সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় লকডাউনের প্রথম দিনে ১৮টি মামলা ২৫ হাজার টাকা জরিমানা

লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) সাতক্ষীরা তালা উপজেলায় ১৮ টি মামলা ও ২৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান ও সহকারী কমিশনার (ভুমি) এস এম তারেক সুলতান। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে এ অভিযান পরিচালনাকালে মামলা ও জরিমানা আদায় করা হয়। সাতক্ষীরা জেলা তালা উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ, স্বাস্থ্যবিধি অনুসরণেরবিস্তারিত পড়ুন

লকডাউনে অফিস-মার্কেট বন্ধ, খোলা থাকবে শিল্পকারখানা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে সরকার সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা। শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, মানুষের চলাফেরা যাতে কমাতে পারি সেজন্য আমরা আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন দিচ্ছি। আমাদের জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান, ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিসের অফিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্রবিস্তারিত পড়ুন

লকডাউনে দোকান খোলা রাখার দাবি

রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ ৪ ঘণ্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শনিবার (৩ এপ্রিল) সারাদেশে লকডাউন ঘোষণার পর তারা এই দাবি জানিয়েছেন। লকডাউনের আগে শনিবার (৩ এপ্রিল) দোকান মালিক সমিতি জানায়, সুরক্ষা নিশ্চিতে সরকারের নির্দেশনার আলোকেই মার্কেট তদারকি করছেন তারা। তবে ক্রেতা-বিক্রেতাদের অনেকেই সামাজিক দূরত্ব মানতে এখনো উদাসীন। ইতোমধ্যে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (৩ এপ্রিল)বিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে মারপিটের ঘটনায় মামলা

কলারোয়ার আসন্ন ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর আজাদকে পিটিয়ে জখম করার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আলমগীর আজাদের সহধর্মীনি তাসকিরা সুলতানা বাদী হয়ে গত ২৯ মার্চ কলারোয়া থানায় মামলাটি করেছেন। মামলা নং- ৪৭। মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। আলমগীর আজাদ বর্তমানে কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার বড়ালী গ্রামের মৃত গোলাম জব্বার বিশ্বাসের ছেলে। গত ২৭ মার্চ শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মাদরা মোড়েবিস্তারিত পড়ুন

আশাশুনির দয়ারঘাট-জেলেখালি রিংবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নতুন করে আবারো ভেঙ্গে গেছে আশাশুনির দয়ারঘাট-জেলেখালি রিংবাঁধ। এতে করে প্লাবিত হতে শুরু করেছে সাতক্ষীরা জেলার আশাশুনি সদরের দয়ারঘাট, জেলেখালি, গাছতলা সহ কয়েকটি গ্রাম। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে নদীর প্রবল জোয়ারের পানিতে জেলেখালি-দয়ারঘাট রিংবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এতে করে এলাকার মৎস্য ঘের, ঘর-বাড়ি নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। মাত্র কয়েকমাস আগে বাঁধটি দেওয়া হয়।তখন ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিলো। তার রেশ কাটতে না কাটতেই আবারো এ এলাকার মানুষের দুর্দশাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঢাকাগামী পরিবহন থেকে ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ শেখ আব্দুর রব (৫৯) নামে এক ব্যক্তি আটক হয়েছে। সে পুরাতন সাতক্ষীরার রাজার বাগান এলাকার মৃত আব্দুর রকিবের ছেলে। কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই ফরিদ হোসেন জানান- মঙ্গলবার (৩০মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই শাহাজাহান কবীর, এসআই কেএম রেজাউল করিম, এএসআই আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে চেকপোস্ট ডিউটি করাকালে কলারোয়ার ইউরেকা তেল পাম্পের সামনে থেকে ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকেবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ শক্তিশালী সংগঠন : স্বপন ভট্টাচার্য্য

বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর বাঙ্গালী জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগ একটি শক্তিশালী সংগঠন। অতীতের ন্যায় ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশকে রক্ষা করার শফথ নিয়ে কাজ করে যাবে। সোমবার (২৯ মার্চ-২০২১) বিকেলে মণিরামপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ মণিরামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পবিত্র শবে বরাত পালিত

কলারোয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন। স্বাস্থ্যবিধি অনুসরন করে সোমাবার (৩০ মার্চ) দিবাগত রাতটি সৌভাগ্যের রজনী হিসাবে পালিত হয়। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি সৌভাগ্যের রজনী হিসাবে মুসলিম উম্মা পবিত্র শবে বরাত হিসাবে পালন করেন। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলে ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রজনী। এই রাতে কলারোয়া পৌরসভাধীন কেন্দ্রীয় জামে মসজিদ,বিস্তারিত পড়ুন

স্থগিত হতে পারে ১১ এপ্রিলের সব ইউপি নির্বাচন!

আগামী ১১ এপ্রিলে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল)। ওই দিন নির্বাচন কমিশন (ইসি) সভায় এ সিদ্ধান্ত হবে। এদিকে আগামী ৩১ মার্চ দেশের কয়েকটি পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ মার্চ) বিকালে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। সূত্র জানায়, মহামারি করোনা নিয়ন্ত্রণে সকালে সরকার ১৮টি নির্দেশনা জারি করে। এরপর জরুরি বৈঠকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে পৌনে ১ ঘন্টার ব্যবধানে দু’জনের মৃত্যু

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌনে এক ঘন্টার ব্যবধানে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে, করোনায় আক্রান্ত হয়ে ২৯ মার্চ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৩৪ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬০ জন। সোমবার বিকাল ৪ টা থেকে পৌনে ৫ টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, খুলনা জেলা সদরের দোলখোলা এলাকার মৃত অধিরবিস্তারিত পড়ুন