Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
করোনার টিকা নিলেন কলারোয়া নিউজের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক

মহামারি করোনা মোকাবিলায় এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচি। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা। টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষ। ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলেও শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। আজ বুধবার করোনাভাইরাসের টিকা নিয়েছেন সাতক্ষীরার পাঠকনন্দিত নিউজ পোর্টাল কলারোয়া নিউজ ডটকম-এর প্রকাশক আরিফ মাহমুদ ও ভারপ্রাপ্ত সম্পাদক আবু রায়হান মিকাঈল। টিকাদান কার্যক্রমের চতুর্থ দিনে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তারাবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে সরিষার কারণে পিছিয়ে যাচ্ছে ইরি ধানের চাষ!

কলারোয়ার জয়নগর ইউনিয়নের মাঠগুলোতে সরিষার আবাদ করতে গিয়ে ইরি ধান চাষের সময় অতিবাহিত হচ্ছে। স্বল্প সময়ে সরিষা চাষে সাফল্য মেলায় ছাড়ছেন না সরিষা চাষ বরং ঝুকে পড়ছেন কৃষকেরা সরিষা চাষের দিকে। এতে করে ইরি মৌসুমের ধান চাষের সময় পিছিয়ে যাচ্ছে।সঠিক সময়ে ধান চাষ করতে না পারায় আংশিক সমস্যার সম্মুখিন হতে হবে ইরি ধান চাষের। যেমন সার, কীটনাশকের ব্যাবহার প্রয়োজনের চেয়েও বেশি মাত্রায় ব্যাবহারের প্রয়োজন পড়বে, সময় পিছিয়ে যাওয়ায় ধান ঘরে তোলারবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর সভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মতবিনিময় সভা

নতুন বছরের কলারোয়া পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও পৌরবাসির সাথে শুভেচ্ছা বিনিময় উপলক্ষে বুধবার সকাল ১০টার সময় কলারোয়া পৌর সভা চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌর সভার নবনির্বাচিত মেয়র প্রধান শিক্ষক মাষ্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা। এছাড়াও উপস্থিত ছিলেন- কলারোয়া পৌর সভার নবনির্বাচিত কাউন্সিলর জামিল হোসেন, ফারহানা হোসেন, রফিকুল ইসলাম, আকিমদ্দীন আখি, শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক সভা

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সমন্বয় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৫ জন সরকারি আইনী সেবাগ্রহীতা অংশগ্রহন করেন। এরআগে সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ সমন্বয় সভার অনুমতি ও নির্দেশনায় প্রদান করেন। সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
নড়াইলে দুই মাদক কারবারীকে যাবজ্জীবন জেল

দুই মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নড়াইলে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শের আলী মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩২) এবং একই উপজেলার বাররা গ্রামের কিসমত সরদারের ছেলে আবু সাঈদ সরদার (২০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন
ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ছয় নারীসহ ৯ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কালীগঞ্জ ফায়ারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় তৃতীয় দিনে ক্রীড়া ব্যক্তিত্বসহ ৬৪ জনের করোনার টিকা গ্রহণ

কলারোয়ায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের তৃতীয় দিনে ক্রীড়া ব্যক্তিত্বসহ ৬৪ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টিকা গ্রহন করেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহন করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, থানার এসআই ইসমাইল হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক বাবলু হোসেন, জাকির হোসেন, জাহিদুল ইসলাম জাহিদসহবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৪ জন হাসপাতালে

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় মালয়েশিয়া প্রবাসী পরিবারের স্ত্রী-সন্তানসহ ৪জন জখম হয়েছে। আহতদের কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ৫জনের নামে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আহত উপজেলার বড়ালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রুহুল কুদ্দুসের স্ত্রী ছকিনা খাতুন (৩৮) জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিপক্ষরা তাদের বাড়ীতে যাতায়াতের পথ বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার বিষয়ে প্রতিবাদ করাতে চাচাত শ্বশুর আমজাদ হোসেন ক্ষিপ্ত হয়ে লোহার রড, শাবল, দা ও লাঠি দিয়ে এলোপাতাড়ী ভাবেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর পক্ষে মুনসুর আহমেদের প্রতি শ্রদ্ধা জানালেন মোজাম্মেল হক

সদ্য প্রয়াত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদের প্রতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। বুধবার বেলা ১১টায় দেবহাটার পারুলিয়ায় জননতো মুনসুর আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত এবং রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা কমিটির আলোচনা সভা

কলারোয়ায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা কমিটির সভাপতি শেখ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা কমিটির সিনিয়র সহ.সভাপতি জহুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন- সহ.সভাপতি মর্জিনা খাতুন, সহ.সভাপতি আমিরুল ইসলাম, সহ.সভাপতি আলী হোসেন, সহ.সভাপতি হারুন-অর-রশিদ, সহ.সভাপতি খাদিজা খাতুন, সহ.সভাপতি আসমা খাতুন, সাধারণ সম্পাদক এসকে আসাদুলবিস্তারিত পড়ুন

