বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ক্রীড়া প্রতিযোগিতার শুভউদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালামবিস্তারিত পড়ুন

কুশখালী সীমান্তে মাদক পাচারকারীদের হামলায় দুই ব্যক্তি আহত

সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্তে ফসলি জমি নষ্ট করে ভারত থেকে রাতের আধারে মাদকদ্রব্য আনতে বাধা দেওয়ায় মাদক পাচারকারীদের হামলায় দুইজন আহত হয়েছে। রবিবার (২১ মার্চ) সকালে কুশখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাদক পাচারকারীদের হামলায় আহতরা হলেন, কুশখালী গ্রামের শফিকুল ইসলাম (৫২) ও শরিফুল ইসলাম (৩২)। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার কওে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শফিকুল ইসলামের ভাই জিয়াউর রহমান ৭ জনকে আসামি করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫ দফা দাবিতে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের স্মারকলিপি

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৫ দফার দাবি আদায়ের লক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল আমিন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। ২২ মার্চ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়। ৫ দফা দাবি আদায়ের লক্ষে সংগঠনের নেতৃবৃন্দরা স্মারক লিপিতে দাবি জানিয়েছেন (১) ৩য় শ্রেণী কর্মচারীদের নূন্যতম বেতনবিস্তারিত পড়ুন

নলতায় পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে বিশেষ অনুষ্ঠান

পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং করণীয় বিষয়ক, বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকাল ৪টায় গণস্বাক্ষরতা অভিযান এবং গ্লোবাল হেলথ এডভোকেসী ইনকুবেটরের আয়োজনে রেডিও নলতা-৯৯.২ এফএম’এ “শিশু সুরক্ষা” বিষয়ক টকশো পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ২০১২ খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষকবিস্তারিত পড়ুন

ইউএনও, ওসিকে নিয়ে কলারোয়ায় শেখ আমজাদের মাস্ক বিতরণ

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরার কলারোয়ায় ইউএনও এবং ওসি’কে সাথে নিয়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করলেন উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। সোমবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে কলারোয়া বাজারের বিভিন্ন স্থানে দোকানী, ক্রেতা, পথচারী ও স্থানীয়দের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সেসময় করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণাও চলানো হয়। মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রমে প্রধানবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতামূলক র‌্যালি

কলারোয়ার সোনাবাড়ীয়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে কলারোয়া থানা পুলিশ। ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে সোনাবাড়ীয়া মোড় থেকে কর্মসূচীর সূচনা হয়। কর্মসূচীর শুরুতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সোনাবাড়ীয়া বাজার মোড় থেকে হাইস্কুল মোড় প্রদক্ষিণ করে প্রাইমারী স্কুল সংলগ্ন রোডে এসে শেষ হয়। এসময় বহু পথচারী, বিভিন্ন গাড়ির চালকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে ভারতীয় হাইকমিশনার

ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরে নিরাপত্তা সংক্রান্ত সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোড়াইস্বামী। তিনি যশোরেশ্বরী কালী মন্দির এসে পৌছান শনিবার ১২টা ১৫ মিনিটে। আসার সাথে সাথে শঙ্খর ধ্বনি, উলুধ্বনির, ঢাকঢোল পিটিয়ে তাকে বরণ করে নেন দেবীর পূজা দিতে আসা ভক্ত বৃন্দরা। এরপর তিনি ১২ টায় ৩০ মিনিটে শনিবার সাপ্তাহিক পূজায় অংশ গ্রহণ করে পূজা দেন। পরবর্তীতে তিনি ভারত প্রধান মন্ত্রীর বিশ্রামাগার ,বিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন: প্রথম ধাপে বিনাভোটে ২৭ প্রার্থী নির্বাচিত

দেশে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় দেখা গেছে, প্রথম ধাপে ইউপি নির্বাচনে বিনাভোটে ২৭ প্রার্থী নির্বাচিত হচ্ছেন। ইসি সূত্র জানায়, প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ১ হাজার ৭৫২ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৯৯ জনই স্বতন্ত্র প্রার্থী। বাকি ১১টি রাজনৈতিক দলের ৬৫৩ প্রার্থী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন। তবে পূর্ব ঘোষণা অনুযায়ীবিস্তারিত পড়ুন

সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্বিচারে হামলা, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা ও সদর উপজেলার শখার আয়োজনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎবিস্তারিত পড়ুন

কেশবপুরে আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে সেমিফাইনাল খেলার প্রথম রাউন্ড অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলার প্রথম রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যশোর মুক্তিযোদ্ধা স্পোর্টিং ফুটবল একাদশ বনাম কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী পাঁজিয়া কালীবাড়ি মাঠে খেলায় যশোর মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ বিজয় অর্জন করে। আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলাবিস্তারিত পড়ুন