বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আশ্রয়ণের ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে উপকারভোগীদের সাথে কূশল বিনিময় করা হয়েছে।

শরিবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে পৃথক সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগং, সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুরসহ উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের নির্মানধীণ ও নির্মিত ঘর পরিদর্শন করেন।

তিনি জানান, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’। প্রকল্পটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।এই প্রকল্পটি বাস্তবায়নে কোনো ধরনের ক্রটিবিচ্যুতি, অনিয়ম, দুর্নীতি ও শৈথিল্যের ঘটনা যাতে না ঘটে সেজন্য চলমান কার্যক্রমসহ উপকারভোগীদের খোঁজখবর শেষে হস্তান্তরকৃত ঘর পরিদর্শন করা হয়েছে।’

পরিদর্শন শেষে ইউএনও চলমান কাজসহ উপকারভোগীদের ঘরের গুনগত মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে, গৃহহীনদের ঘর নির্মানে সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির কর্মকর্তারা সকল কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিদর্শন করছেন বলে জানা যায়।

এ ব্যাপারে, প্রধানমন্ত্রীর উপহার পাওয়া গৃহের উপকারভোগী রাজপুরের অমেদ আলী ফকির, আব্বাস ও আক্তারুল ইসলাম জানান, ‘আমরা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমাদের স্বপ্নের বাড়ি পেয়ে আমার খুশি-আনন্দিত।’

বাসগৃহের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দীর্ঘ কয়েকমাস যাবৎ বসবাস করার পরেও এখনও পর্যন্ত ঘরের কোন ত্রুটি দেখা দেয়নি। ঘরের দেয়ালে ফাঁটল, প্লাস্টার ধসে (খোঁসে) পড়া, পিলার ভাঙ্গাসহ নির্মানে ব্যবহৃত মালামালের কোন ত্রুটি লক্ষ্য করা যায়নি।’

তবে কিছু আশ্রয়ণ প্রকল্পের ঘর নিচু এলাকায় হওয়ায় বৃষ্টি এলেই একটু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানা যায়।

 

উল্লেখ্য, কলারোয়া উপজেলায় এ পর্যন্ত (১ম ও ২য় পর্যায়ের ১ম ও ২য় ধাপে) জয়নগর, হেলাতলা, সোনাবাড়িয়া, জালালাবাদসহ কয়েকটি ইউনিয়নে সরকারি বরাদ্দকৃত ১২০টি ঘরের মধ্যে ৯৯টি ঘর আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে কাগজপত্রসহ হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ২১টি ঘর নির্মাণধীন বলে জানা গেছে।

‘আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের দুই কক্ষ বিশিষ্ঠ ঘর নির্মাণে প্রথম পর্যায়ে সরকারি বরাদ্দ ১ লাখ ৭১ হাজার টাকা ও দ্বিতীয় পর্যায়ের ঘর নির্মাণে ২ লাখ টাকা বরাদ্দ আছে’ বলে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন