Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পাটকেলঘাটায় বাড়িতে একা পেয়ে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেফতার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জুসখোলা এলাকা থেকে বার বছর বয়সী মেয়েকে ধর্ষনের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। এরপর দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত ধর্ষকের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সরুলিয়া ইউনিয়নের জুসখোলা গ্রামের তবারক সরদারের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১২ বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়।বিস্তারিত পড়ুন
তালায় কাঁচা বাজরের চাঁদনী উদ্বোধন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ

সাতক্ষীরা তালা উপজেলার সদর ইউনিয়নের খেজুরবুনিয়া কাঁচা বাজরের চাঁদনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চাঁদনী উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এ উপলক্ষ্যে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে বাজারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বসন্ত বাতাসে মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

কলারোয়ার জয়নগর ইউনিয়নের মাঠে মাঠে বসন্তের বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। সোনালী ফসল ইরি-বোরো ধান। চলতি মওসুমে ইরি বোরো রোপণ শেষ। এখন জমিতে চলছে সার, কীটনাশক স্প্রে আর নিড়ানী ও পরিচর্যার কাজ। সবুজের সমাহারে মাঠ গুলো যেন হেসে উঠেছে। আর সেই সাথে হাসি ফুটছে কৃষকের মুখেও। সবকিছু ঠিক থাকলে এবার ইরি বোরো ধানের বাম্পার ফলন পাবেন এ এলাকার কৃষকরা এমনটাই স্বপ্ন তাদের চোখে।কয়েক জন কৃষক জানিয়েছেন- প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক কোনবিস্তারিত পড়ুন
শ্যামনগরে পরিত্যক্ত ব্যাগে মিলল ফুটফুটে এক নবজাতক

সাতক্ষীরার শ্যামনগরে এবার কালভার্টের উপর থেকে পরিত্যক্ত ব্যাগে মিললো এক ফুটফুটে নবজাতক। মঙ্গলবার ভোরে আজান দিতে যাওয়ার সময় শ্যামনগর বাস টার্মিনাল সংলগ্ন কালভার্টের উপরে পরিত্যক্ত ব্যাগের মধ্যে কান্নার আওয়াজ শুনে এগিয়ে যান বাস টার্মিনাল মসজিদের মুয়াজ্জিন সামসুর রহমান। তাৎক্ষণিক তিনি নবজাতক শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানান। বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। ২৫জন সাংবাদিকের পক্ষে সাতক্ষীরা পৌরসভার পলাশপোল এলাকার শাহাদাত মোড়লের ছেলে দৈনিক গণকণ্ঠ সাতক্ষীরা প্রতিনিধি মোঃ শাহ আলম বাদী হয়ে ওই পিটিশন করেন। এতে বিবাদী করা হয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পুলিশ সুপারসহ ৮জনকে। পিটিশনটি উচ্চ আদালতে শুনানীর অপেক্ষায় রয়েছে। আইনজীবীর পক্ষে সার্টিফাইড কপিও সরবরাহ করা হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমেরবিস্তারিত পড়ুন
আরিচায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে ট্রাক, চালক নিহত

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালক নিহত হয়েছেন। রোববার রাতে পাটুরিয়ার তিন নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম মাসুদ পারভেজ ওরফে রাজু (৩০)। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দা গ্রামে। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী অক্ষত আছেন। পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢেউটিন নিয়ে যশোরে যাচ্ছিলেন ট্রাকচালক মাসুদ পারভেজ। সাথে ছিলেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সোনালী ব্যাংকে ‘গ্রাহক সেবা মাস মার্চ-২১’ উদ্বোধন

সোনালী ব্যাংক লিমিটেড কলারোয়া শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস মার্চ-২১” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‘উদ্ভাবনী ব্যাংকিং-এ আপনার বিশ্বস্থ সঙ্গী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার(১ মার্চ) সকাল ১০ টায় কলারোয়া সোনালী ব্যাংক লিঃ এর শাখা কার্যালয়ে গ্রাহক সেবা মাসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ব্যাংক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। বিশেষবিস্তারিত পড়ুন
জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় বাইসাইকেল পদযাত্রা

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরা শহর থেকে উপকুলীয় উপজেলা শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত বাইসাইকেল র্যালীর মাধ্যমে “জলবায়ু পদযাত্রার” উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রোকনুজ্জামান, জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুরবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

যশোরের শার্শার বসতপুর এলাকা থেকে একজন ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান সোমবার সকালে গেগা সাতমাইল সড়কের বসতপুর নতুন কবরস্থানের পাশ বরাবর মোঃ গিয়াস উদ্দিন (৩৩) নামে এক ব্যাক্তিকে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার পুটখালীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিষ প্রয়োগে ২ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

কলারোয়ায় উপজেলার মীরডাঙ্গা গ্রামের পূর্ব শত্রুতার জেরে কৃষক মুহাম্মদ ইসলামের রোপনকৃত ২ বিঘা জমির ইরি ধান বিষ প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার তরুলিয়ার মৌজায় গত ২৬ শে ফেব্রয়ারী শুক্রবার দিবাগত রাতে আনুমানিক সাড়ে ৮টার মধ্যে যে কোন সময় জমিতে আগাছা বা ঘাস মারা বিষ প্রয়োগ করে ধান গাছ পুড়িয়ে দেওয়া হয়। এলাকাবাসি জানান একই গ্রামের মুহাম্মদ মারুফের সাথে র্দীঘ দিন যাবত ৩১ শতক জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল।বিস্তারিত পড়ুন

