কেশবপুরে করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা, কঠোর লকডাউনের সিদ্ধান্ত


যশোরের কেশবপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সকলের মতামতের ভিত্তিতে কঠোর লকডাউনের সিদ্ধান্ত গ্রহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, ত্রিমোহিনী সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস ছামাদ, ত্রীমহিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন দফাদার, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, ব্যাবসায়ী নাছির উদ্দীন আহম্মেদ, আব্দুল ওয়াদুদ, দুলাল সাহা, কার্ত্তিক রায়, আব্দুল আজিজ ছোট, জালাল মোল্যা প্রমুখ। সভায় পৌর সভার মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে পৌরসভার করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটি গঠন, প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটি গঠন এবং ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কেশবপুরে শনিবার একদিনে সর্বোচ্চ মৃত্যু ৩ জন সহ নতুন করোনা পজিটিভ ১৪ জন ।
তাছাড়া ভ্যান সহ ইঞ্জিন চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


