বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একদিনে সাতক্ষীরায় আক্রান্ত ১০০ ছাড়ালো

একদিনে সাতক্ষীরা জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ালো। সোমবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৭ জনের পরীক্ষা করে ১০৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে জেলায় মোট করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৮৯ জন।

দেশের ৬২তম জেলা হিসেবে ২৬ এপ্রিল ২০২০ তারিখে করোনা শনাক্তের পর সাতক্ষীরা এখন করোনার হটস্পট হয়ে উঠেছে। ঈদ পরবর্তী সংক্রমণ বৃদ্ধির যে শঙ্কা ছিল, সেটিই এখন সত্যি হয়েছে। ইতোমধ্যে সাতক্ষীরা জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮জন। করোনা উপসর্গে মারা গেছেন আরো ২৩১ জন।

এদিকে শহরের ন্যাশনাল হাসপাতাল, সংগ্রাম হাসপাতাল, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও বুশরা হাসপাতাল করোনা আক্রান্ত রোগী ভর্তি করা বন্ধ করে দিয়েছেন। শহরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সোমবার ৭ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন। সিবি হসপিটালে ভর্তি ছিলেন করোনা আক্রান্ত ৩জন এবং উপসর্গে আরো ৭জন। তবে জেলা স্বাস্থ্য ভিাগের অনুসন্ধানে সেখানে সোমবার কমপক্ষে ২২জন রোগী ভর্তি ছিলেন বলে জানা গেছে।

এদিকে বিজিবি’র কড়া নজরদারী সত্বেও সীমান্ত গলিয়ে ভারত থেকে বিপুল সংখ্যক মানুষ দেশে ফিরছে বলে জানা গেছে। ইতোমধ্যে সাতক্ষীরা ৩৩ বিজিবি গত ২৮ এপ্রিল থেকে তাদের নিয়ন্ত্রণাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত থেকে দু’জন পাচারকারীসহ ৩৫ জনকে আটক করেছে।

সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ শয্যার করোনা ইউনিট রয়েছে। পাশাপাশি রয়েছে আট শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং আট শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ), কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা, প্রয়োজনীয় হাই ফ্লো নাজাল ক্যানুলা (এইচএফএনসি)। একইভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে ৪০ শয্যার করোনা ইউনিট। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালুর কাজ চলছে। বড় ২৮টি ও ছোট ৭৪টি সিলিন্ডার রয়েছে। অক্সিজেন সরবরাহ করা হচ্ছে রোগীদের পাইপ সিস্টেমের মাধ্যমে। তবে কোনো হাই ফ্লো নাজাল ক্যানুলা নেই। নেই ভেন্টিলেশন ব্যবস্থা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক