সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত।। অনুপস্থিত ৮১ জন

সারা দেশের ন্যায় কলারোয়ায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার-২২’ প্রথম দিন সুন্দর পরিবেশে অতিবাহিত হয়েছে।

রবিবার ( ৬ নভেস্বর) সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৪ টি কেন্দ্রে( কলেজ/ মাদ্রাসা) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার ১০ টি কলেজ থেকে এ বছর এইচ,এস,সি( সাধারন) থেকে ১৫০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি লাভ করে।

এর মধ্যে, সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্রের আহবায়ক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান জানান, প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষায় সরকারী কলেজ কেন্দ্রে ৪৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র-১৯৮ ও ছাত্রী ২৬২ জন। এর মধ্যে ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত।

শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কেন্দ্রের আহবায়ক সহকারী অধ্যাপক আবুল খায়ের জানান, এইচ,এস,সি (সাধারন শাখায়) মোট ৩০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৩ জন ছাত্র ও ১৪৪ জন ছাত্রী। এর মধ্যে ৪ জন ছাত্রী এ ১ জন ছাত্র অনুপস্থিত। শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অপর কেন্দ্রে বিএমটি পরীক্ষায় ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন অনুপস্থিত।

বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রের আহবায়ক সহকারী অধ্যাপক অসীম কুমার ঘোষ জানান, মোট ৭৩৫ জন পরীক্ষার্থী মধ্যে ছাত্র-৪৪২ জন ও ছাত্রী- ২৯৩ জন। এর মধ্যে ৯ জন ছাত্র অনুপস্থিত।

এ দিকে, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে সরকারি দাযিত্বপ্রাপ্ত (ট্যাগ) অফিসার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ জানান, প্রথম দিনের আরবি ১ম পত্র( সাধারন বিভাগ) বিষয়ের পরীক্ষায় ১২০ জনের মধ্যে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত। প্রথম দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে বলে জানা যায়নি।

এ দিকে এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেনীর বিকালের সকল পরীক্ষা অনিবার্য কারন বশতঃ স্থগিত করা হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল