রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার গদখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের গদখালীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদুর রহমান নামে এক মোটরসাইকের চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। সেই সাথে মোটর সাইকেলে থাকা অপর ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।

নিহত আসাদুর রহমান (৩৭) সে শার্শার গোগা ইউনিয়নের গোগা পূর্বপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও আহত ব্যক্তি মোঃ শাহাজান।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের ঝিকরগাছা থানাধীন গদখালি কালীবাড়ির সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুইজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে যশোর থেকে বাগআঁচড়ায় ফেরার পথে গদখালি কালিবাড়ি এলাকায় পৌছালে যশোরগামী অজ্ঞাত একটি ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আসাদুর নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যায় এবং নিহতের সাথে থাকা অপর ব্যক্তি আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘাতক ট্রাক আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমরা তৎক্ষনিক ঝিকরগাছা ও যশোর চাঁচড়া মোড় বন্ধ করে অভিযান চালিয়েও অজ্ঞাত ট্রাকের সন্ধান মেলেনি। তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পুলিশি অভিযান চলছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ