বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল ইমিগ্রেশনে ১ সপ্তাহ ধরে থার্মাল স্ক্যানার অচল!

দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক সপ্তাহ ধরে অচলাবস্থায় পড়ে আছে থার্মাল স্ক্যানার। এতে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে চোরাচালান হওয়ার সুযোগ রয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান স্ক্যানার অচলের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, দুইটি থার্মাল স্ক্যানারের মধ্যে একটি অচল হয়ে পড়ে আছে। আর যেটা সচল রয়েছে, সেটি দিয়েই চলছে ভারতে যাওয়া-আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ।

ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা জানান, ইমিগ্রেশনের থার্মাল স্ক্যানার নষ্ট থাকায় ব্যাগেজ তল্লাশির জন্য তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান বলেন, কাস্টমসের তল্লাশি কেন্দ্রে দুইটি থার্মাল স্ক্যানার দিয়ে পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ করা হয়ে থাকে। এর মধ্যে গত ০৫ ফেব্রুয়ারি হঠাৎ করে একটি স্ক্যানার নষ্ট হয়ে যায়। ফলে ভাততে যাওয়া-আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ একটি স্ক্যানার দিয়েই তল্লাশি করা হচ্ছে। তবে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি