শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সোনালী ব্যাংকে ‘গ্রাহক সেবা মাস মার্চ-২১’ উদ্বোধন

সোনালী ব্যাংক লিমিটেড কলারোয়া শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস মার্চ-২১” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‘উদ্ভাবনী ব্যাংকিং-এ আপনার বিশ্বস্থ সঙ্গী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার(১ মার্চ) সকাল ১০ টায় কলারোয়া সোনালী ব্যাংক লিঃ এর শাখা কার্যালয়ে গ্রাহক সেবা মাসের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে ব্যাংক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম আব্দুল ওহাব, অবসরপ্রাপ্ত ম্যানেজার আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মজিদ।

ব্যাংকের সিনিয়র অফিসার আল আমিনের পরিচালনায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার শাহিনা ইসলাম, অর্জুন কুমার, কিশোর কুমার দাশ, ইমদাদ হোসেন, অফিসার আসাদুজ্জামান আসাদ, ছদর উদ্দীন, গ্রাহক প্রাক্তন ইউপি চেয়ারম্যান শফি মালি, সোহাগ ইলেকট্রিক’র স্বত্বাধিকারী ইকবাল হোসেনসহ অসংখ্য গ্রাহক ও সূধিবৃন্দ।

বক্তারা বলেন, ব্যাংকিং সেবা দিতে সোনালী ব্যাংক লিমিটেড সঙ্গী হিসাবে গ্রাহকদের পাশে আছে-থাকবে।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন