রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে ৫ দিন ব্যাপি ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও রেফ্রিজারেশন বিষয়ক প্রশিক্ষনের ৩য় দিন অতিবাহিত হয়েছে। উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন( জাইকা) সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। উদ্বোধন শেষে ৩য় দিনে প্রশিক্ষণার্থীরা পৌর সদরের বিসমিল্লাহ রেফ্রিজারেশনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিমাই চন্দ্র সাহার ইহলোক ত্যাগ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক সাবেক মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক নিমাই চন্দ্র সাহা (৭০) পরলোকগমন করেছেন। তিনি কাজীরহাট হাইস্কুল ( কেএইচকে) থেকে অবসর গ্রহন করেন। পারিবারিকভাবে জানা যায়, রবিবার( ৬ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার বে- সরকারী এক হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী, ফুসফুস, ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি উন্নত চিকিৎসার জন্য সরকারি অনুমতি নিয়ে ( পাসপোর্ট) কলকাতার একটি হাসপাতালেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত।। অনুপস্থিত ৮১ জন

সারা দেশের ন্যায় কলারোয়ায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার-২২’ প্রথম দিন সুন্দর পরিবেশে অতিবাহিত হয়েছে। রবিবার ( ৬ নভেস্বর) সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৪ টি কেন্দ্রে( কলেজ/ মাদ্রাসা) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার ১০ টি কলেজ থেকে এ বছর এইচ,এস,সি( সাধারন) থেকে ১৫০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি লাভ করে। এর মধ্যে, সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্রের আহবায়ক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমানবিস্তারিত পড়ুন

অগ্নি নির্বাপনে কলারোয়ায় সিংগা হাইস্কুলে দমকল বাহিনীর প্রশক্ষিণ ও মহড়া

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নি নির্বাপন সহ দূর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক এক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স( দমকল বাহিনী )’র উদ্যোগে রবিবার(৬ নভেম্বর) সকাল ১০টায় স্কুল ফুটবল মাঠে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রশক্ষিণ ও অগ্নি নির্বাপণে প্রাথমিক মহড় প্রদর্শন করা হয়। প্রশক্ষিণ প্রদান ও মহড়ার নেতৃত্ব দেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ওবাইদুল্লাহ। প্রশিক্ষণে তিনি অগ্নি নির্বাপণে ভবন, বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, যানবাহন ও বনভূমিতে অনাকাঙ্খিতবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরার তালায় ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ তালা এর আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর তালা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) প্রশান্ত কুমার বিশ্বাস। উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা গাছসহ চাষী দিদার আটক

সাতক্ষীরার তালায় দুইটি গাঁজা গাছ সহ দিদারুল মোড়ল (৪২) নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের মৃত ইলাহী বক্স মোড়লের ছেলে ও তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী বলে জানা গেছে। শক্রবার বিকালে তালা সদরে কিসমোতঘোনা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ঘেরের আইল থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার করে। পরে অভিযুক্ত ব্যক্তি দিদারুল মোড়লকে আটক করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত ব্যক্তি দিদারুল মোড়লকেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে দুই বাংলার কবি ও সাহিত্যিকদের নিয়ে গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব

“বিচ্ছেদ নয়, মিলনই মৌলিক, সৌহার্দ সম্প্রীতি সম্ভ্রমের” এই শ্লোগানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে গঙ্গা যমুনা সাহিত্য উৎসব। বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। পরে সুশীলন মিলনায়তনে বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধীক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ও সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫১ তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্তবিস্তারিত পড়ুন

তালায় প্রেম করে বিয়ে পরিবারের চাপে তালাক – ক্ষোপে স্বামীর বিষ পান

তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের মোকসেদপুর গ্রামের অনুকুল দাশের পুত্র দেবুল দাশের সঙ্গে একই গ্রামের বিশ্বনাথ দাশের কলেজ পড়ুয়া কন্যা অংকিতার সঙ্গে মন দেওয়া নেওয়ার সুত্র ধরে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক চলতে থাকে। দীর্ঘ ৪/৫ বছর যাবত তাদের সাথে সম্পর্ক এত নিবিড় হয় অবশেষে তারা গোপনে গত ২৬-১০-২০২২ তারিখে সাতক্ষীরা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে। বিষয়টি অংকিতার বাড়িতে জানাজানি হলে অংকিতার উপর চাপ প্রয়োগ করে তার পরিবার। অবশেষে অংকিতা তার পিতামাতার কথামতবিস্তারিত পড়ুন

মণিরামপুরে ভ্যান নিয়ে পালাবার সময় চোরকে গণধোলাই

যশোরের মণিরামপুরে দিনদুপুরে ভ্যান চুরি করে পালানোর সময় শহিদুল ইসলাম (৩৫) নামের এক চোরকে ধাওয়া করে ধরেছেন এলাকাবাসী। এরপর গণধোলাই দিয়ে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (০৪নভেম্বর-২০২২) দুপুরে উপজেলার রোহিতা ইউনিয়নের নওশের মোড়ে এ ঘটনা ঘটে। আটক চোর খুলনার গোল্লামারি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। রোহিতা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন- এদিন দুপুর ১২টার দিকে ঝিকরগাছা বাজারে আব্দুস সালামের ভ্যান ভাড়া করে চোরেরা।বিস্তারিত পড়ুন