বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তি নিহত

সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটের ঘটনায় রফিকুল ইসলাম ভোঁদো (৫৫) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের মৃত মোজাম্মেল’র ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে আব্দুর রহমান ও ছোটভাই ফারুক হোসেন জানান, দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী মৃত ঈমান আলী সরদারের ছেলে বাশারাত সরদারের পরিবারের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

তাদের বাড়ীর পূর্বপাশের পুকুর পাড়ে প্রতিপক্ষ বাশারাতের পরিবার ময়লা আবর্জনা ফেলে নোংরা করে আসছিল। মঙ্গলবার সকালে রফিকুল ইসলাম ওই পুকুর থেকে মাটি তুলে পাড় ভরাটের কাজে নেমেছিলেন। সেসময়ে স্ত্রী ও ছেলেসহ প্রতিপক্ষ বাশারাত সরদার পুকুর পাড়ে গিয়ে রফিকুল ইসলামের সাথে বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ে।

কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ বাশারাতসহ তার পরিবারের সদস্যরা রফিকুল ইসলামকে মারপিট ও তার বুকে আঘাত করে পাড় থেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান নিহতের স্বজনরা।

এদিকে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। ঘটনাস্থল পরিদর্শন শেষে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। ঘটনাটি সুক্ষভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী