Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সুজন আহবায়ক, নাইস সদস্য সচিব
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা কমিটির এক সভা গতকাল সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের জেলা আহবায়ক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আসাফুর রহমান, জেলা সদস্য সচিব এসএম শরিফুজ্জামান শরিফ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান নয়ন, জেলা কমিটির অন্যতম নেতা সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সিরিয়া সুলতানা নাইস, সাংগঠনিক সম্পাদক মাস্টার মুরাদ আহমেদ, জেলা দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, শেখ আসাদুল্লাহ মিঠু, বিপ্লববিস্তারিত পড়ুন
শ্যামনগরে কাফনের কাপড় পরে বেড়িবাঁধের দাবি জানানো সেই যুবকদের মারধর ও হুমকি

সাতক্ষীরার শ্যামনগরে শুক্রবার (২৮ মে) ক্ষতিগ্রস্ত বাঁধের ওপর কাফনের কাপড় পরে বেড়িবাঁধের দাবি জানানো সেই যুবকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। শনিবার (২৯ মে) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার পাতাখালি পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারকালে সহস্রাধিক মানুষের সামনে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী আলমগীর কবির ও স্থানীয় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান কাফনের কাপড় পরে প্রতিবাদ করা ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহকে মারধর করেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ার কুশোডাঙ্গা ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ১ কোটি ৬১ লক্ষ ১৪ হাজার ১৬০ টাকার বাজেট ঘোষণা করেন কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে। কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ইউপি সচিববিস্তারিত পড়ুন
ভোমরা’র হাড়দ্দহে ইছামতি নদীর ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ দ্রুত সংস্কার করা হবে : এমপি রবি

সাতক্ষীরায় প্রলংকারী ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ইছামতি নদীর প্রবল জোয়ারে প্লাবিত ও ক্ষতিগ্রস্থ হাড়দ্দহা’র ভাঙ্গনকবলিত হাড়দ্দহা বেড়ি বাঁধ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শনিবার (২৯ মে) দুপুরে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের হাড়দ্দহা গ্রামের কয়েকটি পয়েন্টে ক্ষতিগ্রস্থ ও ঝুকিপূর্ণ এবং ভাঙ্গনকবলিত হাড়দ্দহাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় কপোত-কপোতি আটক

সাতক্ষীরায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় কপোত-কপোতিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮মে শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আশরাফ আলী সরদারের বাড়িতে। জানা যায়, শ্রীরামপুর গ্রামেরর আশরাফ আলী সরদারের পুত্র সুমন সরদার (৩৪) তার বৃদ্ধ মা এবং স্ত্রীকে নিয়ে ওই গ্রামের বাড়িতে বসবাস করেন। ঈদুল ফিতরের সময় সুমন স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন এবং ঈদের কয়েক দিন পরে তাকে বাড়িতে নিয়ে আসবেন বলে জানান। ঈদের পরে স্ত্রীকে না এনে সুচতুর সুমনবিস্তারিত পড়ুন
তালায় হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে যুবকের দুই চোখ অন্ধ!

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে নেশা জাতীয় হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে পলাশ খান পল্টু (৩৫) নামের এক যুবকের দুই চোখ অন্ধ হয়ে গেছে। তিনি উপজেলার খেশরা ইউনিয়নের উত্তর শাহাজাতপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ আহাদ আলী খানের ছেলে। এর আগে একই ঔষধ পান করে মারা যান দক্ষিণ শাহাজাতপুর গ্রামের হরিপদ বাছাড়ের ছেলে কাপড় ব্যবসায়ী সনৎ কুমার বাছাড় (৩৮)। এদিকে উক্ত ঘটনা জানাজানি হলে দোকান বন্ধ করে গা ঢাকা দিয়েছেন শাহাজাতপুর বাজারের হাতুড়েবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যানের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা

কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু বেশ কিছু দিন যাবৎ শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি ইউনিয়নবাসী সহ সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। জানা গেছে তিনি, ১ সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছেন। ডাঃ দেখিয়ে ও কোন উপশম হচ্ছে না। তাই তিনি উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিচ্ছেন। সেখানকার চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছেন এমনটা জানিয়েছেন। তবে তিনি আশা করছেন খুববিস্তারিত পড়ুন
উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আমরা বন্ধু ফাউন্ডেশনের মানববন্ধন

সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আমরা বন্ধু ফাউন্ডেশন ও ঢাকাস্থ সাতক্ষীরাবাসী। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, ইনডিপেন্ডেন্ট টিভির সংবাদ প্রযোজক খালিদ ইমরাম রিপন, আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য মফিজুল ইসলাম অক্ষর, আমরা বন্ধুর সদস্য মাইনুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা সাতক্ষীরা।বিস্তারিত পড়ুন
তালায় ছেলে-বৌয়ের হাত থেকে মাকে রক্ষা করতে গিয়ে দুই প্রতিবেশী আহত

তালা উপজেলার বারুইহাটী গ্রামে ছেলে ও তার বৌয়ের হাত থেকে মাকে রক্ষা করতে গিয়ে তাদের হামলায় দুই প্রতিবেশী আহত হয়েছে। আহতরা হলো বারুইহাটী গ্রামের এজেডএম আবু বক্কার সিদ্দিকীর ছেলে ফাহিম ফয়সাল (২৬) এবং তার চাচা তালা মহিলা মাদ্রাসার নৈশ প্রহরী মোঃ আলী আকবর (৪৪)। বর্তমানে তারা তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২৮ মে) সকালে বারুইহাটী গ্রামে উক্ত ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হাসপাতালে চিকিৎসাধীন ফাহিম ফয়সালের মা শিক্ষিকাবিস্তারিত পড়ুন
তালায় সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!

তালায় সালমা বেগম (৩৫) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের চর কানাইদিয়া গ্রামের রোস্তম গাজীর স্ত্রী ও জেঠুয়া গ্রামের গওহর গাজীর মেয়ে। শুক্রবার (২৮ মে) দুপুরে নিজ ঘর থেকে শাড়ি দিয়ে প্যাচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের দাবী, পারিবারিক কলহের জের ধরে হত্যা করে তাকে ঝুলিয়ে দেয়া হয়েছে। শুক্রবার বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্যবিস্তারিত পড়ুন

