সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ : বাংলাদেশের যেখানে আঘাত হানতে পারে

অব্যাহত তাপপ্রবাহের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ। সুপার সাইক্লোন ‘আম্পান’ এর ঠিক এক বছরের মাথায় আগামী রোববার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরো একটি সুপার সাইক্লোন সৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত বছর ২১ মে তাণ্ডব চালিয়েছিল ‘আম্পান’। এ সুপার সাইক্লোন ভয়ংকর শক্তি ধারণ করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পেরিয়ে আগামী বুধবারের মধ্যে আঘাত হানতে পারে সুন্দরবনসহ সন্নিহিত উপকূলভাগে। ‘যশ’ নামে এ ঘূর্ণিঝড়ের নামটি ওমানের দেয়া। স্যাটেলাইট পর্যবেক্ষণ করে উইন্ডি ডটকম ও আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২২ মেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে কোয়ারেন্টাইনের শর্ত ভেঙে এলাকায় ঘুরছে ভারত ফেরত ব্যক্তিরা

ভারত থেকে ফিরে আসা স্থানীয় তিন ব্যক্তি কোরারেন্টাইনের শর্ত না মেনে গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ঈদের পরের দিন জ¦রাক্রান্ত তাদের অপর এক সহযোগীর আকস্মিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। যার ফলে ভারত থেকে বাড়িতে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে এলাকাজুড়ে চরম আতংক সৃষ্টি হয়েছে। এমনই অভিযোগ করেছেন শ্যামনগর উপজেলার ভুরলিয়া ইউনিয়নের কাটিবারহল ও পার্শ্ববর্তী খানপুর গ্রামের অসংখ্য মানুষ। অভিযুক্তরা কোয়ারেন্টাইনের শর্ত মেনে চলার দাবি করলেও স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন বিষয়টি তিনি নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন।বিস্তারিত পড়ুন

জামিনে মুক্তি পেলেন সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ আলম

‘আমি আইনজীবী নই, আমি টাউট’ এমন লেখা ঝুলিয়ে ছবি তুলে ফেইসবুকে দিয়ে সম্মানহানি করার অভিযোগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। বুধবার বেলা ১২ টার সময় ভার্চুয়াল আদালতে এড. এম শাহ আলমের রিমান্ড ও জামিন শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে এম শাহ আলমের পক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেডবিস্তারিত পড়ুন

ফরম পূরণের সময় বাড়লেও সাতক্ষীরার সেই ৭ শিক্ষার্থীর পরীক্ষা এখনো অনিশ্চিত

এসএসসির ফরম পূরণের সময় বাড়লেও সাতক্ষীরার দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের সেই ৭ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ এখনো অনিশ্চিত। প্রধান শিক্ষকের অপেশাদারিত্ব আর প্রতিহিংসার কারণে এই ৭ শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংসের দ্বারপ্রান্তে। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার বরাবর ভুক্তভোগী শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলেও দায়সারা বক্তব্য দিয়ে দৃশ্যমান কোন ব্যবস্থা না নিয়েই দায়িত্ব সেরেছেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন। করোনা মহামারীর কারণে এবছর শিক্ষা মন্ত্রাণালয় থেকে নির্বাচনী পরীক্ষা ছাড়াই সকল এসএসসি পরীক্ষার্থীরবিস্তারিত পড়ুন

আমি একজন পরিবহন শ্রমিক

ব্যাগটা গুছিয়ে রেখো,ভোরে বেরিয়ে যেতে হবে। পারলে তুমিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যেও বলেই শুয়ে পড়লাম। খুব ভোরে ফ্রেশ হয়ে মায়ের দোয়া নিয়ে ব্যাগটা হাতে বেরিয়ে যাবো এমন সময় জাহানারা বললো বাসায় বাজার নেই। জাহানারা আমার সহধর্মিণী,আমাদের ১ বছরের খোকা ফাইয়াজ বাবু। মানিব্যাগ থেকে ২’শ টাকা বউটার হাতে দিয়ে বললাম আজ এটুকু দিয়েই চেষ্টা করে নাও। আসার সময় আমি কিছু নিয়ে আসবো। বউ আমার একটা হাসি দিয়ে বললো, ” সাবধানে যেও”। মুচকিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিণগর গ্রামের মধু খামারী ফজের আলীর পুত্র ফয়সাল (২) পুকুরের পানিতে ডুবে করুণ মৃত্যু ঘটেছে৷ জানা গেছে, বুধবার (১৯ মে) ভোরে মায়ের সাথে ঘুম থেকে উঠে ফয়সাল (২)৷ মা মোমেনা বেগম রান্নার কাজে ব্যস্ত থাকায় ফয়সাল উঠানে খেলা করতে থাকে৷ কিছু সময় পর মায়ের রান্না করার মধ্যে হঠাৎ পুকুরে দিকে নজর যায় এবং দেখতে পাই পুকুরে ভাসমান অবস্থায় তার ছেলে পড়ে আছে৷ তার মায়ের হাক চিৎকারে স্থানীয়রাবিস্তারিত পড়ুন

সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়ে বেনাপোলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বেনাপোল কাস্টমস্ হাউজের সামনে শার্শা ও বেনাপোলের সাংবাদিক সমাজের ব‍্যানারে ঘন্টাব‍্যাপী প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িতবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু

কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড়ে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী জয়নগর গ্রামের মোঃ জিল্লুর রহমান গাজীর পুত্র আল-আমিন হোসেন দুপুর ১টায় তার দাদির সাথে নাটুয়ারবেড় গ্রামের আত্মীয় মোশারফ মিস্ত্রির বাড়িতে বেড়াতে আসে। দুপুর ২ টায় মোশারফ মিস্ত্রির কন্যা মুক্তা খাতুন (৬), পুত্র জাহিদুল (৫) এবং আল-আমিন হোসেন (৬) একসাথে খেলা করছিল, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে তারা পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে।বিস্তারিত পড়ুন

তালায় ধান চাষের জমিতে জোরপূর্বক মাছের ঘের করার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে সৈয়দপুর গ্রামের বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমিতে জোরপূর্বক মাছ চাষের পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সৈয়দপুর বিলের পাশের কয়েক বিঘা জমিতে এরই মধ্যে মাছের ঘের করায় গত বছর ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এবারও একই ঘের সম্প্রসারণের চেষ্টা চলছে অভিযোগ করে গ্রামবাসী বলেন, এতে পুরো গ্রাম তলিয়ে যাবার আশংকা থাকছে। এ বিষয়ে সৈয়দপুর গ্রামের বাসিন্দারা সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করে এর প্রতিকার দাবিবিস্তারিত পড়ুন

আশাশুনিতে রাজাকার পরিবারের সন্তানদের নিয়োগ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রসায় অবৈধভাবে ৭টি শুন্য পদে রাজাকার পরিবারের সন্তানদের নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অবৈধ নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন আশাশুনি উপজেলার চেঁচুয়া গ্রামের আব্দুল বারিক সরদারের ছেলে মোঃ ইউসুফ আলী সরদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আনুলিয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রসার একজন অভিভাবক সদস্য। স্থানীয় জামায়াত-শিবির নেতা কর্মীরা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে জামায়াত-শিবিরের নিরাপদ আস্তানা হিসাবেবিস্তারিত পড়ুন