Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুর পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে যুবলীগের পথসভা

আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম-কে নৌকা প্রতীকের বিজয়ী করার লক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে এক পথসভা শনিবার বিকালে উপজেলা প্রেসক্লাব সংলগ্ন মঙ্গবন্ধুর মোরাল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রাক্তন ছাত্রছাত্রীদের পূর্নমিলনী উদযাপনে প্রস্তুতি সভা

কলারোয়ার জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান উদযাপনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারী দুপুরে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্রী বিএম নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূর্নমিলনী অনুষ্ঠান উদযাপনে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির আহবায়ক হলেন- বিএম নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, যুগ্ম-আহবায়ক এড. কাজী আব্দুল্লাহ আলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর নির্বাচন: পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাজ সাজ পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সাতক্ষীরা পৌর এলাকা। সাতক্ষীরা পৌরসভা নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। ইতোমধ্যে শেষ হয়েছে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ। শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মক ভোটিং। প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় মুখরিত গোটা সাতক্ষীরা পৌর এলাকা। সর্বস্তরে চলছে ভোটের আলোচনা। সাধারণ মানুষ শান্তি চায়, চায় উন্নয়ন। তারা চায় নাগরিক অধিকার। এখনই সুযোগ, সময় এসেছে যোগ্য প্রার্থীকেবিস্তারিত পড়ুন
উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় ঐক্য বজায় রাখতে হবে : স্বপন ভট্টাচার্য্য

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের দলীয় ঐক্য বজায় রাখতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রত্যেক নেতা-কর্মীরা সংগঠিত থাকলে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। মণিরামপুর পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নিরংকুশ যে বিজয় অর্জন করেছেন তার জন্য আমি সকল নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীরা নিশ্চিত বিজয়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুগিখালী ইউনিয়ন আ’লীগের আয়োজনে আলোচনা সভা

কলারোয়ায় যুগিালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যে কামারালী মাদ্রাসা চত্বরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুগিখালী ইউনিয়ন আ’লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন মাস্টার। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, নব-নির্বাচিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা শিল্প নগরী পরিদর্শন করলেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ মোশতাক হাসান, এনডিসি বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে শিল্পের উন্নয়ন ঘটাতে হবে। শিল্প নগরীতে শিল্প থাকতে হবে। শিল্পে সরকার সকল ধরণের সহযোগিতা করছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করছে। সরকার করোনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য প্রণোদনার প্যাকেজ ঘোষণা করেছেন। শুক্রবার সাতক্ষীরায় বিসিক শিল্প নগরী পরিদর্শনকালে বিসিক চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেছেন। সকাল ১০টায় তিনি বিনেরপোতাস্থ শিল্প নগরীতেবিস্তারিত পড়ুন
কোভিড-১৯ সচেতনতামূলক প্রীতি ক্রিকেট ম্যাচ
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশের শিরোপা জয়

কোভিড-১৯ সচেতনতামূলক প্রীতি ক্রিকেট ম্যাচে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিরোপা জয় করেছে। শুক্রবার(১২ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট খেলায় কলারোয়া ব্যাংকার্স ক্লাব বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশ প্রতিযোগীতা করে। টসে জিতে ব্যাংকার্স ক্লাব নির্ধারিত ১৫ ওভারে সব কয়টি ইউকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মাহাফুজ ৩২ ও ব্যাংকার নজরুল ২২ রান করেন। জবাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর নির্বাচন: কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মিথ্যেচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডালিম প্রতীকের শেখ মারুফ আহম্মেদ প্রতিদ্বন্দ্বি টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী শহীদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যে আপপ্রচার চালাচ্ছেন। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কুখরালী আমতলা এলাকার মৃত. শুকুর আলী সরদারের ছেলে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের টানা ৪ বার নির্বাচিত কাউন্সিলর হিসেবেবিস্তারিত পড়ুন
করোনা ভাইরাস প্রতিষেধক নিয়ে যত কথা…

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মহামারী এসেছে এবং অনেক প্রাণ কেড়ে নিয়েছে। মহামারী বা প্যানডেমিক এর ভয়াবহতা যে কেমন হতে পারে তা আমরা সবাই মোটামুটি জানি। আজ থেকে 500-700 বছর আগেও প্লেগ এসেছিল আবার তা নিজের মতো করেই চলে গিয়েছে। সাধারণত সকল বড় ধরনের মহামারীর প্যাটার্ন গুলো এমনই হয়ে থাকে। এরা কোন একটা নির্দিষ্ট উৎস থেকে শুরু হয়ে আবার নিজেদের মতই একটা সময়ে বিলীন হয়ে যায়।বিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় গাঁজাসহ যুবক আটক

যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫০ গ্রাম গাঁজা সহ লোকমান হোসেন (২৮) নামের এক যুবক কে নিয়ে করেছে পুলিশ। শুক্রবার ( ১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শার্শার বসতপুর স্কুলের পাশ থেকে তাকর আটক করা হয়। আটক লোকমান হোসেন যশোর সদরের আমিন নগর পোলের হাট এলাকার ইসাহক সর্দারের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান নিয়মিত টহল দেয়ার সময় বসতপুর এলাকায় সন্দেহ জনক ঘোরা ঘুরির কারনে লোকমান হোসেন কে জিজ্ঞাসাবাদ করার সময়বিস্তারিত পড়ুন

