মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনে কলারোয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন

বিএনপি ঐক্য গড়তে গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপে

বিএনপি সরকার পরিবর্তনে বৃহত্তর আন্দোলনের প্লাটফর্ম গড়ে তুলতে গণ অধিকার পরিষদের সাথে সংলাপে বসেছে। বিএনপির চলমান সংলাপের অংশ হিসেবে বুধবার রাজধানীর পল্টনস্থ গণ অধিকার পরিষদ কার্যালয়ে এ সংলাপ শুরু হয়। সংলাপে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। অন্যদিকে রেজা কিবরিয়ার নেতৃত্বে অংশগ্রহণ করেছেন গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে এবিস্তারিত পড়ুন

মাদ্রাসার জন্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ৮ নির্দেশনা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব স্তরের মাদ্রাসার জন্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ১লা আগস্ট রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশণায় বলা হয়েছে- শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখা, সশরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা-অনুষ্ঠান অনলাইনে-ভার্চুয়ালি করা, গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০ শতাংশ হ্রাসবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ চাউল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ আগষ্ট) বেলা ১২ টার দিকে পৌর সদরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। আদালত পরিচালনাকালে পৌর বাজারের পাঁকা ব্রীজ সংলগ্ন এলাকায় চাল ব্যবসায়ী পাল ট্রেডার্সের মালিক মহাদেব পালকে সরকার নির্দেশিত চটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ২০ হাজার টাকাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষিপণ্য ব্যবসায়ী সহ ২ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। আদালত সূত্রে জানা যায়, সোমবার(১ আগষ্ট) বিকালে হেলাতলা মোড় এলাকায় মোজাম্মেল হকের কৃষিপণ্য বিক্রয় প্রতিষ্ঠানে সরকারি অনুমোদিত লাইসেন্স না থাকার অপরাধে তাকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে অপর অভিযানে বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনের সড়কে অপরিকল্পিত ভাবে ট্রাক রেখে যানজট সৃষ্টি করে জনগনের চলাচলেবিস্তারিত পড়ুন

হারিকেনই ধরিয়ে দিতে হবে বিএনপি নেতাদের হাতে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশগুলো যখন হিমশিম খায়, আমরা সাশ্রয়ী হচ্ছি তখন। এটার অর্থ এই নয়, আমরা লুটপাট করছি। লুটপাট তো বিএনপি করেছে। আমি দেখেছি- হারিকেন নিয়ে বিএনপি নেতারা আন্দোলন করছে। তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে। আর মানুষকে ভালো রাখতে আমরা সব কাজ করছি। সেটাই করবো। আজ সোমবার কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

সরকার কাজিদের ফি’র ভাগ চায়

বিয়েতে দেনমোহরের বিপরীতে কাজিরা বা বিয়ে নিবন্ধনকারী যে টাকা পান, তার একটা অংশ সরকারি কোষাগারে নেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সেই সঙ্গে এ খাতে টাকা লেনদেন ব্যবস্থা ডিজিটালাইজ করার সুপারিশ করা হয়েছে। রবিবার (৩১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর আগে গত মার্চ মাসের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়। সে সময় বিয়ে ও তালাক নিবন্ধনে আলাদাবিস্তারিত পড়ুন

আজ নয় কাল থেকে টিসিবি পণ্য বিক্রি করবে

আজ নয় আগামীকাল থেকে সারাদেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (০১ আগস্ট) টিসিবির ডিলারগণ পণ্য নিয়ে যাবে দোকানে। রাতে পণ্য প্যাকেট করবে এবং মঙ্গলবার মন্ত্রী ভোক্তা পর্যায়ে বিক্রয় উদ্বোধন করবেন বলে জানা গেছে। এরআগে রবিবার (৩১ জুলাই) টিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যবিস্তারিত পড়ুন

৪১তম শিরোপার হাতছানি মেসির সামনে

‘ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সে’র ফাইনালে এফসি নঁতের বিপক্ষে আজ জিতলে সেটি হবে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির ৪১তম দলীয় শিরোপা। রবিবার দিবাগত রাত ১২টায় ইসরায়েলের রাজধানী তেল আভিভের ব্লুফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হবে পিএসজি ও এফসি নতেঁ। ম্যাচটি খেলতে কয়েকদিন আগেই তেল আভিভে পৌঁছে গেছেন মেসি-নেইমাররা। ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ‘ফাইনালিসিমা’ ট্রফি জেতার পর আজ আরও একটি ট্রফি যোগ হতে পারে মেসির ক্যারিয়ারে। নঁতের বিপক্ষে আজ জিতলে সেটি হবে মেসির ৪১তম দলীয় শিরোপা।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে তুলসীডাঙ্গার জয়

কলারোয় প্রীতি ফুটবল ম্যাচে হোটেল শ্রমিক দুলাল ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে তুলশীডাঙ্গা ফুটবল একাদশ। শনিবার (৩০জুলাই) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত খেলার দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটে তুলসীডাঙ্গা পশ্চিমপাড়া ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় চঞ্চল গোল করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে হোটেল শ্রমিক দুলাল ফুটবল একাদশের ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাহুল গোল করে দলকে সমতায় ফেরান। পরে আর কোনো গোল না হওয়াই ওই ১-১ গোলে খেলাটিবিস্তারিত পড়ুন