সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে দুই বাংলার কবি ও সাহিত্যিকদের নিয়ে গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব

“বিচ্ছেদ নয়, মিলনই মৌলিক, সৌহার্দ সম্প্রীতি সম্ভ্রমের” এই শ্লোগানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে গঙ্গা যমুনা সাহিত্য উৎসব।

বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

পরে সুশীলন মিলনায়তনে বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধীক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ও সাতক্ষীরার প্রাক্তন জেলা প্রশাসক মোঃ আবদুস সামাদ ফারুক।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান আমিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, ভারতের বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. কানাই সেন, সুশীলনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট আবৃতি শিল্পী মোস্তফা নুরুজ্জামান, বাংলা একাডেমীর পুরুস্কার প্রাপ্ত কবি ও সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন, ভরতের বিশিষ্ট কবি ও সঙ্গীত শিল্পী কল্লোল ঘোষাল, সঙ্গীত শিল্পী ও কবি অঞ্জনা গোষ্মামী, বিশিষ্ট কবি ও সরকারী কর্মকর্তা অনিন্দ্য আনিস, ভারতের শিল্পী সান্তনা দাশ প্রমুখ।

বিশিষ্ট আইনজীবি জাফরুল্যাহ ইব্রাহিম এর সঞ্চালনায় সাহিত্য উৎসবে অংশগ্রহন করেন দুই বাংলার (ভারত ও বাংলাদেশ) কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সূধীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন