মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা মেডিকেল চত্বর ইজিবাইক সমিতির মতবিনিময় সভা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ইজিবাইক সমিতির আয়োজনে ইজিবাইক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় ইজিবাইক সমিতির ও পৌর ভুমিহীন সমিতির সভাপতি আশরাফুল গাজীর সভাপতিত্বে এবং জেলা ভুমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমানের সঞ্চলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইজিবাইক সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,বিস্তারিত পড়ুন

ভাড়াশিমলায় মামলা থেকে অব্যহতির দাবিতে ঘের মালিকের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলায় ‘রমজান বাহিনী’ কর্তৃক দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা এবং মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের হাজী শেখ আব্দুল করিমের ছেলে শেখ মুনজুরুল ইসলাম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১০ বছর আগে কালিগঞ্জের কামদেবপুর মৌজায় ৯ একর ৭২ শতক সম্পত্তির মূল মালিকের ওয়ারেশগণের কাছ থেকে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। নিয়মিত হারির টাকাবিস্তারিত পড়ুন

দীর্ঘ ২৭ ঘণ্টা উদ্ধার অভিযানের পর কলেজছাত্র শোয়েবের মরদেহ উদ্ধার

রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে নিখোঁজ কলেজছাত্র আল ফারাহ শোয়েবের মরদেহ দীর্ঘ ২৭ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে উদ্ধার করতে সক্ষম হয়েছে ডুবুরি দল। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় বাঁওড়ের যেখানে ঝাঁপ দিয়েছিলো, ঠিক সেখান থেকেই খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য হুমায়ন কবির ব্যাপক অনুসন্ধান চালিয়ে মরদেহটি উদ্ধার করেছে। নিখোঁজ শোয়েব যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে যশোর শহরের পুরাতন কসবা এলাকার শাহিন হোসেনের ছেলে। তার বাবাবিস্তারিত পড়ুন

পবিত্র লাইলাতুল মেরাজ ১১ মার্চ

আগামী ১১ মার্চ (২৬ রজব) বৃহস্পতিবার দিনগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল মেরাজ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিনগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২২ মার্চ। লাইলাতুল মেরাজবিস্তারিত পড়ুন

নড়াইলের নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা’র বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ

নড়াইলের নবনির্বাচিত প্রথম নারী মেয়র আঞ্জুমান আরার পক্ষ থেকে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধুর মাজারে জিয়ারত ও ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য নড়াইল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয় দুপুরে পৌঁছান। এ সময় মেয়র এর সাথে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভায় নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ ,জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা মৎস্য লীগ যুবলীগ, যুব মহিলা লীগছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

বেনাপোল ইমিগ্রেশনে ১ সপ্তাহ ধরে থার্মাল স্ক্যানার অচল!

দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক সপ্তাহ ধরে অচলাবস্থায় পড়ে আছে থার্মাল স্ক্যানার। এতে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে চোরাচালান হওয়ার সুযোগ রয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান স্ক্যানার অচলের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, দুইটি থার্মাল স্ক্যানারের মধ্যে একটি অচল হয়ে পড়ে আছে। আর যেটা সচল রয়েছে, সেটি দিয়েই চলছে ভারতে যাওয়া-আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ। ভারত থেকে আসাবিস্তারিত পড়ুন

দেশজুড়ে মে মাসে বড় পরিসরে ইউপি নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা জানিয়েছেন, দেশজুড়ে মে মাসের মাঝামাঝি বড় পরিসরে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট শুরু হবে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সিইসি বলেন, এপ্রিলের ৭ তারিখে আরেকটি পৌরসভা নির্বাচন হবে। একই সঙ্গে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এজন্য ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় বিষয়টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নগদ টাকাসহ আগুনে পুড়ে ভস্মীভূত হলো এক হতদরিদ্র ঘর

সাতক্ষীরার কলারোয়ার ব্রজবাক্স ড্রাইভার লাল্টু বাড়িতে অকস্মাৎ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে পরিবারের প্রায় লক্ষাধিক টাকা ও ব্যবহারের যাবতীয় আসবাবপত্র। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারসংলগ্ন আব্দুল গফ্ফারের ছেলে ড্রাইভার লাল্টু ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী তানজিলা খাতুন জানান, দিনমজুরের অর্থে কোনো রকম দেনাপাওনা করে সাম্প্রতি একটি ঘর করেছে। যাতে তার সন্তান ও স্বামী স্ত্রী কোনরকম স্বাচ্ছন্দে বসবাস করছিল৷ অগ্নিকাণ্ডের ঘটনার পরে তার বসবাস করার মতো অবশিষ্ট কোনবিস্তারিত পড়ুন

নড়াইলে চেতনানাশক প্রয়োগে অচেতন করে ছিনতাই

নড়াইলে চেতনানাশক প্রয়োগে অচেতন করে ছিনতাই। নড়াইলে হতদরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে গেলো দশম শ্রেণির ছাত্র ইজিবাইক চালক সাকিবের। চেতনানাশক প্রয়োগে অচেতন করে বুধবার বিকেলে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায় তার ইজিবাইকটি ছিনিয়ে নিলো যাত্রিবেশী দুর্বৃত্তরা। কড়ামাত্রার চেতনা নাশকের প্রভাবে মুমূর্ষু ওই কিশোর নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশও ভুক্তভোগীর স্বজনরা জানায়, সাকিব কালিয়া উপজেলার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। করোনার প্রভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি হাইস্কুলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ডি.বি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। জেন্ডার ভিত্তিক ন্যায়বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের উদ্যোগে ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকিবিস্তারিত পড়ুন