বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে গৃহবধূর সংবাদ সম্মেলন

কালিগঞ্জে নারী শিশু নির্যাতন মামলা তুলে নিতে আসামীর পিতা কর্তৃক বাদীর স্বামীর বিরুদ্ধে মিথ্যা ঘর জ্বালানোর মামলা প্রত্যাহার এবং আসামীকে দ্রুত গ্রেফতার পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়ে সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন গৃহবধূ রিজিয়া।

রিজিয়া খাতুন (২৭) তার বক্তব্যে বলেন, আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। স্বামী প্রবাসে থাকাকালীন সময়ে আমার ৮ বছর বয়সী কন্যাকে পড়ানোর জন্য একই এলাকায় আব্দুল হামিদ গাজীর পুত্র আতিকুজ্জামান তুহিনকে গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। আমার কন্যাকে পড়ানোর সুবাদে সে অবাধে আমাদের বাড়িতে যাওয়া আশা করত। এক পর্যায়ে আমার উপর গৃহ শিক্ষক তুহিনের কূ-নজর পড়ে আমার দিকে। এরই জের ধরে বিভিন্ন সময় আমাকে কু প্রস্তাব দেওয়া সহ আপত্তিকর অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করতে থাকে। বিষয়টি আমি আমার শ্বশুর-শ্বাশুড়িকে জানালে তারা প্রতিবাদ করলে গৃহ শিক্ষক তুহিন আমাকে ও আমার পরিবারের বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদর্শন করে। এছাড়া আমার কন্যাকে পড়ানো থেকে বাদ দিয়ে দেই। এরপরও নারী লোভি তুহিন আরো বেপরোয়া হয়ে ওঠে,সে বিভিন্ন সময়ে তার কামনা পূর্ণ করার জন্য পায়তারা করতে থাকে। একপর্যায়ে গত ২২/১১/২০২০ তারিখে রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে আমার বসতঘরে প্রবেশ করে পিছন দিক থেকে আমাকে জাপটে ধরে যৌন হয়রানি করে এবং শ্নীলতাহানি ঘটায়। এসময় আমার চিৎকার চেচামেচিতে প্রতিবেশীসহ অনেকেই ছুটে আসলে তুহিন দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় আমি বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। যার নং-১৮/২৮১।

উক্ত মামলায় ইতোমধ্যে কালিগঞ্জ থানা পুলিশ তদন্ত পূর্বক সত্যতা পেয়ে তুহিনের বিরুদ্ধে চার্জশীটও দিয়েছে। এরপর থেকে প্রাই তুহিন উক্ত মামলা তুলে নিতে বিভিন্ন চাপ প্রয়োগ করেও ব্যার্থ হয়। অবশেষে আমার স্বামি সহ অঙ্গাত নামা বেশ কয়েক জনের নামে মিথ্যা,কাল্পনিক ও বানোয়াট ঘর জ্বালানো মামলা দায়ের করে। যার কোন সত্যতা নেই। বরং তাদের রান্না ঘরে আগুন দিয়ে অভিনব কায়দায় নাটক সাজিয়ে প্রশাসনকে ভূল তথ্য দিয়ে এই ভূয়া মামলাটি দায়ের করেছে যা আইনের পরিপন্থি । আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ও ন্যায় বিচারের বিশ্বাস করি বলেই আজ আমি গনমাধ্যমের সরনাপন্য হয়েছি । সাতক্ষীরা পুলিশ সুপার ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার কাছে আমার দাবি ,এই মিথ্যা মামলা থেকে অব্যহতি পাইতে পারি ও প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির হস্থক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক