Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিহাব হোসেন (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিহাব দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রুহুল কুদ্দুস (মন্টুর) ছেলে। শিশু শিহাবের পরিবার সূত্রে জানা যায়, বিকালে বন্ধুদের সাথে খেলতে যায় শিহাব। অনেক সময় পেরিয়ে গেলেও শিহাব বাড়িতে না ফিরাই সব জায়গায় খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় শিহাবের নিথর মরদেহবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজগঞ্জে প্রস্তুতি সভা

আগামী ১৭ই মার্চ-২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজগঞ্জ বাজারস্থ ঝাঁপা ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আকবার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্দেশনামূলক বক্তব্য দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের খেলায় ব্রহ্মরাজপুরকে হারিয়ে সেমিফাইনালে ধুলিহর

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘গ’ গ্রুপের ধুলিহর ভেন্যুর সমাপনী খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) বিকালে সদরের ডিবি ইউনিাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পৃষ্ঠপোষকতায় মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘গ’ গ্রুপের শেষ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় ধুলিহর ইউনিয়ন ভলিবল দল বনামবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় ইয়াবা ও মোটরসাইকেল সহ ১ ব্যক্তি আটক

শার্শার বাগআঁচড়া বসতপুর এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যবলেট সহ কবির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ। আটক কবির হোসেন শার্শা থানার বসতপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।এসময় তার ব্যবহৃত একটি লাল রংয়ের মোটর সাইকেলে টিও জব্দ করা হয়। শুক্রবার বিকেলে বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, নিয়মিত টহলের সময় কবির তাদের সামনেবিস্তারিত পড়ুন
দেশে এখন সবাই আওয়ামী লীগ : নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের সবাই এখন আওয়ামী লীগার। নব্যদের ভিড়ে দুর্দিনের কর্মীরা দলের ভেতরে এখন কোনঠাসা। দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে এসব কথা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই থেকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। টানা মেয়াদকালে দেশের অভূতপূর্ব উন্নয়ন হলেও দলে ভিড় বেড়েছে হাইব্রিডসহ অনুপ্রবেশকারীদের। অকপটেই এই সত্য স্বীকারবিস্তারিত পড়ুন
উপকুলীয় বাঁধ নির্মাণ কাজের জিও ব্যাগ চুরি! অর্ধশতাধিক উদ্ধার

শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চল কৈখালী ইউনিয়নের ৫নং পোল্ডারের বাঁধ সংস্কার কাজ চলমান রয়েছে। ঠিকাদারের মাধ্যমে সংস্কার কাজের জন্য বরাদ্দ করা হয়েছে জিও ব্যাগ ও শুকনা বালু। কিন্তু রাতের আঁধারে চুরির কারণে বরাদ্দকৃত মালামাল পাহারা দিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। গোপন সংবাদের ভিত্তিতে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মরতরা কয়েকটি বাড়ি থেকে উদ্ধারও করেছে অর্ধশতাধিক জিও ব্যাগ। জানা যায়, উপকূলীয় অঞ্চল কৈখালী ইউনিয়নের বেড়িবাঁধগুলো ভয়াবহ ঘূর্ণিঝড় বুলবুল ও আম্পানের তান্ডবে মারাত্মকভাবে ঝুঁকির অবস্থানে দাঁড়িয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

সাতক্ষীরা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২১-২০২২ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ মার্চ এ তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২জন প্রার্থী। তারা হলেন, এড. মো: আবুল হোসেন (২) ও বিএম মিজানুর রহমান পিন্টু। সহ-সভাপতির ১টি পদে লড়ছেন ২ জন প্রার্থী। তারা হলেন এড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু ও এড. মো: গোলাম মোস্তফা। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২জন প্রার্থী। তারা হলেন, বীরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সাপলেজা ইউনিয়নে ভোটার ২৪ হাজার ৫’শ ২৩ জন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদের মোট ভোটার ও ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এবার ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪৫২৩ জন।এর মধ্যে ভাইজোড়া,কচুবাড়িয়া ও খেতাচিড়ায় (সংরক্ষিত আসন নংÑ০১) ভোটার সংখ্যা ৮০৭৩ জন। সাপলেজা, চড়কগাছিয়া ও তাফালবাড়িয়ায় (সংরক্ষিত আসন নং-০২) ভোটার সংখ্যা ৮৭২৮ জন। নলী ,বুখইতলা ও বাদুরতলী এলাকায় (সংরক্ষিত আসন নংÑ০৩) ভোটার সংখ্যা ৭৭২০ জন। ১০ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে ১৩০ নং দক্ষিন পূর্ব বাদুরতলীবিস্তারিত পড়ুন
রাস্তায় বান্ডিল বান্ডিল টাকা পেয়েও মালিককে খুঁজছিল সজিব

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় খেলতে গিয়ে রাস্তায় কয়েক লাখ টাকার বান্ডিল কুড়িয়ে পেয়েছে সজিব হালদার (১০) নামের এক শিশু। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ভাটিখানা আফগারি দফতর সংলগ্ন রাস্তায় ওই টাকা কুড়িয়ে পায় সে। বর্তমানে টাকার বান্ডিলগুলো থানা পুলিশের হেফাজতে রয়েছে। সজিব হালদার ভাটিখানা এলাকার শুভোদ হালদারের ছেলে। কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভাটিখানা আফগারি সংলগ্ন রাস্তায় সজিব একাই খেলছিল। এসময়বিস্তারিত পড়ুন
কেশবপুরের মধ্যকুলে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

যশোরের কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল গাজীপাড়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার রাতে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মফিজুর রহমান মফিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধ্যকুল সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রসার সভাপতি হাজী মোজাম্মেল হোসেন খান, ইউপি সদস্য আব্দুর রহিম ও মধ্যকুলের সমাজসেবকবিস্তারিত পড়ুন

