Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলের নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা’র বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ

নড়াইলের নবনির্বাচিত প্রথম নারী মেয়র আঞ্জুমান আরার পক্ষ থেকে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধুর মাজারে জিয়ারত ও ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য নড়াইল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয় দুপুরে পৌঁছান। এ সময় মেয়র এর সাথে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভায় নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ ,জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা মৎস্য লীগ যুবলীগ, যুব মহিলা লীগছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন
বেনাপোল ইমিগ্রেশনে ১ সপ্তাহ ধরে থার্মাল স্ক্যানার অচল!

দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক সপ্তাহ ধরে অচলাবস্থায় পড়ে আছে থার্মাল স্ক্যানার। এতে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে চোরাচালান হওয়ার সুযোগ রয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান স্ক্যানার অচলের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, দুইটি থার্মাল স্ক্যানারের মধ্যে একটি অচল হয়ে পড়ে আছে। আর যেটা সচল রয়েছে, সেটি দিয়েই চলছে ভারতে যাওয়া-আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ। ভারত থেকে আসাবিস্তারিত পড়ুন
দেশজুড়ে মে মাসে বড় পরিসরে ইউপি নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা জানিয়েছেন, দেশজুড়ে মে মাসের মাঝামাঝি বড় পরিসরে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট শুরু হবে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সিইসি বলেন, এপ্রিলের ৭ তারিখে আরেকটি পৌরসভা নির্বাচন হবে। একই সঙ্গে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এজন্য ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় বিষয়টিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নগদ টাকাসহ আগুনে পুড়ে ভস্মীভূত হলো এক হতদরিদ্র ঘর

সাতক্ষীরার কলারোয়ার ব্রজবাক্স ড্রাইভার লাল্টু বাড়িতে অকস্মাৎ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে পরিবারের প্রায় লক্ষাধিক টাকা ও ব্যবহারের যাবতীয় আসবাবপত্র। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারসংলগ্ন আব্দুল গফ্ফারের ছেলে ড্রাইভার লাল্টু ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী তানজিলা খাতুন জানান, দিনমজুরের অর্থে কোনো রকম দেনাপাওনা করে সাম্প্রতি একটি ঘর করেছে। যাতে তার সন্তান ও স্বামী স্ত্রী কোনরকম স্বাচ্ছন্দে বসবাস করছিল৷ অগ্নিকাণ্ডের ঘটনার পরে তার বসবাস করার মতো অবশিষ্ট কোনবিস্তারিত পড়ুন
নড়াইলে চেতনানাশক প্রয়োগে অচেতন করে ছিনতাই

নড়াইলে চেতনানাশক প্রয়োগে অচেতন করে ছিনতাই। নড়াইলে হতদরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে গেলো দশম শ্রেণির ছাত্র ইজিবাইক চালক সাকিবের। চেতনানাশক প্রয়োগে অচেতন করে বুধবার বিকেলে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায় তার ইজিবাইকটি ছিনিয়ে নিলো যাত্রিবেশী দুর্বৃত্তরা। কড়ামাত্রার চেতনা নাশকের প্রভাবে মুমূর্ষু ওই কিশোর নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশও ভুক্তভোগীর স্বজনরা জানায়, সাকিব কালিয়া উপজেলার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। করোনার প্রভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ডিবি হাইস্কুলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ডি.বি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। জেন্ডার ভিত্তিক ন্যায়বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের উদ্যোগে ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি ও পিস ক্লাব সদস্যদের সংলাপ অনুষ্ঠিত

কলারোয়ায় আইনশৃংখলা কমিটির সদস্য ও পিস ক্লাব সদস্যদের মধ্যে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে পিস কনসোর্টিয়ামের আয়োজনে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। পিস কনসোর্টিয়ামের প্রকল্প ম্যানেজার সানাউল বাশারের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা। এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চতুর্থ দিনে ১০৬ জনের করোনার টিকা গ্রহণ

কলারোয়ায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের চতুর্থ দিনে বীরমুক্তিযোদ্ধা, ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিকসহ ১০৬ জন ব্যক্তি টিকা গ্রহন করেছেন। বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহন করেন তারা। টিকা গ্রহণের পর কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ বলেন, নিজ উদ্যোগী হয়েই আমরা করোনার টিকা গ্রহণ করেছি। ভয়, গুজব, সংশয় নয়; নিজের সুরক্ষায় সকলের এই টিকা গ্রহণ করা উচিত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউরবিস্তারিত পড়ুন
করোনার টিকা নিলেন কলারোয়া নিউজের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক

মহামারি করোনা মোকাবিলায় এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচি। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা। টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষ। ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলেও শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। আজ বুধবার করোনাভাইরাসের টিকা নিয়েছেন সাতক্ষীরার পাঠকনন্দিত নিউজ পোর্টাল কলারোয়া নিউজ ডটকম-এর প্রকাশক আরিফ মাহমুদ ও ভারপ্রাপ্ত সম্পাদক আবু রায়হান মিকাঈল। টিকাদান কার্যক্রমের চতুর্থ দিনে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তারাবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে সরিষার কারণে পিছিয়ে যাচ্ছে ইরি ধানের চাষ!

কলারোয়ার জয়নগর ইউনিয়নের মাঠগুলোতে সরিষার আবাদ করতে গিয়ে ইরি ধান চাষের সময় অতিবাহিত হচ্ছে। স্বল্প সময়ে সরিষা চাষে সাফল্য মেলায় ছাড়ছেন না সরিষা চাষ বরং ঝুকে পড়ছেন কৃষকেরা সরিষা চাষের দিকে। এতে করে ইরি মৌসুমের ধান চাষের সময় পিছিয়ে যাচ্ছে।সঠিক সময়ে ধান চাষ করতে না পারায় আংশিক সমস্যার সম্মুখিন হতে হবে ইরি ধান চাষের। যেমন সার, কীটনাশকের ব্যাবহার প্রয়োজনের চেয়েও বেশি মাত্রায় ব্যাবহারের প্রয়োজন পড়বে, সময় পিছিয়ে যাওয়ায় ধান ঘরে তোলারবিস্তারিত পড়ুন

