রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলাভিক্তিক বাজেটের দাবিতে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময়

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে জেলাভিক্তিক বাজেটের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) বিকাল ৫ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেকী-এলাহী বক্তব্যে বলেন, জেলার ২৫ লক্ষ জনগণের জীবনমানের সমৃদ্ধির জন্য জেলাভিক্তিক বাজেট এখন সময়ের দাবি। এই দাবিতে প্রতিটি ইউনিয়নে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী নেতৃবৃন্দের জনমত গড়ে তোলা ও সংসদ সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা উচিত।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য সেবাকে জনকল্যাণমুখী করার জন্য প্রত্যেক জেলায় রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও প্রগতিশীল ছাত্র সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামা ও অধিকার আদায়ে মাঠে থাকা উচিত।

সাতক্ষীরা জেলা বাসদের সমন্বয়ক নিত্যনন্দ সরকার বলেন, শোষণ-বঞ্চনা, দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজম্মকে আদর্শের ভিক্তিতে সংগঠিত হওয়া উচিত। কৃষিভিক্তিক শিল্পজোনের দাবিতে প্রতিটি ইউনিয়নে যুবকদের সংগঠিত করা দরকার।

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী বলেন, মহান মুক্তিযদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞানভিক্তিক সমাজ নির্মাণে নতুন করে তরুণদের বুদ্ধিবৃক্তিক যুদ্ধ করা উচিত। উন্নয়নে জনগণকে বঞ্চিত করছে সরকার। তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং জেলাভিক্তিক বাজেটের দাবিকে জনপ্রিয় করতে হবে।

প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ বলেন, এই জেলায় মৎস্য প্রসেসিং জোন ও কৃষিভিক্তিক শিল্পজোন গুড়ে তুলে যুবকদের কর্মসংস্থান এবং জীবনমুখী শিল্প সাহিত্য বিনির্মাণে তরুণ প্রজম্মকে সম্পৃক্ত করতে হবে।

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল বলেন, অতিসত্ত্বর সাতক্ষীরা জেলায় পূণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও মুন্সিগঞ্জ থেকে নাভারণ পর্যন্ত রেললাইন গড়ে তোলার জন্য বর্তমান বাজেটে বরাদ্দ চাই।

গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রহমান বলেন, এদেশের মালিক জনগণ। সেই জনগণের পক্ষে কথা বলার জন্য কার্যকরী সংসদ গড়ে তুলতে হবে। এবং সংসদে জেলাভিক্তিক বাজেটের যৌক্তিকতা তুলে ধরতে হবে।

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা: মো: মুনসুর রহমান বলেন, জেলা স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে হবে। স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ চাই। স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা সৃষ্টির জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান বলেন, এই দেশের শিক্ষাখাতের অবস্থা খুবই নাজুক। ছাত্র সংসদ সচল না করলে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে না। শিক্ষার মান উন্নয়নে গবেষণা ও সমৃদ্ধির জন্য শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দ চাই।

পরিশেষে উপস্থিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন এবং আগামী দিনের জেলাভিক্তিক বাজেটের দাবিতে আন্দোলনে সোচ্চার থাকার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি