্রান্ত হয়ে আব্দুর রহিম নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা পজেটিভ ৫১ জন রোগির মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘন্টায় ৮১ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা সনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬৪ দশমিক ১৯ শতাংশ। যা এযাবত কালের একদিনে সর্বোচ্চ আক্রান্তের হার। সাতক্ষীরায় দিন দিন করোনা পরিস্থিতি ভয়ানক রুপ নিচ্ছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কুদরত-ই-খোদা জানান, সাতক্ষীরা মেডিকেলেরবিস্তারিত পড়ুন

