Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালার খলিলনগরে নৌকার প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে আ.লীগের কর্মী সমাবেশ

সাতক্ষীরা তালা খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রভাষক প্রনব ঘোষ বাবলুকে বিজয় করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মার্চ) বিকালে খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খলিলনগর হাই স্কুল চত্ত্বরে সমাবেশের সভাপত্বিত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন খলিলনগর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক প্রনব ঘোষ বাবলু। এসময় অনুষ্টিত কর্মী সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা

কলারোয়া উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত (১৮ মার্চ বৃহস্পতিবার) সন্ধায় সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল স্বাক্ষরিত উভয় ইউনিটের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এমএ হাকিম সবুজকে আহবায়ক ও তাওফিকুর রহমান সন্জুকে সদস্য সচিব করে উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এতে একজন সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১১জনকে যুগ্ম আহবায়ক এবং বাকিদের সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে।বিস্তারিত পড়ুন
তালায় ১১ ইউপি নির্বাচনে ৬৪৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯, সাধারণ সদস্য পদে ৪৬১ এবং সংরক্ষিত সদস্য পদে ১৩৫ জন প্রার্থী মিলে মোট ৬৪৫ প্রার্থীর মেনানয়নপত্র বৈধ ঘোষণা করেছে স্ব স্ব ইউনিয়নের রিটার্ণিং কর্মকর্তাবৃন্দ। শুক্রবার (১৯ মার্চ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাধারণ সদস্য পদে ঋণ খেলাপীর দায়ে ১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্ণিং কর্মকর্তা। তিনি হলেন তালা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম। তালা উপজেলা নির্বাচনবিস্তারিত পড়ুন
তালায় আ.লীগের বর্ধিত সভায় নৌকায় ভোট প্রদানের আহবান

সাতক্ষীরা তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আওয়মী লীগেরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের শয়লাহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মহান ২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জনসমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১৯ মার্চ-২০২১) বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ অনুষ্ঠান হয়। চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজু আহমেদের পরিচালনায় বিশেষবিস্তারিত পড়ুন
সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় হিন্দু পরিষদের মানববন্ধন

সুনামগঞ্জের নওয়াগাঁ গ্রামে সংখ্যালঘু ৮০ টি পরিবার ও ছয়টি মন্দিরে ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সামনে এ কর্মসুচি পালিত হয়। বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠণের আহবায়ক অ্যাড. পঙ্কজ কুমার মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন, মানবাধিকার কর্মী মাধব দত্ত, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাঁধা ও চাঁদা আদায়ের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ বাসমিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক সরকারী বিআরটিসি বাস চলাচলে বাঁধা ও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এরফলে সাধারন যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন বলে সাংবাদিকদের সাথে অভিযোগ করেছেন শ্যামনগর বিআরটিসি কাউন্টার ম্যানেজার শেখ আবু আজিম। তিনি জানান, সারাদেশ ব্যাপী সরকারী বিআরটিসি বাস চলাচল করলেও কোথাও কোন বাঁধা ও চাঁদা আদায় করা হয়না। অথচ কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক দীর্ঘদিন ধরে সরকারী বিআরটিসি বাস কালিগঞ্জের উপর দিয়ে গেলেইবিস্তারিত পড়ুন
তালার সেলিনা বেগমকে স্বাবলম্বী করতে আমরা বন্ধু’র উপহার

সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত তুরফান শেখের স্ত্রী সেলিনা বেগমকে স্বাবলম্বী করতে আমরাবন্ধু সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে আমরাবন্ধু তালা উপজেলা টিমের স্বেচ্ছাসেবী সদস্যরা সেলিনা বেগমের হাতে এ উপহাট তুলে দেন। একই সাথে দর্জি প্রশিক্ষণের ব্যবস্থা করতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আমরাবন্ধু তালা উপজেলা টিমের স্বেচ্ছাসেবী সদস্য সরদার ওয়াসিফ জিসান, আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, নাইমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপহার পেয়ে সেলিনাবিস্তারিত পড়ুন
তালায় মাগুরা ব্লাড ফাউন্ডেশন’র উদ্বোধন

তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় মাগুরা ব্লাড ফাউন্ডেশনের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ উদ্বোধন ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক, তালা প্রেসক্লাবের সভাপতি, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,উপজেলা ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, মাগুরা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি দিবাকর দে সোম, সাধারনবিস্তারিত পড়ুন
শার্শার গোগায় জন্মনিবন্ধন তৈরিতে অর্থ বাণিজ্যের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার ৬ নং গোগা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনে রমরমা অর্থ বানিজ্য চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্ত ভোগীরা জানিয়েছেন, গোগা ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে জন্ম নিবন্ধন করতে গেলে কাড়ি কাড়ি টাকা গুনতে হয়।সেখানে সরকারি ফি ও সার্ভিস চার্জ ছাড়াও জন্ম নিবন্ধন করাতে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। অথচ অজ্ঞাত কারনেই উপজেলা প্রশাসন নিরব রয়েছেন।গোগা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে গেলে সেখানে ০ থেকে ৫ বছর বয়স পর্যন্ত খরচ নেয়া হচ্ছে সরকারিবিস্তারিত পড়ুন

