রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীকে ‘আনারস’ উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৮০০ কেজি ত্রিপুরার বিখ্যাত রানী জাতের রসাল আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

রোববার সকাল ১০টায় একটি পিকআপভ্যানে করে আনারসের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে পৌঁছায়।

আখাউড়া-আগরতলায় শূন্যরেখায় আনারসের চালান ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ট্যুরিজমের পরিচালক তরিত কান্তি চাকমা চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (সহকারী হাইকমিশনার) উদত ঝার হাতে তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা ইন্ট্রিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ডা. ফনীভূষণ জমাতিয়া, আখাউড়া কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর ফারুক ভূঁইয়া, আখাউড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আব্দুল মোতালেবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় দুই দেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুলাই রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য। এর বিপরীতে রোববার সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য।

তারা বলেন, এই ফল আদান-প্রদানই মুখ্য বিষয় নয়; দুই দেশের মধ্যে যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে, এই ফল আদান-প্রদানের মাধ্যমে এর প্রতিফলন ঘটেছে। দুই দেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুনবিস্তারিত পড়ুন

গণতন্ত্র টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য জরুরি : তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিক সমাজ টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা জরুরি বলেবিস্তারিত পড়ুন

সবার সহযোগিতায় ভালো নির্বাচন আয়োজন করতে চায় ইসি : সিইসি

সবার সহযোগিতা নিয়ে একটি ভালো নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচনবিস্তারিত পড়ুন

  • সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে : রাষ্ট্রপতি
  • কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির
  • ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরাই বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী
  • সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তঃকলহে জাজিরায় দুজন মারা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • গুম ও হত্যাকাণ্ডসহ সব অপরাধের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে : অর্থমন্ত্রী
  • একবছরে দেশে ২৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত
  • কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি