Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশসহ ৩ দেশের যাত্রীদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা

নতুন করে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ দেখা দেয়ায় বিভিন্ন দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আসছে। বিশেষ করে ভারতের করোনার তীব্র সংক্রমণের ফলে নিষেধাজ্ঞায় পড়েছে। এবার বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার (২১ এপ্রিল) এই ঘোষণা দেয় দেশটির সর্বোচ্চ কমিটি। করোনার সংক্রমণ রোধেই এই সিদ্ধান্ত। জানানো হয়েছে, এই তিন দেশের নাগরিকরা তো বটেই, অন্যান্য দেশের যেসব নাগরিক গেলো ১৪ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতেবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত

মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে পার্শ্ববর্তী দেশ ভারতে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সেখানে বিশ্বের অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেল। টাইমস অব ইন্ডিয়ার ডাটা অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন করোনা আক্রান্ত হয়েছে।বিস্তারিত পড়ুন
করোনায় বড় দুর্দিনে শিক্ষিত বেকাররা

দেশে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণদের এক-তৃতীয়াংশ পুরোপুরি বেকার। করোনা মহামারীর কারণে এ সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে অনেক তরুণ চাকরিও হারিয়েছেন। সম্প্রতি সরকারি-বেসরকারি কোনো সংস্থার চাকরির বিজ্ঞপ্তি না থাকা ও আগের চাকরির পরীক্ষাগুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ায় শিক্ষিত বেকারদের মাথায় হাত। সরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তরুণদের হতাশা প্রসঙ্গে শিক্ষাবিদরা বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিত ও মান শক্ত না করেই একেরবিস্তারিত পড়ুন
দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি

বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু চার বছর বেশি। দেশে নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৫ বছর। আর পুরুষের গড় আয়ু ৭১ বছর। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) তাদের নিয়মিত বার্ষিক প্রকাশনা ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২১’ এ এই তথ্য দিয়েছে। গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৬৩ লাখ। বছরে জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ১ শতাংশ। একজন বিবাহিত নারী প্রজনন বয়সে (১৫ থেকে ৪৯ বছর) গড়ে দুটিবিস্তারিত পড়ুন
করোনায় বিশ্বে এক দিনে প্রাণ গেল আরও ১৪ হাজার

বিশ্বব্যাপী করোনার তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৪ হাজার মানুষ মারা গেছেন। এ সময়ের মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে ৯ লাখ। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৯১৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭৩ হাজার ১২ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৭০ হাজারবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাফেজ আব্দুল মজিদ (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষক আটক করেছে পুলিশ। ওই ছাত্রীর পিতার দায়ের করা মামলায় তার কর্মস্থল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। তিনি শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের শওকত গাজীর ছেলে ও কালিগঞ্জের পাউখালি মাহবুবা রাজ্জাকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। থানার উপপরিদর্শক ছেলিম রেজা জানান, হাফেজ আব্দুল মজিদ দশম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৭ এপ্রিল বিকেলে ওই ছাত্রীকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

২০২০-২১ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় খুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আউটডোরে টিকিটের মুল্য দ্বিগুণ

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আউটডোরে ও জরুরী বিভাগে সাধারণ রুগীদের কাছ থেকে মাথাপিছু টিকিটের মুল্য দ্বিগুণ আদায় করা হচ্ছে। কিন্তু রুগীরা কাঙ্খিত সেবার পরিবর্তে নগন্য সেবা নিয়ে বাড়ি ফিরছে। সাধারণ জনগনের স্বাস্থ্য সেবার কোন উন্নয়ন হচ্ছেনা। ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে অভিজ্ঞ কোন চিকিৎসক না থাকায় এলাকার মানুষ ভাল মানের চিকিৎসা সেবা পাচ্ছেনা বলে জানালেন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীরা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আউটডোরে ও জরুরী বিভাগেবিস্তারিত পড়ুন
করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন এমপি রবি

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (২১এপ্রিল) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিশিল্ড নামে এই করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করেন। এসময় এমপি রবি বলেন, “আমি নিজে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিলাম। এই টিকা “সম্পূর্ণ নিরাপদ”। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন খুবই জরুরী। কিন্তু যারা টিকা নিয়েছে তাদের কোন রুপ সমস্যা বাবিস্তারিত পড়ুন
করোনায় প্রাণ গেল আরও ৯৫ জনের

দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯৫ জন। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮৩ জনের। মঙ্গলবার (২০ এপ্রিল) মৃতের সংখ্যা ছিল ৯১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে। করোনাভাইরাস নিয়ে বুধবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরেরবিস্তারিত পড়ুন

