শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে ৫ দিন ব্যাপি ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও রেফ্রিজারেশন বিষয়ক প্রশিক্ষনের ৩য় দিন অতিবাহিত হয়েছে। উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন( জাইকা) সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। উদ্বোধন শেষে ৩য় দিনে প্রশিক্ষণার্থীরা পৌর সদরের বিসমিল্লাহ রেফ্রিজারেশন শপে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহন করেন। মঙ্গলবার( ৮ নভেম্বর) সকাল ১১ টায় প্রশিক্ষণ কর্মশালাটি পরিদর্শন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অঃদঃ) মোছাঃ এছমত আরা বেগম।

তিনি জানান, গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ শিবিরে উপজেলা বিভিন্ন এলাকা থেকে আবেদনে নিয়োগপ্রাপ্ত ৩৫ জন বেকার যুবক প্রশিক্ষণ গ্রহন করছেন। প্রশিক্ষণে বেকারদের ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও রেফ্রিজারেশন বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করে আত্মকর্মসংস্থানে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলবে বলে তিনি জানান।

প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ইলেকট্রিশিয়ান শফিকুল ইসলাম ও মেহেদী হাসান। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তন ও কলারোয়া আলিয়া মাদ্রাসা হলরুম ভ্যেনুতে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠান শেষে প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের মাঝে সাম্মানিক ভাতা সহ সনদপত্র বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ঠ দপ্তর থেকে জানা যায়।

এ দিকে, এলাকার অনেক যুবক জীবন যুদ্ধে সরকারী প্রশিক্ষন গ্রহন না করেও ইলেকট্রিক ও রেফ্রিজারেশন কাজে নিজেকে নিয়োজিত রাখলেও তারা সরকারি প্রশিক্ষণের ওই মহৎ উদ্যোগে অংশগ্রহন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত