মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিনব কায়দায় বাইসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরকে গণধোলাই

অভিনব কায়দায় বাইসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরকে ধরে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারে।

সাইকেলের মালিক বাজারের মুদি ব্যবসায়ী আব্দুস শহিদ গাজী জানান, ‘দোকানের সামনে সাইকেলটি রেখে ভিতরে গেলে ওৎ পেতে থাকা চোরটি বাইসাইকেলটি নিয়ে পালিয়ে যাবার সময় জনতার হাতে ধরা পড়ে। জনগণ তাকে গণধোলাই দিতে থাকলে বাজারের লোকজন তাকে বাজার কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী জামাল উদ্দিনের নিকট হাজির করেন।’

বাজার কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, ‘ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের গোগরোস্তমপুর গ্রামের শাহাজান গাজীর ছেলে কামরুল ইসলাম (৩২) শনিবার সকালে কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারের মুদি ব্যবসায়ী আব্দুস শহিদ গাজীর বাই সাইকেলটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলে জনগণ। এসময় তার হাতে একটি স্ক্রু ড্রাইভার পাওয়া যায়। আমি তখন কেশবপুর থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ আসলে জনগণের উপস্থিতিতে কেশবপুর থানার উপ-পরিদর্শক অরুপ কুমার এর নিকট হস্তান্তর করা হয়।’
থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি