সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ধুলিহর ভেন্যুর খেলা উদ্বোধন করলেন এমপি রবি

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ধুলিহর ভেন্যুর খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে সদরের ধুলিহর ইউনিয়নের ডিবি ইউনিাইটেড হাইস্কুল ফুটবল মাঠে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ আয়োজক কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক কবুতর উড়িয়ে এ ভলিবল টুর্নামেন্টের আনষ্ঠানিক উদ্বোধন করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন আর নেই

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১ টার দিকে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক জনিত কারনে তিনি মৃত্যুবরণ (ইন্নাৃ..রাজেউন) করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আবুল হোসেন চাকুরীর সূত্রে কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামে স্থায়ীভাবে বসবাস করলেও জন্মসূত্রে তিনি সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার কাপষন্ডা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। বুধবার(১০বিস্তারিত পড়ুন

কেশবপুর প্রেসক্লাবের সদস্যদের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান

কেশবপুর প্রেসক্লাবের অসুস্থ ৬ জন সাংবাদিকসহ অন্যান্য সদস্যদের পরিবার-পরিজনের সুস্থতা কামনা করে সোমবার সন্ধ্যায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎপল দে’র সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্যা, আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ। দোয়া পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।

কেশবপুরে শিশু ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা

যশোরের কেশবপুরে মানবাধিকার সংগঠন পরিত্রাণের আয়োজনে উপজেলার দলিত, আদিবাসি শিশু, যুব ও নারীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা, সক্ষমতা, নেতৃত্ব এবং মর্যদা প্রতিষ্ঠার জন্য ওয়াই মুভস প্রকল্পের সিএসও কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় মঙ্গলবার বিকালে পরিত্রাণ এর প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সিএসও কমিটির সভাপতি সুফিয়া পারভীনের সভাপতিত্বে ও ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাসের পরিচালনায় কোলাবরেশনবিস্তারিত পড়ুন

বাংলাদেশ কুশু এসোসিয়েশনের সহকারি কোচ হলেন আশিক ইকবাল

বাংলাদেশ কুশু এসোসিয়েশনের সহকারী ট্রেইনার হিসেবে মনোনীত হয়েছেন আশিক ইকবাল। গতকাল তার হাতে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর পক্ষ থেকে পরিচয় পত্র তুলে দেন কনফেডারেশন এর উপ-প্রচার সম্পাদক মেসবাহ উদ্দীন। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ কুশু এসোসিয়েশনের জন্য বিচারক ও প্রশিক্ষক বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জমান মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন। উক্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবসে আলোচনা সভা

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৭ই মার্চ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা আনছার আলী, আ’লীগ নেতা আব্দুসবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মিথ্যা মামলা থেকে রেহাই পেতে পুলিশের সুদৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় মিথ্যা মামলা থেকে ফাইনাল রিপোর্ট পেতে থানা পুলিশের সু-দৃষ্টি কামনা করে পৌর সদরের মুরারীকাটি গ্রামের মৃত আব্দুল আজিজ আকঞ্জির ছেলে আব্দুল মামুন আকঞ্জি নামে এক রাজমিস্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে কলারোয়া প্রেসক্লাবে আব্দুল মামুন তার এবং তার দুই ছেলেকে মিথ্যা মামলা থেকে ফাইনাল রিপোর্ট পাওয়ার জন্য এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি এবং তার দুইবিস্তারিত পড়ুন

শ্যামনগরে কুড়িয়ে পাওয়ার শিশুর দত্তক নিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি

শ্যামনগর উপজেলায় কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটির দত্তক নেওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান সুত্রে প্রকাশ কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটির দত্তক নেওয়ার আবেদন সময়সীমা ৪ মার্চ পর্যন্ত ছিল কিন্ত এত অল্প সময়ের মধ্যে অনেকে আবেদন করতে না পারাতে এবং যারা আবেদন করেছেন তাদের আবেদন অসম্পূর্ণ থাকাতে আগামী ৭ মার্চ পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, আবেদনে দত্তক নিতে ইচ্ছুক স্বামী ও স্ত্রীর বয়স,বিস্তারিত পড়ুন

রেশনের অর্ধেক অসহায় মানুষকে দিয়ে দেন এএসআই জাহিদ

একজন মানবিক পুলিশ এএসআই জাহিদ। পিরোজপুরের মঠবাড়িয়া থানায় কর্মরত হওয়ার পর খুঁজে পান সামবরু নামে এক অসহায় বৃদ্ধাকে।বয়সের ভাড়ে বিধবা ও নিঃসন্তান সামবরুকে ছেড়ে দিতে হচ্ছে ভিক্ষাবৃত্তি পেশাটিকে। ঠিক এমন দুঃসময়ে একজন মানবিক পুলিশকে পাশে পেয়ে অনেকটা অবাক বিষ্ময়ে চোখের পানি ফেলে দেন তিনি।নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে বৃদ্ধার দুয়ারে হাজির হয়ে যতদিন মঠবাড়িয়া থানায় কর্মরত থাকবেন ততদিন তিনি প্রাপ্ত রেশনের অর্ধেক ওই বৃদ্ধাকে দিবেন বলেও নিশ্চিত করেন এই পুলিশ সদস্য। পটুয়াখালী জেলারবিস্তারিত পড়ুন

ভোমরায় ওয়াটসান কমিটির ওরিয়েন্টেশন ও কমিউনিটি ম্যাপিং

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদে ওয়াটসান কমিটির ওরিয়েন্টেশন ও কমিউনিটি ম্যাপিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বে-সরকারি সংস্থা আইডিই এর আয়োজনে স্যানমারক্স টু প্রজেক্ট এর আওতায় ইউনিসেফ ও এসডিসি’র সহযোগিতায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কারিগরি সহযোগিতায় ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন, ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, আইডিই এর অফিসার বিজনেস ডেভেলপমেন্ট মো. নাহিদুজ্জামান প্রমুখ। ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন, আইডিই এর ফিল্ড টিম লিডার মো. কামরুজ্জামান।বিস্তারিত পড়ুন