Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নর্দান ইউনিভার্সিটিতে সফট স্কিলস ওয়ার্কশপ অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস, আশকোনা উত্তরাতে ৩০ জানুয়ারি ২০২১, শনিবার আইসিটি এন্ড সফট স্কিলস ডেভেলপমেন্টের উপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। অনলাইন শিক্ষা বিস্তাতে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক গড়ার প্রত্যয় নিয়ে রাজধানীর বিভিন্ন কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষকদের নিয়ে এই ওয়ার্কশপের আয়োজন করেছে নর্দান ইউনিভার্সিটি। টেকনোলজি ও সফট স্কিলস বিষয়েবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটায় ৩২ দলীয় ক্রিকেট টুনামেন্টে কুমিরা মুনস্টার চ্যাম্পিয়ন

পাটকেলঘাটা থানার তৈলকুপী সরকারী প্রাথমিক স্কুল মাঠে তৈলকুপী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিস্টার কাপ ৩২ দলীয় নক আউট মিনি ক্রিকেট টুনামেন্ট খেলায় শুক্রবার রাতে কুমিরা মুনস্টার চ্যাম্পিয়ন ও তৈলকুপী টেংরামারী যুব সংঘে রানার্সআপ হয়েছে। উক্ত খেলায় তৈলকুপী স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন লাকীর সভাপতিত্বে ও জিএম আবু মুহিত এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ। খেলায় উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ওবিস্তারিত পড়ুন
৬২ পৌরসভায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ। ৬৩ পৌরসভায় ভোটের কথা থাকলেও পাবনার সুজানগর পৌরসভার ভোট বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলরবিস্তারিত পড়ুন
উইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নতুন চমক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড চূড়ান্ত করেছে বিসিবি। ১৮ সদস্যের স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তরুণ ৩ ক্রিকেটার। শনিবার (১৬ জানুয়ারি) তামিম ইকবালের নেতৃত্বে স্কোয়াডে ফিরেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। আগামী ২০ জানুয়ারি মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি তৃতীয় ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বাংলাদেশের ওয়ানডেবিস্তারিত পড়ুন
যারা ভ্যাকসিন নিয়েছেন, তারা সবাই ভালো আছেন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘পৃথিবীর যেসব দেশের মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাঁরা সবাই ভালো আছেন। যাঁরা ভ্যাকসিন নেবেন না, তাঁরা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন। স্বাভাবিক জীবন এবং কাজে ফিরতে হলে ভ্যাকসিন নিতে হবে।’ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘করোনা ভাইরাস ভ্যাক্সিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সরকারের গাইডলাইন (নীতিমালা) অনুযায়ী সারাদেশে ভ্যাকসিন দেওয়া হবে। করোনাভাইরাসবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভা নির্বাচন : লড়ছেন ৩ মেয়র ও ৫২ কাউন্সিলর প্রার্থী

কলারোয়া পৌরসভার তৃতীয় নির্বাচন আজ ৩০ জানুয়ারি, শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পৌরসভার ৯ কেন্দ্রে ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। আজ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘবছর সীমানা জটিলতার মামলা থাকায় সেই মামলা নিষ্পত্তির পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে। দ্বিতীয় নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। এবার তৃতীয় বারেরবিস্তারিত পড়ুন
দেশের ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

তৃতীয় ধাপে দেশের ৬৩টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। শীত উপেক্ষা করে শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। গতকালই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ ধাপের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশকিছু স্বতন্ত্র প্রার্থীও। এ ধাপে মোট ৩৭ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যেবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের ভোট চলছে। নির্বাচনে পৌর এলাকার ৯টি কেন্দ্রে ২১ হাজার ২৮০জন ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই পৌর এলাকার গোপিনাথপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী পুরুষদের দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে। কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতীক পেলেও ইতোমধ্যে সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজনু চৌধুরী নির্বাচনবিস্তারিত পড়ুন
করোনা মোকাবিলায় সবচেয়ে সফল বাংলাদেশ

করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় সর্বশক্তি দিয়েই লড়ছে পৃথিবীর সব কটি দেশ। তবে সংক্রমণ নিয়ন্ত্রণ ও মহামারীর অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সব দেশ সমানভাবে সফল হতে পারেনি। এই দুটি বিষয় নিয়ে গত ২১ ডিসেম্বর ‘করোনা সহনশীল’ দেশের আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রকাশ করছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। এতে চলতি ডিসেম্বরে করোনা মোকাবিলায় বিশ্বে ২০তম অবস্থানে আছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষে। কারণ তালিকায় বাংলাদেশের আগে আর কোনো দেশের নাম নেই। মাসিকবিস্তারিত পড়ুন
ফ্রান্সেও করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত

মহামারি করোনাভাইরাসে নাকাল ফ্রান্স। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি। এমন সময় সেখানেও শনাক্ত হয়েছে করোনাভাইরাসের মিউটেটেড স্ট্রেইন অর্থাৎ নতুন রূপ। যা নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে ফ্রান্সকে। তারা শঙ্কা করছে আরো একটি করোনার ঢেউ আঘাত হানতে পারে তাদের দেশে। খবর রয়টার্স ও বিবিসি’র। শুক্রবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ১৯ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরা তাদের এক নাগরিকের শরীরে করোনাভাইরাসের নতুন রূপ শনাক্ত করতে পেরেছে।বিস্তারিত পড়ুন

